Author Archives: Debabrata Das

চিনের দেওয়াল ভেঙে মহাকাব্যিক কামব্যাক চায়না মাস্টার্স জয় সাত্ত্বিক-চিরাগ জুটির

চিনকে তাদের ঘরের মাঠেই স্তব্ধ করে দিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে আনলেন ভারতের তারকা ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। শেঞ্জেনে অনুষ্ঠিত চায়না মাস্টার্স সুপার ৭৫০ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তাঁরা স্থানীয় তারকা জুটি হি জি টিং ও রেন জিয়াং ইউ-কে পরাস্ত করলেন। এক নম্বর সেটে পিছিয়ে পড়ার পর যেভাবে তারা কামব্যাক করলেন, তা এক কথায় […]

জুনিয়র এশিয়া কাপে ইন্দোনেশিয়াকে ১৪ গোলে উড়িয়ে শুভসূচনা ভারতের

এএইচএফ জুনিয়র পুরুষ এশিয়া কাপ হকিতে খেতাব রক্ষার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারতীয় দল। চীনের মোকিতে আয়োজিত উদ্বোধনী ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তির প্রমাণ দিল পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। ম্যাচের শুরু থেকেই ভারতীয় ফরোয়ার্ড লাইন প্রতিপক্ষের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে। দলের জয়ে মূল ভূমিকা নেন অধিনায়ক আনমোল এক্কা, প্রভূদীপ সিং ও […]

ডার্বিকে ঘিরে বারাসাত স্টেডিয়ামে সুব্যবস্থার চিত্র

দীর্ঘ আট বছর পর বারাসত স্টেডিয়ামে ফিরেছে ফুটবল। ইতিমধ্যেই কলকাতা লিগের বেশ কয়েকটি ম্যাচ আয়োজিত হয়েছে এই স্টেডিয়ামে। এবার চ্যালেঞ্জ বড় ম্যাচ। এই মাঠে প্রথমবার আয়োজিত হতে চলেছে ডার্বির। মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ১৬ বছর পর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের ফ্লাডলাইটে বসছে ফুটবলের আসর। সোমবারের ডার্বি  বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের কাছেও বড় দিন। সংস্কারের করে নতুন রূপ […]

দলীপ ফাইনালে দক্ষিণাঞ্চলের হয়ে খেলবেন পাডিক্কাল ও সিরাজ

দলীপ ট্রফির ফাইনালে দক্ষিণাঞ্চলের হয়ে মাঠে নামতে চলেছেন ভারতের দুই তারকা ক্রিকেটার দেবদূত পাডিক্কাল ও মহম্মদ সিরাজ। ৬ সেপ্টেম্বর থেকে পূর্বাঞ্চলের বিরুদ্ধে শুরু হতে চলা ফাইনালের জন্য দক্ষিণাঞ্চলের দলে তাঁদের রাখা হয়েছে। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজেও খেলেছেন দু’জন। সেই সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে ভারত। শ্রীলঙ্কার মাটিতে দুর্দান্ত ছন্দে ছিলেন পাডিক্কাল। ৩ ইনিংসে […]

এশিয়া কাপে আজ ভারত-পাক মহাদ্বৈরথ, ‘এগিয়ে আমরাই’, হুঙ্কার দীপ্তি শর্মার

পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। শুক্রবার ম্যাচের আগের সাংবাদিক বৈঠকে অভিজ্ঞ অলরাউন্ডার দীপ্তি শর্মা জানিয়ে দিলেন, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে ভারত সবসময় এক ধাপ এগিয়ে থেকেছে। শনিবারের ম্যাচেও সেই ধারাই বজায় রাখতে চান তাঁরা। ইতিমধ্যেই এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলেছে ভারত। গ্রুপ এ-তে ২ ম্যাচে দু’টি […]

সিএবি এর পর এবার বিসিসিআই! বয়স জালিয়াতির অভিযোগে বোর্ডের দুই বছরের নির্বাসনে রোহিত যাদব 

ভারতীয় ক্রিকেটে বয়স জালিয়াতি নিয়ে ফের বড় বিতর্ক তৈরি হয়েছে। বাংলার তরুণ স্পিনার রোহিত যাদবকে প্রথমে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) দুই বছরের জন্য নির্বাসিত করেছিল। এবার সেই একই পথে হেঁটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দুই বছর তিনি কোনও ধরনের স্বীকৃত ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। ফলে তাঁর ক্রিকেট কেরিয়ারে […]

ব্রাজিল ম্যাচের আগে বাংলায় কাফু, দার্জিলিং থেকে কলকাতা ! ব্যস্ত সূচিতে বিশ্বজয়ী অধিনায়ক 

ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম আকর্ষণীয় মুহূর্তের অপেক্ষা এখন সমর্থকদের। ঠিক এক মাস পর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই বহুল প্রতীক্ষিত ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়েছে। তবে তার আগেই বাংলার ফুটবলপ্রেমীদের জন্য আরও একটি বিশেষ চমক অপেক্ষা করছে। ব্রাজিলের কিংবদন্তি অধিনায়ক ও বিশ্বকাপজয়ী তারকা কাফু আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গ সফরে আসছেন। […]

চোট পাওয়া ক্রিকেটারদের নিয়ে কড়া সিদ্ধান্ত, ফিটনেস যাচাইয়ে নতুন নীতি আনল বিসিসিআই

চোটের কারণে একের পর এক ক্রিকেটার আন্তর্জাতিক দলে সুযোগ পাওয়ার পর মাঠে নেমেই ছিটকে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছিল বিসিসিআই। এবার সেই বিতর্কের পর নির্বাচনী প্রক্রিয়ায় বড় পরিবর্তনের পথে হাঁটল ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন নীতি অনুযায়ী, কোনও ক্রিকেটারকে দলে রাখার আগে তাঁর ফিটনেস নিয়ে ১০০ শতাংশ নয়, ২০০ শতাংশ নিশ্চিত হতে চাইছে বোর্ড। আফগানিস্তানের বিরুদ্ধে ৩ […]

আকাশের হ্যাটট্রিকে ডার্বির আগে বড় জয় ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল এফসি ৩ (আকাশ)  ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ০ নিজস্ব প্রতিবেদন: কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে বড় জয় পেল ইস্টবেঙ্গল। ক্যালকাটা কাস্টমসকে হারানোর পর আগেই সুপার সিক্সে পৌঁছে গিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচকেও হালকা ভাবে নিল না অর্চিস্মান বিশ্বাসের ছেলেরা। ৭ সেপ্টেম্বর, সোমবার কলকাতা লিগের ডার্বি। তার আগে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারিয়ে […]

আগামী বছর ফের কলকাতায়  লিওনেল মেসি 

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসর ঘোষণায় বিশ্বজুড়ে তাঁর অগণিত অনুরাগীদের মধ্যে নেমে এসেছে আবেগের ঢেউ। তবে এই হতাশার আবহেই কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য মিলেছে আশার খবর। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী বছর আবারও কলকাতার মাটিতে দেখা যেতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। এবার অবশ্য শুধুমাত্র সংবর্ধনা বা দর্শকদের উদ্দেশে শুভেচ্ছা জানানো নয়, মাঠে নেমে খেলতেও দেখা যেতে […]