Author Archives: Debabrata Das

আইসল্যান্ডরাদের ‘স্টেইন গানে’ থামল মোহনবাগান

ঘরের মাঠ যুবভারতীতে মুম্বই সিটি এফসির কাছে পরাজিত মোহনবাগান সুপারজায়ান্ট। মুম্বই মানেই শক্ত গাঁট মোহনবাগানের, এই ধারা বদলাতে পারলেন না প্রাক্তন মুম্বই সিটি এফসি কোচ সের্জিও লোবেরাও। এই ম্যাচের আগে বাগান কোচ সের্জিও লোবেরা বারবার মনে করিয়ে দিয়েছিলেন, তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকাই লক্ষ্য তাদের। তবে শুক্রবারের যুবভারতীতে প্রায় ২৭ হাজার সবুজ-মেরুন সমর্থককে চুপ […]

৭ বার বিমান বাতিল জুনিয়র মালিঙ্গার ,  শ্রীলঙ্কা বোর্ডের বাধায় চিন্তায় কেকেআর !

কলকাতা নাইট রাইডার্স এবারের মরশুমে বোলিং শক্তি বাড়াতে বড় বাজি ধরেছিল শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানা-র উপর। তাঁর অদ্ভুত অ্যাকশন এবং ডেথ ওভারে ধারাবাহিক কার্যকারিতা ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলে নজর কেড়েছে। সেই কারণেই তাঁকে দলে নেওয়ার পর নাইট শিবিরে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছিল। কিন্তু বাস্তবে এখনও পর্যন্ত তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেননি, যা নিয়ে […]

সাদা বলে সাফল্য, লাল বলে সংকট ! আবারো কি রো – কো জুটির দিকেই তোপ দাগলেন কোচ গম্ভীর ?

সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের সাফল্য এখন একপ্রকার অভ্যাসে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে একের পর এক শিরোপা জিতে নিজেদের শক্তি প্রমাণ করেছে টিম ইন্ডিয়া। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জয়, এশিয়া কাপ-এ সাফল্য, এমনকি দেশের মাটিতে টি–২০ বিশ্বকাপ জেতা— সব মিলিয়ে সীমিত ওভারের ক্রিকেটে ভারত এখন অন্যতম সেরা দল। কিন্তু ঠিক তার উল্টো চিত্র দেখা যাচ্ছে […]

শুরু হয়ে গেল এনসিসি বেবি লিগ ক্রিকেট টুর্নামেন্ট

ন্যাশনাল ক্রিকেট ক্লাবের উদ্যোগে এই প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে এনসিসি বেবি লিগ ক্রিকেট টুর্নামেন্ট।কিডস অন জি ফাইভের উপস্থাপনায় শুরু হচ্ছে এই বিশেষ টুর্নামেন্ট। শৈশব পর্যায়ে থেকে ক্রিকেট প্রতিভা তুলে আনায় এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। এনসিসি ও মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আজ থেকে ২৫ তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।১০ ওভার করে খেলায় ২৪ টি দল […]

নতুন কোচ, নতুন উদ্যম ! ইডেনে প্রথম দিনের প্রস্তুতিতে বাড়তি ঝাঁঝ কেকেআরের

ইডেন গার্ডেন্সে শুরু হল ২০২৬ আইপিএলকে সামনে রেখে কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি। বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে মরসুমের প্রথম অনুশীলন শিবিরে নামে নাইটরা। নতুন কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে এবং অধিনায়ক অজিঙ্ক রাহানের নেতৃত্বে এদিন শুরু হয় দলের প্রস্তুতি পর্ব। প্রথম দিনের অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যায় ক্রিকেটারদের। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে সকলেই ছিলেন চনমনে। […]

বিশ্বচ্যাম্পিয়ন ভারত, তবুও আইসিসির সেরার তালিকায় নেই ভারতের একটিও নাম !

টি–টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে এক অনন্য ইতিহাস গড়েছে ভারতীয় দল। এই কৃতিত্ব আগে কোনও দেশ অর্জন করতে পারেনি। শুধু তাই নয়, আয়োজক দেশ হিসেবেও ট্রফি জিতে নতুন নজির স্থাপন করেছে টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই এই সাফল্যের পর দলের একাধিক ক্রিকেটারকে নিয়ে প্রশংসার ঝড় ওঠে। কিন্তু আশ্চর্যের বিষয়, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা-র […]

বিশ্বকাপ জয়ের পরই ধোনিকে খোঁচা? গম্ভীরের মন্তব্যে শুরু চর্চা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সাম্প্রতিক জয় শুধু একটি ট্রফি জয়ের গল্প নয়, বরং এটি বদলে দিয়েছে ভারতীয় ক্রিকেটের ভেতরের একাধিক সমীকরণ। এই সাফল্যের কেন্দ্রে রয়েছেন গৌতম গম্ভীর, যিনি কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা সমালোচনার মুখে পড়েছিলেন। কিন্তু বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিনি সব প্রশ্নের জবাব একপ্রকার মাঠেই দিয়ে দিয়েছেন। এখন শোনা যাচ্ছে, ২০২৭ সালের একদিনের […]

রোহিতের জায়গায় শুভমন! বোর্ডের ভুলে বিতর্ক, ক্ষোভ হিটম্যানের ভক্তদের

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক অনুষ্ঠানে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা, যা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গত বছর ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের প্রসঙ্গ তুলে ধরতে গিয়ে অধিনায়কের নামেই ভুল দেখানো হয়। বাস্তবে সেই সময় দলের নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা, কিন্তু অনুষ্ঠানের মঞ্চে টেলিভিশনের পর্দায় দেখানো হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন শুভমন গিল। এই ভুল সামনে […]

ইস্টবেঙ্গল দলকে সাফল্য দেওয়ার মতো বড় কোচ নন অস্কার, বিস্ফোরক প্রাক্তনীরা

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ড্রয়ের পর ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুঁজোর বিরুদ্ধে ‘গো ব্যাক অস্কার’ স্লোগান উঠেছিল যুবভারতী জুড়ে। আইএসএলের শুরুটা ভালো হলেও প্রথম দুটো ম্যাচের পর হোঁচট খেয়েছে লাল-হলুদ ব্রিগেড। কেরালা ম্যাচে অস্কারের স্ট্র‍্যাটেজি নিয়ে প্রশ্ন উঠেছে। ক্ষুব্ধ সমর্থকরা কোচ বদল চাইছেন। এদিকে কেরালা ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ক্লাব কর্তাদের ইঙ্গিত করে ক্ষোভ প্রকাশ করেছিলেন অস্কার। […]

কলকাতা এসেও জয়ের মুখ দেখল না হাবাসের কাশী

এই মরশুমের আইএসএলের বাকি সব ম্যাচ কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে খেলবে ইন্টার কাশী। উত্তরপ্রদেশের এই দল কলকাতায় পা রাখার পরও জয়ের মুখ দেখতে পারল না। রবিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসির কাছে ২-১ গোলের ব্যবধানে পরাজিত কোচ হাবাসের দল। মুম্বইয়ের হয়ে গোল করেছেন নাওফাল ও ছাংতে। ইন্টার কাশীর হয়ে একটি গোল করেন রোহিত […]