Category Archives: খেলা

ইরানের প্রতিরক্ষা–দুর্গে পয়েন্ট হারাল ১০ জনের বেলজিয়াম

প্রতিকূলতা বিবেচনা করলে এবার বিশ্বকাপে সবচেয়ে সুবিধাবঞ্চিত দল ইরান। টুর্নামেন্ট শুরুর আগে স্বাগতিক দেশগুলোর একটি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা এবং সংঘাতের প্রভাব তাদের বিশ্বকাপ অভিযানে শঙ্কার ছায়া ফেলে। ফলে ইরানের মাঠের ফুটবলের চেয়ে রাজনীতিই বেশি আলোচনায় এসেছে। কিন্তু সেই ইরান জবাবটা যেন মাঠেই দিয়ে দিল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ২–২ গোলে ড্র […]

১২ বছর পর বিশ্বকাপের নকআউটে জার্মানি

টরন্টো স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর আইভরিকোস্টের জন্য খারাপ লাগতেই পারে। এর পাশাপাশি গ্যারি লিনেকারের বিখ্যাত ও ক্লিশে হয়ে পড়া উক্তিটিও মনে পড়তে পারে, ‘ফুটবল খুবই সহজ খেলা। ২২ জন মানুষ ৯০ মিনিট ধরে একটি বলের পেছনে ছোটে এবং শেষ পর্যন্ত জার্মানিই সব সময় জেতে।’ আফ্রিকার দলটি লিনেকারের এই উক্তি টের পেল হাড়ে হাড়ে। ৩০ […]

দুরন্ত ছন্দে সুইডেনকে পাঁচ গোল নেদারল্যান্ডসের 

বিশ্বকাপে দুরন্ত ফর্মে নেদারল্যান্ডস। সুইডেনকে ৫-১ গোলে হারাল ডাচরা। হিউস্টন স্টেডিয়ামে ব্রায়ান ব্রোবে এবং কোডি গাকপোর জোড়া গোলে  নেদারল্যান্ডস ৫-১ ব্যবধানে সুইডেনকে হারিয়ে বিশ্বকাপ গ্রুপ ‘এফ’ -এর শীর্ষে উঠে এসেছে। জাপানের বিপক্ষে প্রথম ম্যাচে ২-২ গোলে ড্রয়ের দিনে গোল করা ক্রিসেনসিও সামারভিলের জায়গায় ব্রোবেকে দলে রেখে নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান কিছুটা চমক দিয়েছিলেন। তবে তাঁর […]

দ্রুততম গোলে শেষ পর্যন্ত জিতল মরক্কো

‘সি’ গ্রুপে শীর্ষস্থান দখলের লড়াইয়ে শক্তির নিরিখে হাইতি ও স্কটল্যান্ডের চয়ে ব্রাজিল ও মরক্কোই এগিয়ে। সে ক্ষেত্রে এ দুই দলের জন্যই বেশি গোল করাটা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেই চ্যালেঞ্জ নিতে পারেনি ব্রাজিলকে ১-১ গোলে আটকে দেওয়া মরক্কো। ম্যাচে ৭১ সেকেন্ডের মাথায় করা গোলকে পুঁজি করে শেষ পর্যন্ত স্কটিশদের বিপক্ষে ১-০ […]

হাইতিকে তিন গোলে উড়িয়ে জাগল ব্রাজিল

প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরুর বাঁশি বাজার আগে ব্রাজিল আসলে প্রত্যাশার চাপের সাগরেই হাবুডুবু খেয়েছে। কিন্তু সঙ্গে যদি থাকেন ‘হ্যাং টেন’ জানা কোনো ‘সার্ফার’, তাহলে আর চিন্তা কী! বিশ্বকাপ নামে এই প্রত্যাশার চাপের সাগরের ঢেউ ব্রাজিলের জন্য যতটা খাঁড়া, মাতেউস কুনিয়ার পায়ের কাজও যেন ততটাই নমনীয়। ফুটবলের পাশাপাশি কুনিয়ার সার্ফিংও যে ভালোই […]

