একজন শুটিংয়ে এসেছিলেন মাত্র ১৩ বছর বয়সে, অন্যজন চোটের কারণে অ্যাথলেটিক্স ছাড়ার পর নতুন খেলার খোঁজে বন্দুক হাতে নিয়েছিলেন। দু’জনের শুরুর গল্প আলাদা হলেও গন্তব্য এক। কঠোর পরিশ্রম আর একের পর এক সাফল্যের পর এবার এশিয়ান গেমসে ভারতের হয়ে সোনা জিতলেন সুরুচি সিং ও কমলজিৎ। জাপানে ১০ মিটার এয়ার পিস্তলের মিশ্র দলগত ইভেন্টে ৪৮৪.৬ পয়েন্ট […]
Category Archives: খেলা
আজ অন্ধ্র প্রদেশের অনন্তপুরে ফাইনালে তারা মণিপুর কে টাই ব্রেকারে ৩-২ গোলে হারালো। এর আগে নির্ধারিত সময়ের খেলার ফলাফল ছিল ১-১। এদিন খেলার প্রথমার্ধে ১৪ মিনিটে দিয়া বিশ্বাসের গোলে এগিয়ে যায় বাংলা। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে মণিপুর। কিন্তু নির্ধারিত নব্বই মিনিট কোনও দলই গোলের মুখ খুলতে না পারায় নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বাংলার […]
এশিয়ান গেমসে ভারতের রোয়িং দল পদক জিতলেও শেষ মুহূর্তে দল ও ইভেন্টের সমন্বয় বদল ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পুরুষদের ডাবল স্কালসে ব্রোঞ্জ জেতা সাতনাম সিং ও সলমন খান জানিয়েছেন, প্রতিযোগিতার ঠিক আগে দলবদলের সিদ্ধান্ত তাঁদের প্রস্তুতি এবং পদকের সম্ভাবনায় প্রভাব ফেলেছিল। এমনকি অংশ নিতে অস্বীকার করলে তাঁদের ‘দেশবিরোধী’ বলা হতে পারে— এই আশঙ্কাও ছিল বলে […]
সামনেই আইএসএল ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু। তাই আইএফএ শিল্ডে বিদেশি ফুটবলারদের নিয়ে ঝুঁকি না নিয়ে দেশীয় ব্রিগেডের উপরই ভরসা রাখল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার কাদামাখা মাঠে কলকাতা কাস্টমসকে ৩-১ গোলে হারিয়ে ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় জয় দিয়ে অভিযান শুরু করল লাল-হলুদ। বৃষ্টিতে ভারী হয়ে থাকা মাঠে শুরু থেকেই অবশ্য স্বস্তিতে ছিল না ইস্টবেঙ্গল। বরং ১২ মিনিটে রানা ঘরামির গোলে […]
বাংলার ক্রিকেটে দীর্ঘদিন ব্যাট হাতে নেতৃত্ব দেওয়ার পর এখন কোচ হিসেবে নতুন পরিচয় তৈরি করেছেন লক্ষ্মীরতন শুক্লা। বাংলার দায়িত্ব সামলানোর পাশাপাশি এবার তাঁর সামনে খুলে গেল জাতীয় ক্রিকেটের দরজাও। সরাসরি ভারতীয় দলের কোচিং স্টাফে নয়, তবে ইরানি ট্রফির মঞ্চে জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটারের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি। এই দায়িত্ব নিঃসন্দেহে লক্ষ্মীরতনের কোচিং […]
জাপান যেন মীরাবাই চানুর জন্য আলাদা এক আবেগের নাম। এই দেশের মাটিতেই অলিম্পিক পদকের স্বাদ পেয়েছিলেন তিনি। টোকিও অলিম্পিকে রুপো জিতে ভারতীয় ভারোত্তোলনের ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করেছিলেন মণিপুরের এই তারকা। পাঁচ বছর পর আবার জাপানেই এল আরও একটি বহু প্রতীক্ষিত সাফল্য। নাগোয়ায় এশিয়ান গেমসে রুপো জিতে অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন চানু। এশিয়ান […]
ফাইনালের দরজা খুলল না ভারতের সামনে। এশিয়ান গেমসের পুরুষদের দলগত ব্যাডমিন্টনের সেমিফাইনালে চিনের কাছে ১-৩ ব্যবধানে হারল ভারত। ফলে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় দলকে। তবে লড়াই ছিল জমজমাট। বিশেষ করে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জয় ভারতীয় শিবিরে এক সময় আশার আলো দেখিয়েছিল। ম্যাচের শুরুতেই কঠিন পরীক্ষার সামনে পড়েন লক্ষ্য সেন। চিনের […]
একটা স্বপ্ন ছিল। অনেক দিনের স্বপ্ন। বারবার কাছে গিয়েও পূরণ হচ্ছিল না। কখনও চোট বাধা হয়েছে। কখনও শেষ মুহূর্তের ব্যর্থতা। কিন্তু মীরাবাই চানু হাল ছাড়েননি। বুধবার নাগোয়ায় অবশেষে সেই অপেক্ষার শেষ হল। এশিয়ান গেমসে রুপো জিতলেন ভারতের তারকা ভারোত্তোলক। মহিলাদের ৪৯ কেজি বিভাগে মীরাবাই মোট ১৯৮ কেজি ওজন তুলেছেন। ছিন স্ন্যাচে ৮৭ কেজি এবং ক্লিন […]
অধিনায়ক লক্ষ্যের দুরন্ত শতরানে ভর করে অস্ট্রেলিয়াকে তৃতীয় এবং শেষ যুব একদিনের ম্যাচে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেল ভারত অনূর্ধ্ব-১৯ দল। বুধবার হওয়া ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন ১৭ বছরের লক্ষ্যে রাইচন্দানি। তাঁর অপরাজিত ১১০ রানের ইনিংসেই মাত্র ৪১.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া […]
কলকাতা লিগ জয়ের রেশ কাটতে না কাটতেই আইএফএ শিল্ডের অভিযানও দাপটের সঙ্গে শুরু করল মোহনবাগান। বুধবার বৃষ্টিভেজা মাঠে শ্রীনিধি ডেকানকে ৬-০ গোলে উড়িয়ে দিল সবুজ-মেরুন। ম্যাচের মূল আকর্ষণ অবশ্যই ছাংতে। দুরন্ত হ্যাটট্রিক করে তিনিই হয়ে উঠলেন জয়ের নায়ক। পাশাপাশি মিগুয়েল ফিগুয়েরার বিচক্ষণ ফুটবল এবং অভিষেক ম্যাচে লি এরউইনের গোলও নজর কাড়ল। ম্যাচের আগে কলকাতা লিগ […]










