Category Archives: খেলা

১৬০ রানের ঝোড়ো ইনিংসে ভারতকে জেতালেন সেহওয়াগপুত্র

বাবা বীরেন্দ্র সেহওয়াগের ব্যাটিংয়ের কথা মনে করিয়ে দিলেন ছেলে আর্যবীর সেহওয়াগ। শুরুতে ধৈর্যের পরীক্ষা, তারপর প্রতিপক্ষের বোলারদের উপর নির্মম আক্রমণ। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৬০ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যেই বড় রান তুলল ভারত। শেষ পর্যন্ত আমিরশাহিকে ৭০ রানে হারিয়ে সেমিফাইনালের দিকে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় দল। […]

ছেলের দলবদলের খবর নিজেই ফাঁস করলেন অর্শদীপের বাবা, হার্দিকের নাম উঠতেই নীরব!

আইপিএলের দলবদলে নতুন নাটক। পাঞ্জাব কিংস ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিচ্ছেন অর্শদীপ সিং! এমনই চাঞ্চল্যকর খবর সামনে আনলেন খোদ ক্রিকেটারের বাবা দর্শন সিং। তাঁর বক্তব্যে অর্শদীপের দলবদল কার্যত নিশ্চিত হয়ে গেলেও হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে তৈরি হল নতুন ধোঁয়াশা। মুম্বইয়ের তারকা অলরাউন্ডারও কি পাঞ্জাবে পাড়ি দিচ্ছেন? সেই প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়ে গেলেন দর্শন। বর্তমানে নিউজিল্যান্ডে ছেলের […]

নিউজিল্যান্ড বনাম ভারত, তৃতীয় ওডিআই: টানা বৃষ্টির কারণে হ্যামিলটনে ম্যাচ পরিত্যক্ত

হ্যামিলটন : মঙ্গলবার, ১০ নভেম্বর, হ্যামিলটনের সেডন পার্কে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচটি একটানা বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে রইল। এদিন আবহাওয়া কিছুক্ষণের জন্য শান্ত হওয়ায় শুভমান গিল আরও একবার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ২০ ওভারের ম্যাচটির নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই দুই অধিনায়ক অবশেষে হাত […]

আনন্দের শুরু, অনুজের হাত ধরে শতক! ভারতীয় দাবার ইতিহাসে নতুন অধ্যায়

একজনের হাত ধরে ভারতীয় দাবায় শুরু হয়েছিল বিশ্বজয়ের স্বপ্ন। ৩৮ বছর পর আর এক তরুণের হাত ধরে সেই যাত্রা পৌঁছে গেল ঐতিহাসিক মাইলফলকে। দেশের গ্র্যান্ডমাস্টারের সংখ্যা ১০০ ছুঁয়ে ফেলল। শততম গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করলেন মধ্যপ্রদেশের ২২ বছর বয়সি অনুজ শ্রীভার্তি। দীপাবলির আবহে ভারতীয় দাবায় জ্বলে উঠল সাফল্যের নতুন আলো। ফিলিপিন্সে সপ্তম আসিয়ান প্লাস ব্যক্তিগত […]

একদিনের সিরিজের মাঝেই টেস্টের ছক, নিউজিল্যান্ডে থেকে যাচ্ছেন ভারতের তিন পেসার

একদিনের সিরিজের লড়াই চলছে। কিন্তু ভারতীয় শিবিরের নজর ইতিমধ্যেই পরবর্তী বড় পরীক্ষায়। ১৯ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সিরিজ। তার আগে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না টিম ইন্ডিয়া। তাই একদিনের সিরিজ শেষ হলেও নিউজিল্যান্ডেই থেকে যাবেন তিন ভারতীয় পেসার অকিব নবি, গুরনুর ব্রার ও অর্শদীপ সিং। টেস্ট দলের […]

