রনজি ট্রফিতে কেরলের বিরুদ্ধে বাংলার প্রথম ইনিংসে নায়ক শাহবাজ আহমেদ। এক সময় ১০৮ রানে ৫ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়েছিল বাংলা। সেখান থেকে লড়াই করে দলকে ৩৫০ রানে পৌঁছে দিলেন শাহবাজ। তাঁর ব্যাট থেকে এল ২০৩ বলে ১২১ রানের দুরন্ত ইনিংস। অন্য দিকে, সুমন্ত গুপ্তের ৪৯ এবং প্রদীপ্ত প্রামাণিকের ২৭ রানের অবদানও গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দিনের […]
Category Archives: খেলা
কলকাতা : ১৯৯ রানের লক্ষ্য। ১০ রানের গড়। টি-টোয়েন্টি ক্রিকেটে এই রান তাড়া করতে হলে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেটাই করে দেখালেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও সূর্যবংশী। তাদের বিধ্বংসী ব্যাটিং তান্ডবে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান এবং দ্রুততম দলীয় ফিফটির বিশ্বরেকর্ড এদিন গড়েছে ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ […]
দুই গোলের ব্যবধান ধরে রাখতে পারেনি ভারত। দ্বিতীয়ার্ধে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ম্যাচে সমতা ফিরিয়েছিল বাহরিন। কিন্তু শেষ পর্যন্ত লড়াইয়ে হার মানল না ভারতের অনূর্ধ্ব ১৫ ফুটবল দল। সোমবার আজারবাইজানে অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে বাহরিনকে ৪-৩ গোলে হারিয়ে প্রতিযোগিতার শীর্ষস্থান ধরে রাখল বিবিয়ানো ফার্নান্দেজের দল। ম্যাচের প্রথমার্ধে ভারতীয় দলের হয়ে গোল করেন ম্যাকডনিশ মাইরাংবাম […]
শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত গোলের অপেক্ষা। একের পর এক সুযোগ নষ্ট করে বাড়ছিল উদ্বেগ, গ্যালারিতে জমছিল অস্বস্তি। ঠিক তখনই ত্রাতা হয়ে উঠলেন মনবীর সিং। লিস্টন কোলাসোর নিখুঁত ক্রস, বুক দিয়ে বলের দিক বদলে জালে পাঠালেন মনবীর। ৮৫ মিনিটের সেই গোলে উচ্ছ্বাসে ফেটে পড়ল যুবভারতী ক্রীড়াঙ্গন। মরশুমে প্রথমবার ঘরের মাঠে নেমে চেন্নাইয়িন এফসিকে ১-০ গোলে […]
এশিয়ান প্যারা গেমসে নতুন ইতিহাস লিখল ভারত। নাগোয়ায় আয়োজিত প্রতিযোগিতায় মোট ১১৪টি পদক জিতে নিজেদের সর্বকালের সেরা পারফরম্যান্স উপহার দিলেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করল ভারত। এই ঐতিহাসিক সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা দেশ। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ভারতীয় খেলোয়াড়দের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অ্যাথলিটদের লড়াই, অধ্যবসায় এবং অসাধারণ সাফল্যের প্রশংসা […]
আজারবাইজানে অনূর্ধ্ব-১৫ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় দারুণ শুরু করেও শেষ পর্যন্ত হতাশ হতে হল ভারতের তরুণ ফুটবলারদের। লাওসকে ৪-২ গোলে হারানোর পর ক্যামেরুনের বিরুদ্ধে ২-১ গোলে জয় তুলে নিয়েছিল বিবিয়ানো ফার্নান্ডেজের প্রশিক্ষণাধীন ভারতীয় দল। কিন্তু গ্রেনাডার বিরুদ্ধে তিন গোলে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারল না ব্লু কোল্টসরা। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হল ভারতকে। […]
প্রায় হারতে বসা ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন ভারতের। শেষ পাঁচ ওভারে জয়ের জন্য প্রায় ৭০ রান দরকার ছিল। হাতে ছিল মাত্র চার উইকেট। সেখান থেকে তিলক বর্মা ও নীতীশ কুমার রেড্ডির লড়াইয়ে ম্যাচ বের করে নিল ভারত। শনিবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রেয়স আইয়ারের দল। ১৮১ […]
ফিফার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে প্রথম ম্যাচেই জয় পেল ভারত। শনিবার আজারবাইজানের বাকুতে লাওসকে ৪-২ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করল ভারতের অনূর্ধ্ব-১৫ পুরুষ দল। ম্যাচে জোড়া গোল করে নজর কাড়লেন আর লালরেমরুয়াতফেলা। অধিনায়ক ম্যাকডনিশ এনগাইরাংবাম ও সৌম্যজিৎ সরকার একটি করে গোল করেন। দুই গোলের ব্যবধান তৈরি করেও মাঝপথে সমতা হারিয়েছিল ভারত। তবে শেষ দিকে […]
কলকাতা : শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওভারের এক রোমাঞ্চকর জয় পেল ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। নীতীশ ডিপ স্কয়ার লেগের দিকে বল ঠেলে দিয়ে ১৮১ রানের লক্ষ্য তাড়া সম্পন্ন করেন, যা মাত্র পাঁচ ওভার বাকি থাকতে ভারত ১১২/৬-এ পরিণত হওয়ায় অসম্ভব বলে মনে হচ্ছিল। তিলক ২৬ বলে অপরাজিত […]
নির্ধারিত সূচি মেনে হচ্ছে না সন্তোষ ট্রফি। একই সঙ্গে পিছিয়ে গেল ছেলেদের সাব জুনিয়র ন্যাশনালও। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাচনী প্রক্রিয়ার কারণে দেশের দুই গুরুত্বপূর্ণ ফুটবল প্রতিযোগিতার সূচিতে বদল আনতে চলেছে ফেডারেশন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরেই সন্তোষ ট্রফি আয়োজনের কথা ছিল। কিন্তু রাজ্য ফুটবল সংস্থাগুলির নির্বাচন এবং নতুন কমিটি গঠনের ব্যস্ততার কথা মাথায় রেখে সেই […]










