Author Archives: Debabrata Das

মহিলাদের ৪০০ মিটার রিলেতে সোনা ভারতের

এশিয়ান গেমসে মহিলাদের ৪০০ মিটার রিলেতে সোনা জিতল ভারত। মঙ্গলবার মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে কিরণ, পুভাম্মা মাচেত্তিরা, প্রাচী এবং ভিত্যা রামরাজের দল দৌড় শেষ করে ৩ মিনিট ২৯.৬৯ সেকেন্ডে। দ্বিতীয় স্থানে থাকা বাহরিন সময় নেয় ৩ মিনিট ৩০.২১ সেকেন্ড এবং চিন ব্রোঞ্জ জেতে ৩ মিনিট ৩১.০২ সেকেন্ডে। এই সাফল্যের ফলে শেষ সাতটি এশিয়ান গেমসের মধ্যে […]

নর্থইস্টের বিরুদ্ধে জয় অধরা বাগানের, ম্যাকলারেনের চোট

নিজস্ব প্রতিবেদন: আইএফএ শিল্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ড্র করল মোহনবাগান। সুযোগ নষ্টের খেসারত দিতে হল ম্যাকলারেন-মিগুয়েলদের। পেনাল্টি মিস করেন মিগুয়েল। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন এরউইন। জেসাস গঞ্জালেসের গোলে সমতায় ফেরে হাইল্যান্ডারর্সরা। ম্যাচের প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি দুই দলের কেউই-ই। ম্যাচের ১৬ মিনিটে ডানদিক থেকে […]

জ্যাভলিনে রুপো-সহ ভারতের জোড়া পদক

এশিয়ান গেমসের জ্যাভলিন থ্রোয়ে ফের জোড়া পদক পেল ভারত। নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে পুরুষদের জ্যাভলিনে রুপো জিতলেন যশবীর সিংহ, আর ব্রোঞ্জ এল রোহিত যাদবের হাত ধরে। সোনা গেল শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গার দখলে। রুমেশ ৮৮.৫৫ মিটার ছুড়ে সোনা নিশ্চিত করেন। শুরুতে তিনটি প্রচেষ্টায় ৭৩.৫৩, ৮৩.৩৪ মিটার এবং একটি ফাউল করার পর চতুর্থ প্রচেষ্টায় ৮৮.৩৩ […]

৪২ বছরের রেকর্ড ভেঙে এশিয়াডে ব্রোঞ্জ, ইতিহাস গড়লেন বিদ্যা রামরাজ

এশিয়ান গেমসের ট্র্যাকে ইতিহাস গড়লেন ভারতের বিদ্যা রামরাজ। মহিলাদের ৪০০ মিটার হার্ডলসের ফাইনালে ৫৪.৭৫ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ পদক জেতার পাশাপাশি ভেঙে দিলেন কিংবদন্তি পিটি ঊষার ৪২ বছরের পুরনো জাতীয় রেকর্ড। ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ৫৫.৪২ সেকেন্ড সময় করে যে রেকর্ড গড়েছিলেন ঊষা, এত দিন সেটিই ছিল ভারতের দ্রুততম সময়। সোমবার আইচি-নাগোয়ায় সেই নজির […]

ব্রাজিল ম্যাচের আগে কলকাতায় পৌঁছল ব্লু টাইগার্স, শুরু উত্তেজনার কাউন্টডাউন

ব্রাজিলের বিরুদ্ধে বহু প্রতীক্ষিত ম্যাচের আগে কলকাতায় পৌঁছে গেল ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দল। সোমবার দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিটে শহরে নামে ‘ব্লু টাইগার্স’রা। বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে লড়াই করে ড্র করার পর এবার ভারতীয় দলের সামনে আরও বড় পরীক্ষা— ৩ অক্টোবর কলকাতায় শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে তারা। ভারত-ব্রাজিল ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমী কলকাতায় উত্তেজনার আবহ […]

