শ্রেয়স আইয়ারের ঝোড়ো শতরানে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে শুরু করল ভারত। লখনউয়ে প্রথমে ব্যাট করে ১৯.১ ওভারে ১৭১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৪.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭২ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক শ্রেয়স। ওয়েস্ট ইন্ডিজের হয়ে […]
Category Archives: খেলা
চার দিনের ব্যবধানে ব্রাজ়িল এবং উরুগুয়ের মতো দুই বিশ্বচ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলতে নেমে কঠিন বাস্তবের মুখোমুখি হল ভারত। ব্রাজ়িলের কাছে ০-৪ গোলে হারের পর উরুগুয়ের বিরুদ্ধেও বড় ব্যবধানে হারতে হল সুনীলদের উত্তরসূরিদের। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ১-৬ গোলে হারল ভারত। প্রথমার্ধে লড়াই করার মানসিকতা দেখা গেলেও দ্বিতীয়ার্ধে ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। ভারতীয় দলের একমাত্র সান্ত্বনা […]
ব্রাজিলের বিরুদ্ধে ০-৪ গোলে হারলেও ভারতীয় দলের পারফরম্যান্সকে একেবারে ব্যর্থ বলা যাচ্ছে না। ম্যাচের বেশ কিছু সময় দারুণ লড়াই করেছে সুনীল ছেত্রীর উত্তরসূরিরা। প্রতিপক্ষের তারকাখচিত দলকে বেশ কয়েকবার চাপে ফেলতেও দেখা গিয়েছে ভারতকে। সেই লড়াইয়ের প্রশংসা করেছেন ফুটবলমহলের অনেকেই। ব্রাজিলের কোচ কার্লো আন্সেলোত্তিও ভারতীয় দলের মানসিকতা ও প্রতিরোধের প্রশংসা করেছেন। কিন্তু সেই ম্যাচ এখন অতীত। […]
নিজস্ব প্রতিবেদন: আইএফএ শিল্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে হারের পর সেমিফাইনালে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই হারের পর দুর্দান্ত কামব্যাক ইস্টবেঙ্গলের। পিছিয়ে পড়া লাল-হলুদ শিবির বরাবরই ভয়ঙ্কর, তার প্রমাণ মিলল আরও একবার। আইএফএ শিল্ডের সেমিফাইনালে ৭-২ গোলের বড় ব্যবধানে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে হারাল লাল-হলুদ ব্রিগেড। সৌজন্যে ডেভিড লালহানসাঙ্গার হ্যাটট্রিক। একটি করে গোল করেন ইকোনমিডিস, রোহিত কুমার, একে লোবা ও লুকাস। গতকালই মোহনবাগান পাঞ্জাব এফসিকে […]
পেনাল্টি শুটআউটে পাঞ্জাব এফসিকে ৪-৩ গোলে হারিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে উঠল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান। রবিবার নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিট মিলিয়েও ম্যাচের ফলাফল হয়নি। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে বাজিমাত করে সবুজ-মেরুন। শুরু থেকেই মোহনবাগান আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তৃতীয় মিনিটেই লালিয়ানজুয়ালা ছাংতের শট সামান্য দিক বদলালেও পাঞ্জাবের গোলরক্ষক অর্শদীপ সিং তা সামলে নেন। […]
শ্রীনগরে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ইরানি কাপের ম্যাচে দুর্দান্ত বোলিং করে রেস্ট অব ইন্ডিয়াকে ১৬৭ রানের জয় এনে দিলেন মুকেশ কুমার ও আকাশ দীপ। দুই পেসার মিলে তুলে নিলেন ৯ উইকেট। তাঁদের দাপটে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় গত মরশুমের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন জম্মু-কাশ্মীর। জয়ের জন্য ২৭৯ রানের লক্ষ্য পেয়েছিল জম্মু-কাশ্মীর। প্রথম ইনিংসে ৪১ রানের […]
কলকাতা : অবশিষ্ট ভারত জম্মু ও কাশ্মীরকে ১৬৭ রানে পরাজিত করে ২০২৬ সালের ইরানি কাপ খেতাব জিতেছে। শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে অবশিষ্ট ভারতের পেসার মুকেশ কুমার দারুণ বোলিং করে মাত্র ৩৩ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেন। জম্মু ও কাশ্মীর দ্বিতীয় ইনিংসে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায়। ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ: রেস্ট অফ ইন্ডিয়া […]
কলকাতা : শনিবার অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের জোড়া গোলে ভর করে ভারত মালয়েশিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করে এশিয়ান গেমসে দ্বিতীয়বারের মতো পুরুষদের হকিতে স্বর্ণপদক জয় করেছে এবং ২০২৮ অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছে। পুরুষদের দলের স্বর্ণপদক জয়ের একদিন আগে, মহিলার ফাইনালে উচ্চ র্যাঙ্কিংধারী ও গতবারের চ্যাম্পিয়ন চিনকে ১-০ ব্যবধানে পরাজিত করে ৪৪ বছর পর শিরোপা জয় করে এবং […]
কলকাতা : সল্টলেক স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে ভারতের হাই-প্রোফাইল প্রীতি ম্যাচের টিকিটের দাম নিয়ে প্রশ্ন ওঠার মধ্যেই এই ঘোষণাটি আসে। ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং মার্কুইনহোসের মতো তারকাদের নিয়ে ব্রাজিলের শক্তিশালী দল মাঠে নামানো সত্ত্বেও, স্টেডিয়ামটির ৮৫,০০০ ধারণক্ষমতার তুলনায় মাত্র ৫১,০০০-এর কিছু বেশি দর্শক উপস্থিত হয়েছিলেন। ব্রাজিলের ম্যাচ দেখতে সল্ট লেক স্টেডিয়ামে উপস্থিত থাকা অধিকারী সাংবাদিকদের বলেন, […]
এশিয়ান গেমসে হকির মঞ্চে নতুন ইতিহাস লিখল ভারত। শুক্রবার মহিলা দলের ৪৪ বছর পর সোনা জয়ের পর শনিবার পুরুষ দলও স্বর্ণপদক নিশ্চিত করল। ফাইনালে মালয়েশিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় বার এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হল ভারতীয় পুরুষ হকি দল। একই আসরে পুরুষ ও মহিলা— দুই দলই সোনা জেতার নজির এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম। […]










