Author Archives: Debabrata Das

জেমির হ্যাটট্রিকে ওড়িশাকে পাঁচ গোল মোহনবাগানের 

মহামেডান ম্যাচের মতো ওড়িশা এফসির বিরুদ্ধেও গোল পার্থক্য বাড়িয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল মোহনবাগানের। যুবভারতীতে সেই সুযোগই কাজে লাগাল সবুজ-মেরুন ব্রিগেড। ঘরের মাঠে ওড়িশা এফসিকে ৫-১ গোলে হারাল মোহনবাগান। তবে দ্বিতীয়ার্ধে গোলের একাধিক সুযোগ নষ্ট করলেন দিমি-মনবীররা। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলে মোহনবাগান। ১৪ ‍মিনিটেই চলে আসে ম্যাচের প্রথম গোল। বক্সের বাইরে ব্যাকহিল করে দিমিত্রি […]

বুমরাহ-সঞ্জুর দাপটে ফাইনালে ভারত

সব্যসাচী বাগচী ২৫ জুন ১৯৮৩। মদন লালের শর্ট বলকে হুক করতে গেলেন ভিভ রিচার্ডস। টাইমিং ঠিক হল না। ডিপ স্কোয়ার লেগের দিকে প্রায় ২৫ গজ দৌড়ে ক্যাচটা লুফেছিলেন অধিনায়ক কপিল দেব। সেই ক্যাচের সুবাদে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারত। আর এবার এমনই দুটি ক্যাচ ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তুলতে অনেকটা সাহায্য করল! জেকব বেথেল শতরান করে […]

গোয়ার বিরুদ্ধে পয়েন্টা হাতছাড়া, চিন্তিত নন অস্কার

এবারের আইএসএলে স্বপ্নের মতো শুরু করেছিল ইস্টবেঙ্গল। প্রথম দুই ম্যাচে জয়, তারপরই ছন্দে ব্যাঘাত ঘটে ইস্টবেঙ্গলের। জামশেদপুরের কাছে হারের পর বৃহস্পতিবার এফসি গোয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র। যুবভারতী থেকে পয়েন্ট নিয়ে ফিরতে পারল না অস্কার ব্রুঁজোর ছেলেরা। ম্যাচের শুরু থেকেই গোলের একাধিক সুযোগ তৈরি করেও জালে বল জড়াতে ব্যর্থ ইস্টবেঙ্গলের ফুটবলাররা। ম্যাচের মাঝেই এদিন মাঠে ঢুকে […]

বিশ্বকাপ শেষের আগেই বেজে গেল আইপিএলের দামামা !

এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কবে শুরু হবে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে কুড়ি ওভারের বিশ্বকাপ শেষ পর্যায়ে পৌঁছতেই। ক্রিকেটপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন—দেশের সবচেয়ে জনপ্রিয় কুড়ি ওভারের প্রতিযোগিতা ঠিক কবে মাঠে গড়াবে? জানা গিয়েছে, প্রতিযোগিতার দিনক্ষণ প্রায় চূড়ান্ত। সূচিও তৈরি রয়েছে। তবু এখনই সবিস্তারে ঘোষণা করা হচ্ছে না। আয়োজকদের পরিকল্পনা, দুই ধাপে সূচি […]

অ‍্যালেন-সেইফার্টের মারকাটারি ব্যাটিংয়ে প্রোটিয়াদের উড়িয়ে ফাইনালে নিউজিল্যান্ড

সব্যসাচী বাগচী নিউজিল্যান্ড ফাইনালে যাওয়ার পথে দ্রুত এগোনোর সময়, তিন জনের মুখ যেন চোখের সামনে ভেসে উঠল। প্রথমজন সূর্য কুমার যাদব। দ্বিতীয় গৌতম গম্ভীর। তৃতীয় ব্যক্তি হ্যারি ব্রুক। টিম ইন্ডিয়ার অধিনায়ক ও কোচের মাথায় শুধু তারকা খচিত ইংল্যান্ড ঘুরপাক খাচ্ছে না। বরং এখন থেকেই নিউজিল্যান্ড নামক এক ভয়ংকর দল ঘুরপাক খাচ্ছে। কারণ, নিউজিল্যান্ড সুধু ৯ […]

ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিলেন কেভিন

টানা তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করেছে মোহনবাগান। অন্যদিকে ভালো শুরু করেও তৃতীয় ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে হেরে জয়ের হ্যাটট্রিকে বাধা পড়েছে ইস্টবেঙ্গলের। তিন ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে সবুজ মেরুন ব্রিগেড। লাল-হলুদ ব্রিগেড রয়েছে দ্বিতীয় স্থানে। মহামেডান স্পোর্টিংকে পাঁচ গোল দিলেও আত্মতুষ্টির কোনও জায়গা রাখছেন না বাগান কোচ সের্জিও লোবেরা। পরবর্তী […]

সঞ্জুর ব্যাট নাকি বুমরাহের স্পেল ? কোনটি নিশ্চিত করল ভারতের সেমিফাইনাল ?

ইডেন গার্ডেন্সে সেই রাতের পর আর কোনও ‘যদি-কিন্তু’ টিকে থাকেনি। ২২০ রান তাড়া করতে হত কি না, কিংবা সঞ্জু স্যামসনের অবিশ্বাস্য ইনিংসও কি যথেষ্ট হত—এ সব প্রশ্ন আপাতত বাতিল। কারণ, ফল একটাই—ভারত জিতেছে, সেমিফাইনালে পৌঁছে গিয়েছে সূর্যকুমার যাদবের দল। তবে ম্যাচের গভীরে তাকালে বোঝা যায়, ব্যাট হাতে জয়ের ছবি আঁকা হলেও তার ক্যানভাস তৈরি করেছিলেন […]

দুবাই বিমানবন্দরে আতঙ্কের রাত পিভি সিন্ধুর

ইরানে আমেরিকা ও ইজ়রায়েলের হামলার জেরে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। তার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। সেই অস্থিরতার মধ্যেই দুবাই বিমানবন্দরে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় খেলতে যাওয়ার পথে তিনি দুবাইয়ে নামেন। কিন্তু ইরানে হামলার পর সংযুক্ত […]

ইডেনে ‘সুপার সঞ্জু’র ব্যাটে সেমিফাইনালের টিকিট ভারতের 

ঘুটঘুটে অন্ধকার পেরিয়ে অবশেষে বিশ্বকাপে স্বস্তির আলোর দেখা পেল টিম ইন্ডিয়া। সেমিফাইনালে ওঠা নিয়ে যে অনিশ্চয়তা, চাপ আর আশঙ্কার কালো মেঘ জমেছিল, তা সরে গিয়ে ইডেন গার্ডেন্সের আকাশে আবার রোদ উঠল। সেই ইডেন—যেখানে ঠিক এক দশক আগে বিশ্বকাপের স্বপ্ন ভেঙে গিয়েছিল ভারতের। বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনিদের নেতৃত্বে যে দল সেদিন থমকে গিয়েছিল, ঠিক […]

রঞ্জিতে ইতিহাস জম্মু ও কাশ্মীরের

২৮ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীর ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকল। ১৯৫৯-৬০ মরসুমে প্রথমবার রঞ্জি ট্রফি-তে অভিষেকের দীর্ঘ ৬৬ বছর পর অবশেষে দেশের সর্বোচ্চ ঘরোয়া ট্রফির স্বাদ পেল জম্মু ও কাশ্মীর। অধিনায়ক পরাস ডোগরা-র নেতৃত্বে শক্তিশালী কর্নাটক-কে কার্যত দমিয়ে দিয়ে ২০২৫–২৬ মরসুমের রঞ্জি ট্রফি জয় নিশ্চিত করে নেয় তারা। কর্নাটকের হুব্বলিতে অবস্থিত KSCA ক্রিকেট গ্রাউন্ড-এ অনুষ্ঠিত […]