Category Archives: খেলা

৬০০টি টেস্ট ম্যাচ খেলা তৃতীয় দেশ হলো ভারত

কলকাতা : ১৫ আগস্ট, শনিবার, গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামার মাধ্যমে ভারত ৬০০ টেস্ট ম্যাচ খেলা তৃতীয় দেশ হয়েছে। ইংল্যান্ড (১০৯৭ টেস্ট) এবং অস্ট্রেলিয়ার (৮৮৩ টেস্ট) পর এই কৃতিত্ব অর্জন করলো ভারত তৃতীয় দেশ হিসেবে। পূর্ববর্তী ৫৯৯টি টেস্টে দলটি ১৮৬টি জিতেছে, ১৮৮টি হেরেছে এবং ২২৪টি ড্র করেছে, যার জয়-পরাজয়ের অনুপাত ০.৯৮৯ এবং জয়ের […]

ভবানীপুরের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

শুক্রবার কলকাতা লিগের ম্যাচে ইস্টবেঙ্গল নিজেদের ঘরের মাঠে ভবানীপুর এফসির মুখোমুখি হয়েছিল৷ মোহনবাগানকে হারানো ভবানীপুর বর্তমানে লিগে গ্রুপ এ -এর টেবিল টপার। ইস্টবেঙ্গলকে তাদের ঘরের মাঠে আটকে দিয়ে ১-১ গোলে ড্র করল ভবানীপুর। ম্যাচের শুরু থেকেই দুই দলই রক্ষণাত্মক ফুটবল খেলছিল। দুই দলই সুযোগ তৈরি করতে ব্যর্থ। ম্যাচের ২১ মিনিটে আকাশ হেমরামের শট ভবানীপুর গোলকিপার […]

ইস্টবেঙ্গলের মাঠে বাইচুং-এর জোড়া গোল 

বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৭তম জন্মদিবস উপলক্ষে ক্লাবে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়। বিশেষ ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে ইস্টবেঙ্গল ক্লাব ‘স্পোর্টস ডে’ হিসেবে পালন করে। সেই উপলক্ষ্যে সকাল ১০টায় ক্লাব তাঁবুতে প্রয়াত সচিব দীপক দাসের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির […]

কিয়ানের হ্যাটট্রিকে জয়ে ফিরল মোহনবাগান 

কলকাতা লিগে টানা দু’টি ম্যাচ হেরেছে মোহনবাগান। সুপার সিক্সে যাওয়ার রাস্তা হয়েছে কঠিন। সেই চাপ কিছুটা কাটল। কিয়ান নাসিরির হ্যাটট্রিকে বৃহস্পতিবার কলকাতা লিগের ম্যাচে বিধাননগর এমএস-কে ৩-০ গোলে হারাল মোহনবাগান। এই জয়ে কিছুটা স্বস্তিতে বাস্তব মোহনবাগান। এই ম্যাচে জয় না পেলে আরও সমস্যায় পড়ত বাগান শিবির। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে মোহনবাগান। প্রথম মিনিটেই […]

কেকেআর নয় , গুজরাতেই ফিরতে চায় হার্দিক !

আইপিএলের আগামী মরশুমকে ঘিরে সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন মহলে জোর গুঞ্জন চলছিল, মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে তিনি অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পারেন। সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টসের নাম। তবে সব জল্পনার মাঝেই […]

ভিনদেশিদের বিরুদ্ধে দেশের জবাব’, আল-আরাবিকে হারাল ইস্টবেঙ্গল

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ -এর মঞ্চে ঘরের মাঠে যুবভারতীতে আধিপত্য বিস্তার করে জয় ইস্টবেঙ্গলের। আল-আরাবির বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স মশাল বাহিনীর। বৃষ্টিভেজা সল্টলেক স্টেডিয়ামে শেষ মূহুর্ত পর্যন্ত লড়াই করল ইস্টবেঙ্গল। কুয়েতের আল আরাবির বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনের কাহিনী লিখল হাবাসের ইস্টবেঙ্গল, যা স্মরণীয় হয়ে থাকবে। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় তুলে নিল লাল-হলুদ। নির্ধারিত ৯০ […]

জিম্বাবোয়ে সফর থেকে পেয়েছেন আত্মবিশ্বাস, নতুন মরসুমের আগে নিজের লক্ষ্য জানালেন বৈভব

জিম্বাবোয়ে সফরে সাফল্যের পর এবার নতুন মরশুমের প্রস্তুতিতে নেমে পড়েছেন তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সের আত্মবিশ্বাস সঙ্গে নিয়েই অনুশীলনে আরও মনোযোগী হয়ে উঠেছেন তিনি। নতুন মরশুমের আগে নিজেকে আরও তৈরি করে নেওয়াই এখন তাঁর লক্ষ্য। জিম্বাবোয়ে সফর বৈভবের ক্রিকেটজীবনে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে উঠেছে। সেখানে নিজের প্রতিভার পাশাপাশি চাপের পরিস্থিতিতে খেলার মানসিকতাও আরও […]

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, হাই কোর্টের নির্দেশে গ্রেপ্তার অভিষেক পোড়েল 

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, যৌন নির্যাতন এবং ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেপ্তার হলেন বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে এই মামলার শুনানি ছিল। শুনানির পর আদালত অভিষেককে গ্রেপ্তারের নির্দেশ দেয়। একইসঙ্গে তাঁর ব্যবহৃত ফোন, ল্যাপটপ-সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। অভিষেকের বিরুদ্ধে অভিযোগটি করেছেন এক ডাক্তারি পড়ুয়া। তাঁর দাবি, দীর্ঘ সাড়ে তিন […]

কমনওয়েলথ পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর 

কমনওয়েলথ গেমসে বড় সাফল্য পেয়েছে ভারত। মোট ৩৯ টি পদক এসেছে ভারতের ঝুলিতে। ভারত ১৩টি সোনা, ১৭টি রুপো ও ৯টি ব্রোঞ্জ জিতেছে। রবিবার পদকজয়ী অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগেও অলিম্পিক সহ অন্যান্য আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য উদযাপন করেছেন প্রধানমন্ত্রী। এবারও তিনি সাক্ষাৎ করলেন পদকজয়ীদের সঙ্গে। সেই সঙ্গে এবার ‘হ্যালো ফ্রেন্ডস’-এর […]

সাহালের হ্যাটট্রিকে ৬-০ গোলে জয় মোহনবাগানের 

মোহনবাগান: ৬ (সাহাল হ্যাটট্রিক, মনবীর, জেমি, অভিষেক) সিআইএসএফ: ০ নিজস্ব প্রতিবেদন: ডুরান্ড কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেল মোহনবাগান। নিয়মরক্ষার এই ম্যাচে ৬-০ গোলের বড় জয় ছিনিয়ে নিল কোচ পানোসের দল। সিআইএসএফের মতো ‘দুর্বল’ প্রতিপক্ষকে এর আগে ইস্টবেঙ্গলও ৮ গোল দিয়েছিল। মোহনবাগান হাফ ডজন গোল দিলেও অসংখ্য সুযোগ নষ্ট হয়েছে। লিস্টন কোলাসো প্রায় হ্যাটট্রিক […]