Author Archives: Debabrata Das

পাডিক্কলের ব্যাটে রানবন্যা কলম্বোয়, গিলের অনন্য মাইলফলকে এগিয়ে ভারত 

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই নিজেদের আধিপত্য স্পষ্ট করে দিল ভারতীয় দল। কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া এবং সেই সিদ্ধান্তকে সার্থক করে তোলেন ব্যাটাররা। দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩০০ রান। এই ইনিংসের মূল ভরসা ছিলেন দেবদত্ত পাড়িক্কল, যিনি আবারও শতরান করে দলের ভিত শক্ত […]

ডুরান্ডের রঙ লাল-হলুদ, ক্লান্ত বাগানকে ধরাশায়ী করে জয়ী ইস্টবেঙ্গল 

 আধুনিক ফুটবল কেবল আবেগের উপর চলে না। ফুটবল বিজ্ঞান মেনে চলে। মাঠের ৯০ মিনিটের লড়াই-ই কেবল নয়, হার জিত নির্ভর করে থাকে মাঠের বাইরের অনেক বিষয়ের উপর। ফুটবলের সূচি, ঠিকমতো রিকভারি, অনুশীলন এই সব বিষয়ের উপর নির্ভর করে থাকে। ডুরান্ড কমিটির ব্যর্থতা এখানে অবশ্যই রয়েছে। একটা দল তিন দিন পর ঘরের মাঠে ফাইনাল খেললো, ম্যাচের […]

ডার্বির আগে পানোসের ভরসা বিশাল, অনুশীলনে নামল না ইস্টবেঙ্গল 

ডুরান্ড কাপ ফাইনালে ডার্বি, মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল -মোহনবাগান। এই মরশুমে ডুরান্ড কাপ শুরু হয়েছিল কলকাতা ডার্বি দিয়ে। সেই ডার্বি সাহাল আব্দুল সামাদের গোলে জয় পেয়েছিল মোহনবাগান। ফাইনালের আগে অবশ্য পরিস্থিতি বদলেছে। মোহনবাগান কোচ পানাগিওটিস ডিলমপেরিস হতাশ। একেই শিলং থেকে বিমান বিভ্রাট নিয়ে ফিরে অনুশীলনের সময় পায়নি মোহনবাগান। মাত্র একদিনের অনুশীলনে ডার্বি খেলতে নামবে মোহনবাগান। অন্যদিকে […]

২০-২৫ কোটি না মিললে টিভিকে ‘না’, ইউটিউবেই আইএসএলের সব ম্যাচ ? 

ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পেশাদার লিগ আইএসএলকে ঘিরে অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটেনি। প্রথমে সেপ্টেম্বরে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে অক্টোবরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক আলোচনায় ১৩টি অংশগ্রহণকারী ক্লাব একমত হয়েছে যে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ১০ অক্টোবর থেকে নতুন মরশুমের আইএসএল শুরু করা হবে। তবে শুধু সূচি নয়, এবারের সবচেয়ে বড় আলোচনার […]

ওয়াংয়ের চোট নিয়ে সন্দেহ সিন্ধুর, শেষ মুহূর্তের ভুলেই বিদায় ভারতীয় তারকার

বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় স্বপ্নভঙ্গ পি ভি সিন্ধুর। শেষ ষোলোয় চিনের ওয়াং ঝি ইয়ির কাছে তিন গেমের লড়াইয়ে হারলেন ভারতের তারকা। ম্যাচের ফল ২১-১১, ১৫-২১, ২১-১৭। তবে ফলের থেকেও বেশি আলোচনায় উঠে এসেছে তৃতীয় গেমের শেষ দিকের ঘটনা। সমতা অবস্থায় হঠাৎ উরুতে চোটের ইঙ্গিত দিয়ে চিকিৎসার বিরতি নেন ওয়াং। বিশ্ব প্রতিযোগিতায় নিজের ১১তম উপস্থিতিতে সিন্ধু শুরু […]

বাঁহাতি স্পিনের দুর্বলতা কাটাতে দ্বিতীয় টেস্টের আগে বড় প্রস্তুতি শুভমন গিলের

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে নিজের ব্যাটিংয়ের একটি নির্দিষ্ট দুর্বলতা কাটাতে বিশেষ প্রস্তুতি নিলেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। প্রথম টেস্টে বাঁহাতি স্পিনারদের বিরুদ্ধে তাঁর সমস্যাটি স্পষ্ট হয়ে উঠেছিল। গল টেস্টে শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রভাত জয়সূর্যর বলে ২ বার আউট হন গিল। প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ১৬ রান, দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ৮ রান। […]

যুবভারতী ঘুরে দেখে মাঠ নিয়ে খুশি ব্রাজিলের প্রতিনিধিরা, ম্যাচ বয়কট বাইচুং-এর 

নিজস্ব প্রতিবেদন : ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় দলের বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ। এই ম্যাচকে ঘিরে সাজো সাজো রব যুবভারতীতে। বুধবার ডুরান্ড কাপ সেমিফাইনালের পর সেই বিষয়েই কথা বলেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।  অস্ট্রেলিয়াতে ম্যাচ খেলে ৩০ সেপ্টেম্বর রাতে কলকাতায়া পা দেওয়ার কথা ভিনিসিয়াস জুনিয়রদের। ১ এবং ২ অক্টোবর কলকাতায় অনুশীলন করে ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে […]

বিশালের হাতেই আটকে গেল নর্থইস্ট, ডুরান্ড ফাইনালে মোহনবাগান

মোহনবাগান – ০ নর্থইস্ট ইউনাইটেড – ০ টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী মোহনবাগান  ঘরের মাঠে সুবিধা নেই।  শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে চরম নাটকীয় এক ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ১৩৫তম ডুরান্ড কাপের ফাইনালে প্রবেশ করল মোহনবাগান সুপার জায়ান্ট। আবারও সবুজ-মেরুনের রক্ষাকর্তা হয়ে উঠলেন গোলরক্ষক বিশাল কাইথ। টাইব্রেকারে তাঁর জোড়া দুরন্ত সেভই দলকে পৌঁছে […]

ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গল!

এবারের ডুরান্ডে চার ম্যাচে ২১ গোল করে নজর কেড়েছে। তার উপর শেষ আটে বড় ব্যবধানে জয় পেয়েছে। এমন একটা দলের সঙ্গে সেমিফাইনালে ইস্টবেঙ্গলের চাপ বাড়িয়েছিল পিভি বিষ্ণুর না থাকা। কোয়ার্টার ফাইনালে তাঁর গোলেই জিতেছিল লাল-হলুদ। বুধবাসরীয় সন্ধ্যায় তাঁর জায়গায় নামলেন বিপিন সিং। তাতে অবশ্য লাভের লাভ কিছু হল না। দলে বাঘা বাঘা ফরোয়ার্ডরা থাকলেও গোলের […]

সুথারের ঘূর্ণিতে জয় ভারতের ! ১৬৫ রানে ঘরের মাঠে বড় হার শ্রীলঙ্কার 

গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কার যাবতীয় প্রতিরোধ ভেঙে দিয়ে ১৬৫ রানের দাপুটে জয় তুলে নিল ভারত। ম্যাচের শেষ দিনে লাঞ্চের পর মাত্র কয়েক ওভারের মধ্যেই স্বাগতিকদের ইনিংস গুটিয়ে যায়। ভারতের জয়ের নায়ক হয়ে উঠলেন তরুণ বাঁহাতি স্পিনার মানব সুথার। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে তিনি বুঝিয়ে দিলেন, কেন তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেটে এতটা প্রত্যাশা তৈরি […]