বিরাটের ১৫ হাজারের মাইলফলক, গিলের শতরানে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত

বিশ্বকাপের প্রস্তুতি শুরু হল ভারতীয় ক্রিকেট দলের জন্য স্মরণীয় জয় দিয়ে। তিরুঅনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ৮ উইকেটে জিতল ভারত। জয়ের নায়ক দুই ব্যাটার—অধিনায়ক শুভমন গিল এবং বিরাট কোহলি। দু’জনেই শতরান করলেন। তার মধ্যেই নিজের ক্রিকেটজীবনে আরও একটি বড় মাইলফলক ছুঁয়ে ফেললেন বিরাট। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ২৯৫ […]

সোনা অধরা, এশিয়ান গেমস স্কোয়াশে  রুপোর জোড়া সাফল্য অনাহত-অভয়ের

এশিয়ান গেমস ২০২৬-এ স্কোয়াশের একক বিভাগে সোনার স্বপ্ন পূরণ হল না ভারতের। রবিবার মহিলাদের ফাইনালে অনাহত সিং এবং পুরুষদের ফাইনালে অভয় সিং— দু’জনেই মালয়েশিয়ার প্রতিপক্ষের কাছে সরাসরি তিন গেমে হারলেন। ফলে সিঙ্গলস বিভাগ থেকে জোড়া রুপো পেল ভারত। একই সঙ্গে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের প্রাথমিক যোগ্যতার সুযোগও হাতছাড়া হল তাঁদের। নাগোয়ার কিনজো ফুতোর ময়দানে প্রথমে […]

৪৪ বছর পর এশিয়াডে ম্যারাথনে রুপো, নজির গড়লেন সাওয়ান

এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথনে ৪৪ বছর পর ফের পদক এনে দিলেন ভারতের সাওয়ান বারওয়াল। নাগোয়ায় জাতীয় রেকর্ড গড়ে রুপো জিতলেন ২৮ বছরের এই সেনা অ্যাথলিট। তাঁর সময় ২ ঘণ্টা ১১ মিনিট ৩৭ সেকেন্ড। সোনা জিতেছেন জাপানের ইচিতাকা ইয়ামাশিতা এবং ব্রোঞ্জ পেয়েছেন চিনের পেইয়ো ফেং। ১৯৮২ সালের দিল্লি এশিয়ান গেমসে হোসুর কুক্কাপ্পা সীতারান পুরুষদের ম্যারাথনে ব্রোঞ্জ […]

ফের চোট, পিছিয়ে গেল হার্দিকের মাঠে ফেরার দিন

মাঠে ফেরার আগেই ফের ধাক্কা। নতুন চোটের কারণে অন্তত তিন সপ্তাহ প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকতে চলেছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। ডান পায়ের শিনে নতুন করে চোট ধরা পড়েছে তাঁর। ফলে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারতের এ দলের একদিনের সিরিজ তো বটেই, নিউজিল্যান্ড সফরেও তাঁর খেলা নিয়ে আর কোনও সম্ভাবনা নেই। হার্দিকের মাঠে ফেরার দিন […]

একদিনে জোড়া সোনা, ইরানকে হারিয়ে কবাডিতে ভারতের রাজত্ব

এশিয়ান গেমসে কবাডির মঞ্চে আবারও ভারতের দাপট। একই দিনে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মহিলা ও পুরুষ দল। প্রথমে মহিলা দল ৩৭-৩৪ ব্যবধানে ইরানকে হারিয়ে সোনা নিশ্চিত করে। তার পর পুরুষ দলের পালা। টানটান ফাইনালে ইরানকে ৪০-৩৪ ব্যবধানে হারিয়ে সোনা জিতে নিল ভারত। ফলে একদিনেই কবাডিতে জোড়া সোনার আনন্দে মাতল ভারতীয় শিবির। পুরুষদের ফাইনাল শুরু […]