নেইমারের প্রত্যাবর্তনের ইঙ্গিত ?  স্বস্তির নিঃশ্বাস ব্রাজিল শিবিরে 

বিশ্বকাপের মতো বড় মঞ্চে ব্রাজিল মানেই প্রত্যাশার পাহাড়। আর সেই প্রত্যাশার কেন্দ্রে যদি থাকেন নেইমার, তাহলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকাটাই স্বাভাবিক। গত কয়েক সপ্তাহ ধরে চোটের কারণে দলের বাইরে থাকা ব্রাজিলের এই তারকা ফুটবলারকে ঘিরে সমর্থকদের মনে ছিল একরাশ চিন্তা। তবে বুধবার নিউ জার্সিতে ব্রাজিল দলের অনুশীলন থেকে যে ছবি সামনে এসেছে, তা […]

শেষ মুহূর্তের পেনাল্টিতে চেকিয়ার বিরুদ্ধে ড্র দক্ষিণ আফ্রিকার

নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপে গ্রুপ ‘এ’-এর ম্যাচে চেকিয়ার প্রথমে পিছিয়ে পড়েও দুর্দান্ত লড়াই করে কামব্যাক করল দক্ষিণ আফ্রিকা। খেলার একদম শেষ মুহূর্তে, ম্যাচ শেষ হওয়ার ঠিক সাত মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে চেক প্রজাতন্ত্রের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করল তারা। এই ড্রয়ের ফলে টুর্নামেন্ট থেকে দ্রুত ছিটকে যাওয়ার হাত থেকে বাঁচল প্রোটিয়ারা। পাবেল সুলচের হ্যান্ডবলের […]

ইংল্যান্ড–ক্রোয়েশিয়া: বিশ্বকাপে এ পর্যন্ত এটাই কি সেরা ম্যাচ

ইংল্যান্ড ৪ ক্রোয়েশিয়া ২ ডালাসে ছয় গোলের রোমাঞ্চের পর প্রশ্নটি উঠতে পারে। হলিউডের অনেক ‘থ্রিলার’ সিনেমারই শুটিং স্পট যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের এ শহর। সেখানে ডালাস স্টেডিয়ামে রীতিমতো থ্রিলারই উপহার দিয়েছে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচ। আর সেই থ্রিলারের ‘নায়ক’ জোড়া গোল করা হ্যারি কেইন। প্রথমার্ধে দুবার এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ক্রোয়েশিয়াও দুবারই গোল শোধ করে টেনে ধরেছে ইংল্যান্ডকে। বিরতির পর […]

এমবাপের জোড়া গোলে বিশ্বকাপ শুরু ফ্রান্সের, লড়েও হার মানল সেনেগাল

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফ্রান্স ও সেনেগালের মুখোমুখি হওয়া মানেই ফুটবলপ্রেমীদের মনে ফিরে আসে ২০০২ সালের সেই ঐতিহাসিক সন্ধ্যা, যখন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে চমক দিয়েছিল সেনেগাল। ২৪ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে দুই দলের সাক্ষাৎ ঘিরে তাই ছিল আলাদা উত্তেজনা। ম্যাচের প্রথম এক ঘণ্টা দেখে অনেকেরই মনে হচ্ছিল, ইতিহাস বুঝি আবারও ফিরে আসতে চলেছে। কিন্তু শেষ […]

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়া বধ আর্জেন্টিনার

আর্জেন্টিনা ৩ (মেসি হ্যাটট্রিক) আলজেরিয়া ০ নিজস্ব প্রতিবেদন: জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়াকে হেলায় হারিয়ে দিলেন মেসিরা। বিশ্বকাপ ফুটবলের মঞ্চে যে রোজ রোজ অঘটন হয় না, তার প্রমাণ দিক তারকাখচিত আর্জেন্টিনা দল। লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে ধরাশায়ী আলজেরিয়া। দেশের হয়ে ২০০ তম ম্যাচে হ্যাটট্রিক করে বুড়ো হারে ভেল্কি দেখালেন তিনি। […]