রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই ক্রীড়া পরিকাঠামো এবং খেলাধুলার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা, নতুন প্রকল্প চালু করা এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের মতো একাধিক উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এবার সেই ধারাবাহিকতায় বাংলার ফুটবলকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবে, মুখ্যমন্ত্রী […]
Category Archives: খেলা
মোহনবাগান – ৮ (মনবীর-হ্যাটট্রিক, অ্যালবার্তো, রাহুল, সুহেল-২, নোয়েল – আত্মঘাতী) সাউথ ইউনাইটেড – ০ নিজস্ব প্রতিবেদন: ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচে সাউথ ইউনাইটেডকে ৮-০ গোলে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট। হ্যাটট্রিক করলেন মনবীর সিং, জোড়া গোল সুহেল ভাটের। বাকি গোলগুলি করেছেন আলবার্তো রড্রিগেজ ও রাহুল ভেকে এবং একটি আত্মঘাতী গোল হয়। এই জয়ের ফলে গ্রুপে একনম্বরে […]
গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারত ৩৯টি পদক নিয়ে অভিযান শেষ করেছে। ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ-সহ পদক তালিকায় ভারতের স্থান চতুর্থ। সংখ্যার বিচারে এটি ২৪ বছরের মধ্যে দেশের সবচেয়ে কম পদক জয় হলেও বাস্তব পরিস্থিতি ছিল অনেক কঠিন। ১৯৯৮ সালের পর প্রথমবার ভারতের পদক সংখ্যা ৫০-এর নিচে নেমেছে। কিন্তু গ্লাসগোতে মাত্র ১০টি খেলায় […]
জমকালো সমাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬। রবিবার স্থানীয় সময় অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে কমনওয়েলথের পতাকা ও ব্যাটন ভারতের হাতে তুলে দেওয়া হয়। ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত, তাই সমাপ্তি অনুষ্ঠানে ছিল বিশেষ ভারতীয় আবহ। মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেন তারকা জ্যাভলার নীরজ চোপড়া, ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি ঊষা এবং […]
পারফরম্যান্স দেখে ভারতীয় ক্রীড়াবিদদের নগদ পুরস্কারমূল্য বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন থেকে জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতলে আগের থেকে বেশি টাকা পুরস্কার দেওয়া হবে। এ বারের কমনওয়েলথ গেমসে ভাল ফল করেছেন ভারতের ক্রীড়াবিদেরা। এখনও পর্যন্ত ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ জিতেছেন তাঁরা। পারফরম্যান্স দেখে ক্রীড়াবিদদের নগদ পুরস্কারমূল্য বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত […]
কমনওয়েলথ গেমসে ভারতের সোনালি অভিযান আরও উজ্জ্বল করলেন প্রীতি পওয়ার ও জ্যাসমিন ল্যাম্বোরিয়া। শনিবার মহিলাদের বক্সিংয়ে পরপর ২টি সোনা জিতে দেশের পদক তালিকায় বড় অবদান রাখলেন দুই ভারতীয় বক্সার। ৫৪ কেজি বিভাগের ফাইনালে কানাডার স্কারলেট সাভান্না ডেলগাডোকে হারিয়ে সোনা জেতেন প্রীতি পওয়ার। এরপর ৫৭ কেজি বিভাগে উত্তর আয়ারল্যান্ডের মাইকেলা ওয়ালশকে পরাজিত করে সোনার পদক তুলে […]
কমনওয়েলথ গেমসে এ বারও সোনা জিততে পারলেন না নীরজ চোপড়া। একটা সময় শীর্ষে থেকেও সোনা হাতছাড়া হল তাঁর। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁকে। একটি থ্রোয়েই বাজিমাত করে সোনা জিতে নিলেন শ্রীলঙ্কার রুমেশ থরঙ্গা পাথিরাগে। ৮৯.৭৫ মিটার ছুড়ে সোনা জিতেছেন তিনি। নীরজের সেরা থ্রো ৮৫.৮৩ মিটার। শেষের দিকে ৮৫ মিটারেরও বেশি ছুড়ে ব্রোঞ্জ জিতলেন ভারতের […]
ইস্টবেঙ্গল: ৮ [বিষ্ণু (হ্যাটট্রিক), জেসিন (২) খালিদ (আত্মঘাতী), জিকসন, বিপিন] সিআইএসএফ: ০ নিজস্ব প্রতিবেদন: ডার্বি হারের ক্ষতে প্রলেপ ইস্টবেঙ্গলের। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ হেরে ডুরান্ড অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল। সেই ভুল শুধরে এদিন চেনা ছন্দে ফিরল হাবাস বাহিনী। গত কয়েকদিনের অনুশীলনে ভুলত্রুটি শুধরে নিয়ে মাঠে দল নামিয়েছিলেন স্প্যানিশ কোচ। শুক্রবার সেনাবাহিনীর দল সিআইএসএফ এর বিরুদ্ধে […]
কমনওয়েলথ গেমসে আবারও সোনা জয়ের লক্ষ্যে যাত্রা শুরু করলেন নীরজ চোপড়া। তবে যোগ্যতা অর্জন পর্বে প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারেননি টোকিও অলিম্পিকের সোনাজয়ী এই অ্যাথলিট। তবুও ৭৯.৬১ মিটার থ্রো করে পঞ্চম স্থানে থেকে ফাইনালে জায়গা নিশ্চিত করেছেন তিনি। ভারতের জন্য সুখবর, নীরজের পাশাপাশি যশবীর সিং ও রোহিত যাদবও ফাইনালে উঠেছেন। ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথে সোনা […]
অজিঙ্ক রাহানের আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়ের শেষ হল এক আবেগঘন মুহূর্তে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ভারতের এই অভিজ্ঞ ব্যাটার। ৩৮ বছর বয়সে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করে তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান। সেই বার্তায় ছিল কৃতজ্ঞতা, স্মৃতিচারণ এবং ভবিষ্যতের জন্য নতুন পথচলার ইঙ্গিত। […]










