পুরুষ ফুটবলার হিসেবে প্রথম ফিফার দায়িত্ব পেলেন ভারতের সুনীল ছেত্রী

২০২৫ সাল থেকে শুরু হয়েছে ফিফা প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রাম। প্রথম বছর শুধুমাত্র মহিলা ফুটবলারদের ডাকা হয়েছিল এই প্রোগ্রামে। এ বারই প্রথম কোনও পুরুষ ফুটবলার ডাক পেয়েছেন।

বিশ্বের ১৩ জন ফুটবলার রয়েছেন এই প্রোগ্রামে। তার মধ্যে সুনীল-সহ ১১ জন জুন মাসে বস্টনে তিন দিনের একটি ওয়ার্কশপে যোগ দিয়েছিলেন। এটি ফিফার একটি বিশেষ কোর্স। সমাজকে বদলের জন্য ফুটবলারেরা যাতে আওয়াজ তুলতে পারেন, তার জন্য এটি একটি মঞ্চ।

সুনীল ছাড়া যাঁরা এই তালিকায় রয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম মহিলাদের বিশ্বকাপজয়ী স্পেনের ফুটবলার আলেক্সিয়া পুটেলাস, কানাডার জেসি ফ্লেমিং, ইংল্যান্ডের মিশেল আগিয়েম্যাং, নাইজেরিয়ার রাশিদাত আজিবাদে ও ব্রাজ়িলের গ্যাবি নুনেস।

এই সুযোগ পেয়ে খুব খুশি সুনীল। তিনি বলেন, “এই সুযোগ পাওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ। নতুন অনেক কিছু শিখেছি। সেগুলো কাজে লাগাব। আমার মনে হয় না, পুরুষ ও মহিলার মধ্যে কোনও তফাত রয়েছে। বিভিন্ন দেশের ফুটবলারদের সঙ্গে দেখা হয়েছে। অন্য রকমের অভিজ্ঞতা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =