Category Archives: খেলা

দ্বিশতরানের পরেই চোট ! ঈশানকে নিয়ে চিন্তা, ওপেনিংয়ে সংশয় টিম ইন্ডিয়ার 

আফগান সিরিজের আগে একাধিক প্রশ্ন। দলীপ ট্রফির ফাইনালে দুর্দান্ত দ্বিশতরান করে দলকে চ্যাম্পিয়ন করার পরই জাতীয় দলের ডাকে দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন ঈশান কিষান। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তাঁর ব্যাটিং নিয়ে যথেষ্ট প্রত্যাশা ছিল। কিন্তু সিরিজ শুরুর আগেই অনুশীলনে চোট পেয়ে সেই প্রত্যাশার জায়গায় তৈরি হয়েছে উদ্বেগ। প্রথম ম্যাচে ঈশানের খেলা নিয়েই এখন তৈরি হয়েছে সংশয়। […]

ডার্বির আত্মতুষ্টির খেসারত? ইউনাইটেডের বিরুদ্ধে ড্র লাল-হলুদের 

ডার্বির জয়ের রেশ কাটতে না কাটতেই কলকাতা লিগের সুপার সিক্সে বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ঘরের মাঠে গোলশূন্য ড্র করল লাল-হলুদ। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পাওয়ায় চাপ বাড়ল ইস্টবেঙ্গলের উপর। বিশেষ করে একই দিনে মোহনবাগান বড় ব্যবধানে জেতায় লিগের হিসাব আরও কঠিন হয়ে গেল লাল-হলুদের জন্য। কলকাতা লিগের […]

বৈভব-জ্বরে কিউয়িরা ! টিকিটের চাহিদায় সাত বছর পর খুলছে ইডেন পার্কের গ্যালারি 

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি। কিন্তু তার আগেই কিউয়িদের দেশে তৈরি হয়ে গিয়েছে অন্যরকম উন্মাদনা। বিশেষ করে ভারতীয় দলের ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ এতটাই বেড়েছে যে, অকল্যান্ডের ঐতিহাসিক ইডেন পার্কে দীর্ঘদিন বন্ধ থাকা দর্শকাসনও ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। এই সিদ্ধান্তই বলে দিচ্ছে, আসন্ন ভারত সফর নিয়ে নিউজিল্যান্ডে কতটা […]

লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ, ১৪ বছর পর দলীপের মুকুট পূর্বাঞ্চলের

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান। চেন্নাইয়ের মাঠে দক্ষিণাঞ্চলকে টপকে দলীপ ট্রফির চ্যাম্পিয়ন হল পূর্বাঞ্চল। ফাইনাল শেষ হল অমীমাংসিতভাবে, কিন্তু প্রথম ইনিংসে ৩৭২ রানের বিশাল লিডই ঈশান কিষাণের দলকে শিরোপা এনে দিল। পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৮৮ রান তোলার পর দুই অধিনায়কের সম্মতিতে খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। ফাইনালে প্রথমে ব্যাট করে ৭০৮ রানের […]

কোল ইন্ডিয়ার বিরূদ্ধে দুরন্ত জয়ে ঘুরে দাঁড়াল মোহনবাগান 

ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হার এবং তারপর কলকাতা লিগের ডার্বিতে সিনিয়র দল নিয়েও জয় না পাওয়ায় সমালোচনার মুখে পড়েছিল মোহনবাগান। সেই হতাশা কাটিয়ে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে দুরন্ত ফুটবল উপহার দিল সবুজ-মেরুন শিবির। কোল ইন্ডিয়ার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন বাস্তব রায়ের ছেলেরা এবং শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস অনেকটাই ফিরে […]

দুই গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গল, ২১  সেপ্টেম্বর শিল্ড শুরুর ভাবনা আইএফএর! 

দুই গ্রুপে কলকাতার তিন প্রধানকে রেখে ছয় দলীয় আইএফএ শিল্ড আয়োজনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে ঐতিহ্যশালী এই প্রতিযোগিতা। যদিও ফেডারেশনের কাছ থেকে ৬ অক্টোবর পর্যন্ত সময়সীমা নিয়ে রেখেছে আইএফএ, তবুও নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ ৪ অক্টোবর শিল্ডের ফাইনাল আয়োজন করার পরিকল্পনা রয়েছে রাজ্য ফুটবল সংস্থার। এই মরশুমে আইএফএ শিল্ড […]

বর্ণাঢ্য অনুষ্ঠানে ইডেন থেকেই শুরু রাজ্যের দুর্গাপুজো ! মায়ের চক্ষুদানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 

মহালয়ার সন্ধ্যায় কলকাতার ইডেন উদ্যানকে কেন্দ্র করে এবারের দুর্গাপুজোর সূচনা হতে চলেছে এক অভিনব ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রযুক্তি, সংস্কৃতি এবং ঐতিহ্যের সমন্বয়ে সাজানো এই আয়োজনকে স্মরণীয় করে তুলতে একাধিক বিশেষ কর্মসূচি রাখা হয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হবে ড্রোন প্রযুক্তির সাহায্যে আকাশে দেবী […]

মরা পিচে শামি-মুকেশের দাপট, তিলকের লড়াই থামিয়ে জয়ের দোরগোড়ায় পূর্বাঞ্চল

চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচে যেখানে মহম্মদ সিরাজের মতো বোলার ওভার প্রতি প্রায় ৭ রান দিয়েছেন, সেখানেই দুর্দান্ত বোলিং করে ম্যাচের রং বদলে দিলেন বাংলার দুই পেসার মহম্মদ শামি ও মুকেশ কুমার। দলীপ ট্রফির ফাইনালে তৃতীয় দিনের শেষে দক্ষিণাঞ্চলের রান ৬ উইকেটে ২৪২। পূর্বাঞ্চলের থেকে এখনও ৪৬৬ রানে পিছিয়ে তারা। ফলে ম্যাচে জয়ের […]

এশিয়ান গেমসে সোনা জিতে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের ‘কনফার্ম’ টিকিট চান সালিমারা

বিশ্বকাপে সেরা পাঁচে শেষ করে আত্মবিশ্বাস এখন তুঙ্গে ভারতীয় মহিলা হকি দলের। সেই সাফল্যের রেশ নিয়েই মঙ্গলবার এশিয়ান গেমসের জন্য জাপানের উদ্দেশে রওনা দিল সালিমা তেতের নেতৃত্বাধীন ভারত। এবার দলের সামনে আরও বড় লক্ষ্য— এশিয়ান গেমসে সোনা জেতা এবং সেই সঙ্গে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে সরাসরি যোগ্যতা অর্জন করা। চলতি বছর ভারতীয় মহিলা হকির জন্য […]

দলীপ ফাইনালে ঈশানের ২৭০ রানের ঝড়, পূর্বাঞ্চলের রানের পাহাড়

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে দলীপ ট্রফির ফাইনালে ব্যাট হাতে কার্যত একাই ম্যাচের রং বদলে দিলেন পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষান। দক্ষিণাঞ্চলের বোলারদের দাপটকে উড়িয়ে দিয়ে তাঁর ২৭০ রানের দুরন্ত ইনিংসে পূর্বাঞ্চলের স্কোর পৌঁছে গেল ৭০৮ রানে। একই সঙ্গে দলীপ ফাইনালের ইতিহাসে পঞ্চম ব্যাটার হিসেবে দ্বিশতরান করার নজির গড়লেন তারকা উইকেটকিপার-ব্যাটার। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় […]