আইচি-নাগোয়া : জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমস ২০২৬-এ ফের বাজিমাত করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। রোমাঞ্চকর ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে মঙ্গলবার এশিয়ান গেমসে সোনা জিতল টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে হেলায় ১৪৭ রানে গুঁড়িয়ে দিয়ে আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ক্রিকেটের সোনার পদক জিতে নিল ভারতীয় মহিলা দল। স্মৃতি মন্ধানার ব্যাটিং এবং বোলারদের সম্মিলিত দাপটে দাঁড়াতেই পারল না দ্বীপরাষ্ট্রের […]
Category Archives: খেলা
এশিয়াডের দ্বিতীয় দিনেও ভারতের সাফল্যের ধারা অব্যাহত। দিনের শেষে ভারতের ঝুলিতে মোট ৬টি পদক। এর মধ্যে শুটিং থেকেই এসেছে ৩টি পদক। মিশ্র মার্শাল আর্টস থেকেও এসেছে একটি ব্রোঞ্জ। ভারতের আরও দুই খেলোয়াড় উশুতে পদক নিশ্চিত করার খুব কাছে পৌঁছে গিয়েছেন। দিনের শুরুতেই শুটিংয়ে বড় সাফল্য পায় ভারত। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে রুপো […]
ইস্টবেঙ্গল মহিলা দলে এলেন জাপানের অভিজ্ঞ ফুটবলার হিতোমি তানাকা। এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের আগে রক্ষণভাগ আরও শক্ত করতেই এই গুরুত্বপূর্ণ সংযোজন লাল-হলুদ শিবিরের। ভারতীয় মহিলা ফুটবলে এই সইয়ের সঙ্গে তৈরি হল নতুন ইতিহাসও। তানাকাই প্রথম জাপানি মহিলা ফুটবলার, যিনি কোনও ভারতীয় ক্লাবের হয়ে খেলতে চলেছেন। এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বি-তে কঠিন লড়াইয়ের […]
আইচি-নাগোয়া : জাপানের আইচি-নাগোয়ায় আয়োজিত এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত বিভাগে দেশকে রুপোর পদক এনে দিলেন ভারতীয় শুটাররা। ভারতীয় ত্রয়ী রুদ্রাঙ্কশ বালাসাহেব পাতিল, পার্থ রাকেশ মানে এবং হিমাংশু ধিলোঁ দুর্দান্ত পারফর্ম করে দেশকে এই সাফল্য এনে দেন। চলতি এশিয়ান গেমসে এটি ছিল ভারতের তৃতীয় পদক। এশিয়ান […]
আইচি-নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশের মহিলা ক্রিকেট দলকে ১১৪ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। রবিবারের এই ঐতিহাসিক জয়ের মূল রূপকার ওপেনার শেফালি ভার্মা, যিনি মাত্র ৪৯ বলে অপরাজিত ১০০ রানের এক ঝোড়ো ইনিংস খেলে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে নিজের প্রথম সেঞ্চুরি উদ্যাপন করলেন। শেফালির দুরন্ত ব্যাটিং তাণ্ডবে ভর করে ভারত প্রথমে ব্যাট করে ২০ […]
এশিয়ান গেমসের প্রথম দিনেই হকিতে দাপট দেখাল ভারত। পুরুষ এবং মহিলা দুই দলই নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেল। মহিলা হকি দল উজবেকিস্তানকে হারাল ১৯-০ গোলে। পুরুষ দল ইন্দোনেশিয়ার বিরুদ্ধে জিতল ১৩-১ গোলে। দুই ম্যাচে মোট ৩২টি গোল করল ভারতীয় দল। মহিলাদের ম্যাচে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ভারত। উজবেকিস্তানের রক্ষণভাগ কার্যত দিশেহারা হয়ে […]
এলাভেনিল ভালারিভানের জন্য রবিবারটা হয়ে থাকল বিশেষ এক দিন। সকালে দলগত বিভাগে রুপো। তার পর ব্যক্তিগত বিভাগেও রুপো। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে পর পর ২টি পদক জিতে ভারতের পদক তালিকায় বড় অবদান রাখলেন তিনি। ব্যক্তিগত ফাইনালে এলাভেনিলের স্কোর ছিল ২৫২.৪। এই স্কোর তাঁকে দ্বিতীয় স্থান এনে দেয়। সোনা জেতেন জাপানের হিনাতা তাইচি। তাঁর স্কোর […]
নাগোয়া (জাপান) : রবিবার অনুষ্ঠিত এশিয়ান গেমস ২০২৬ পুরুষদের হকি পুল ‘এ’-এর ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যকার ম্যাচে ভারত ইন্দোনেশিয়াকে ১৩-১ গোলে হারালো। দিলপ্রীত সিং চারটি গোল করেন, অন্যদিকে শীলানন্দ লাকরা ও সুখজিৎ সিং দুটি করে গোল করেন। হরমনপ্রীত সিং, রাজিন্দর সিং, মনদীপ সিং, যুগরাজ সিং এবং অভিষেক প্রত্যেকে একটি করে গোল করেন। ভারতের পুরুষ হকি দলের […]
জাপানের আইচি-নাগোয়ায় শুরু হয়ে গেল এশিয়ান গেমস ২০২৪। এশিয়ার এই মেগা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন অলিম্পিক্স সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ একটি বিশেষ বার্তা দিয়ে তিনি শুভকামনা জানান। তিনি আশা প্রকাশ করেছেন যে প্রতিটি অ্যাথলেট নিজের সেরাটা দিয়ে দেশের নাম উজ্জ্বল করবেন। অনুশীলন করার সময় গোড়ালির লিগামেন্টে চোট পাওয়ার […]
কলকাতা লিগে এমন নাটকীয় সমাপ্তি সাম্প্রতিক সময়ে খুব একটা দেখা যায়নি। একসঙ্গে পাঁচটি দল ছিল খেতাবের দৌড়ে। তিন প্রধানের পাশাপাশি ভবানীপুর এবং ইউনাইটেড স্পোর্টসও হিসাবের মধ্যে ছিল। ফলে লিগের শেষ পর্বে প্রতিটি ম্যাচের ফলই হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ। তবে সবার নজর ছিল বারাসত স্টেডিয়ামের মোহনবাগান-মহামেডান ম্যাচে। কারণ সবুজ-মেরুনের জয় বা হারেই অনেকটা পরিষ্কার হয়ে যাওয়ার কথা […]