ব্যর্থ আর্য-অন্বয়, হামজার শতরানে ভারতকে হারাল পাকিস্তান

পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে নজর কাড়তে পারলেন না সেহওয়াগ-পুত্র আর্যবীর। অন্য দিকে, ভারতের বিরুদ্ধে একার হাতে ম্যাচের রং বদলে দিলেন পাকিস্তানের হামজা জাহুর। তাঁর দুরন্ত অপরাজিত শতরানে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে ৩ উইকেটে হারাল পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৪৬.৩ ওভারে ২০৮ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। জবাবে ৪৮.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৯ রান […]

রানের পাহাড়ের চাপে নিউজিল্যান্ড-এ, চোট কাটিয়ে ফিরেই জোড়া আঘাত প্রসিদ্ধের

ব্যাট হাতে প্রতিপক্ষের সামনে রানের পাহাড় খাড়া করেছিল ভারত এ। এ বার বল হাতে সেই পাহাড়ের চাপে নিউজিল্যান্ড এ-কে আরও কোণঠাসা করে দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। দীর্ঘ দিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর প্রত্যাবর্তনেই বুঝিয়ে দিলেন, বল হাতে তিনি কতটা কার্যকর। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ফিরেই নিউজিল্যান্ডের দুই ওপেনারকে সাজঘরে ফেরালেন ভারতীয় পেসার। ফলে […]

উত্তর কোরিয়ার কাছে হারলেও এশিয়ার শেষ আটে ইস্টবেঙ্গলের মেয়েরা

পুরুষদের হতাশা মুছে এশীয় ফুটবলের মঞ্চে নতুন ইতিহাস লিখল ইস্টবেঙ্গল। জয়ের জন্য মাঠে নেমে শেষ পর্যন্ত হারতে হয়েছে। কিন্তু সেই হারও কেড়ে নিতে পারেনি লাল-হলুদ মেয়েদের স্বপ্ন। উত্তর কোরিয়ার প্রবল শক্তিশালী ৪.২৫ এসসির কাছে ০-২ গোলে পরাস্ত হয়েও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ভারতীয় ক্লাব ফুটবলে মেয়েদের এই সাফল্য নজিরবিহীন। প্রথম ভারতীয় […]

চেন্নাইয়ের কাছে পাঁচ গোল হজম করে ছারখার হাবাসের দল

শুক্রবার ওড়িশাকে হারিয়ে সমর্থকদের আগাম দীপাবলির উপহার দিয়েছে মোহনবাগান। সবুজ-মেরুন শিবিরে যখন উৎসবের আবহ, তখন শনিবার চেন্নাইয়ের মেরিনা এরিনায় গোলের বন্যায় ভেসে ছারখার ইস্টবেঙ্গল। এক-দু’টি নয়, পাঁচ-পাঁচটি গোল হজম করল লাল-হলুদ। চেন্নাইয়িন এফসির কাছে ৩-৫ গোলে হেরে মাঠ ছাড়তে হল হাবাসের ছাত্রদের। প্রথম দু’টি ম্যাচ জিতে যে দল আত্মবিশ্বাসের সঙ্গে মরশুম শুরু করেছিল, তাদের রক্ষণের […]

বৃষ্টির সৌজন্যে সিরিজে ২-০ লিড গিল বাহিনীর

জয়ের জন্য লক্ষ্য ছিল মাত্র ১৩৫ রান। নিউজিল্যান্ডের ব্যাটিং বিপর্যয়ের পর ভারতের সামনে সুযোগ ছিল অনায়াসে ম্যাচ জিতে সিরিজে ব্যবধান বাড়ানোর। কিন্তু সেই সহজ লক্ষ্যই কার্যত পাহাড় হয়ে দাঁড়াল টিম ইন্ডিয়ার সামনে। ব্যাট হাতে একের পর এক তারকার ব্যর্থতা, উইকেট হারানোর মিছিল এবং শেষ পর্যন্ত বৃষ্টির বাধা। সব মিলিয়ে দ্বিতীয় একদিনের ম্যাচে রুদ্ধশ্বাস পরিস্থিতির সাক্ষী […]