পুরুষদের দল যখন মাঠে ধারাবাহিকতার অভাবে ভুগছে, তখন ইস্টবেঙ্গলের মুখ উজ্জ্বল করে চলেছে মহিলারা। এএফসি কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার ঐতিহাসিক সাফল্যের পর এবার ঘরোয়া লিগেও জয় দিয়ে অভিযান শুরু করল লাল হলুদ। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে মহিলা লিগের প্রথম ম্যাচে গোকুলাম কেরলকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। একেবারে শেষ মুহূর্তে ফাজিলা ইকওয়াপুটের গোলেই এল বহু প্রতীক্ষিত জয়। […]
Author Archives: Debabrata Das
বাংলা নাট্যজগতের ইতিহাসে যে কয়েকজন ব্যক্তিত্ব তাঁদের প্রতিভা, সৃজনশীলতা ও অসাধারণ কর্মদক্ষতার মাধ্যমে এক নতুন যুগের সূচনা করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন শম্ভু মিত্র। তিনি শুধু একজন অভিনেতা বা নাট্যপরিচালক ছিলেন না, ছিলেন বাংলা আধুনিক নাট্য আন্দোলনের অন্যতম প্রধান পথিকৃৎ। তাঁর হাত ধরেই বাংলা মঞ্চনাটক প্রচলিত অভিনয়রীতি, সংলাপনির্ভরতা এবং বিনোদনকেন্দ্রিকতা থেকে বেরিয়ে এসে সমাজ, রাজনীতি, […]
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এমন লজ্জার মুখে পড়তে হবে, তা বোধহয় কল্পনাও করেনি ভারতীয় দল। মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ একদিনের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের নজির গড়ল টিম ইন্ডিয়া। মাত্র ৮৯ রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস। ২৪৪ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে ব্যবধান কমিয়ে ২-১ করল নিউজিল্যান্ড। ২৬ বছর পর একদিনের ক্রিকেটে এত বড় ব্যবধানে হারল ভারত। ৩৩৪ রানের […]
শাশ্বত চট্টোপাধ্যায় কিছু গল্প আমাদের ভূতের ভয় দেখায়, আবার কিছু গল্প ভয় জাগায় বিস্মৃত ইতিহাস, প্রাচীন বিশ্বাস আর অতিপ্রাকৃত রহস্যের মাধ্যমে। সায়ন্তন ঘোষাল পরিচালিত বাংলা ওয়েব সিরিজ ‘কাউরিবুড়ির মন্দির’ দ্বিতীয় ধারার অন্তর্ভুক্ত। এই সিরিজটি দর্শকদের এমন এক রহস্যময় জগতে নিয়ে যায়, যেখানে লোককথা, পুরাণ, অভিশাপ আর মানবিক আবেগ মিলেমিশে তৈরি করে এক গা ছমছমে ভয়ের […]
সৌমিত্র চট্টোপাধ্যায় কালের সীমানা পেরিয়ে আসা এক গল্প, কল্পনারও অতীত এক দৃশ্যকাব্য কিছু গল্প কেবল বলা হয় না; বরং সেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে উত্তরাধিকার সূত্রে চলে আসে, মানুষ মনে রাখে এবং পরম মমতায় আগলে রাখে। ‘রামায়ণ’ তেমনই এক কালজয়ী মহাকাব্য। এই অসাধারণ আখ্যানকে বড় পর্দায় তুলে আনা কেবল একটি চলচ্চিত্র নির্মাণের কাজ নয়, বরং […]
বাবা বীরেন্দ্র সেহওয়াগের আগ্রাসী ব্যাটিংয়ের ঝলক দেখালেন ছেলে আর্যবীর। তাঁর অর্ধশতরান এবং অধিনায়ক লক্ষ্য রাজেশ রাইচান্দানির দুরন্ত ৯৩ রানের ইনিংসে ভর করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠে গেল ভারত। দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে আট উইকেটে হারাল ভারতীয় যুব দল। এবার খেতাবি লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান। গ্রুপ পর্বে এই পাকিস্তানের কাছেই হারতে হয়েছিল ভারতকে। ফলে ফাইনালে বদলার হাতছানিও […]
নিউজিল্যান্ডের আক্রমণের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ ভারতীয় ফুটবল দলের। অকল্যান্ডে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ০-৫ গোলে হারল খালিদ জামিলের দল। পাঁচ গোল হজম করলেও ব্যবধান আরও বাড়তে পারত। ভারতকে আরও বড় লজ্জার হাত থেকে বাঁচালেন গোলকিপার বিশাল কাইথ। একের পর এক আক্রমণ রুখে ছয়টি গুরুত্বপূর্ণ সেভ করলেন তিনি। এমনকী দ্বিতীয়ার্ধে পেনাল্টিও আটকে দিলেন। ম্যাচের শুরু থেকেই […]
২০২৫ সাল থেকে শুরু হয়েছে ফিফা প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রাম। প্রথম বছর শুধুমাত্র মহিলা ফুটবলারদের ডাকা হয়েছিল এই প্রোগ্রামে। এ বারই প্রথম কোনও পুরুষ ফুটবলার ডাক পেয়েছেন। বিশ্বের ১৩ জন ফুটবলার রয়েছেন এই প্রোগ্রামে। তার মধ্যে সুনীল-সহ ১১ জন জুন মাসে বস্টনে তিন দিনের একটি ওয়ার্কশপে যোগ দিয়েছিলেন। এটি ফিফার একটি বিশেষ কোর্স। সমাজকে বদলের জন্য […]
ড্র করলেই সেমিফাইনালে ওঠা নিশ্চিত ছিল। কিন্তু জয় ছাড়া অন্য কিছু ভাবেনি ভারত। শেষ পর্যন্ত সুহেল আহমেদ ভাটের পেনাল্টি গোলে মালদ্বীপকে ১-০ হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শেষ চারে পৌঁছে গেল নীল জার্সিধারীরা। বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই জয়ের সুবাদে গ্রুপ পর্বে দু’ম্যাচের দু’টিতেই জিতল ভারত। শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় ভারত। চতুর্থ মিনিটে ব্রিসন ডিউবিনের থ্রু পাস […]
বাবা বীরেন্দ্র সেহওয়াগের ব্যাটিংয়ের কথা মনে করিয়ে দিলেন ছেলে আর্যবীর সেহওয়াগ। শুরুতে ধৈর্যের পরীক্ষা, তারপর প্রতিপক্ষের বোলারদের উপর নির্মম আক্রমণ। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৬০ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যেই বড় রান তুলল ভারত। শেষ পর্যন্ত আমিরশাহিকে ৭০ রানে হারিয়ে সেমিফাইনালের দিকে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় দল। […]










