Author Archives: Debabrata Das

সঞ্জু নাকি ঈশান কে খেলবেন ওয়ার্ল্ড কাপের প্রথম একাদশে ? ইঙ্গিত দিলেন খোদ ভারতীয় অধিনায়ক !

শনিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে হঠাৎই বদলে গেল ভারতের উইকেটকিপিংয়ের চিত্র। সঞ্জু স্যামসনের বদলে গ্লাভস হাতে নামলেন ঈশান কিশন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠল—বিশ্বকাপের আগে কি তবে সঞ্জুর জন্য দরজা বন্ধ হয়ে যাচ্ছে? টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত ঘিরে জল্পনা আরও উসকে দেয় ঈশানের বিধ্বংসী ব্যাটিং ফর্ম। তবে ম্যাচের পর সমস্ত জল্পনায় জল ঢাললেন ভারতীয় […]

বয়কটের ঘোষণার পরই ধাক্কা, পাকিস্তানকে হারিয়ে আন্ডার ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের ছোটরা !

পাকিস্তানের সিনিয়র ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না—এই ঘোষণা সদ্য করেছে পাকিস্তান সরকার। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই মাঠে তার জবাব দিল ভারতের জুনিয়ররা। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল টিম ইন্ডিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ম্যাচের সেরা হন কণিষ্ক চৌহান। এই ম্যাচটি ছিল সেমিফাইনালে ওঠার জন্য দুই […]

শাহবাজের ঘূর্নিতে চূর্ণ হরিয়ানা,  রঞ্জিতে গ্রুপ শীর্ষে বাংলা !

রনজি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে একতরফা দাপটের সঙ্গে সহজ জয় তুলে নিল বাংলা। নকআউট পর্বে ওঠা আগেই নিশ্চিত থাকলেও, শেষ ম্যাচে তিন দিনের মধ্যেই ম্যাচ শেষ করে নিজেদের শক্তি আরও একবার প্রমাণ করলেন অভিমন্যু ঈশ্বরণরা। লাহলিতে অনুষ্ঠিত এই ম্যাচে ১৮৮ রানে জয় পেল বাংলা, যার মূল কারিগর ছিলেন অলরাউন্ডার শাহবাজ আহমেদ। প্রথম […]

ঈশানের তাণ্ডবে বিকশিত ভারত

দেশের মাটিতে আবারও বিশ্বজয়ের স্বপ্ন দেখছে ভারত। সেই লক্ষ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছিল প্রস্তুতির মঞ্চ। সিরিজের শেষ ম্যাচে তিরুঅনন্তপুরমে রানবন্যার মধ্যেও ভারতের জয় এল, কিন্তু স্বস্তির সঙ্গে জুড়ে রইল বড়সড় দুশ্চিন্তাও। ২৭১ রানের বিশাল স্কোর তুলেও ভারত শেষ পর্যন্ত জিতল ৪৬ রানে। স্কোরবোর্ডে ব্যবধান বড় মনে হলেও ম্যাচের ভেতরে উত্তেজনা ছিল তুঙ্গে। […]

প্লেয়ারের বয়স তো তাঁর সাফল্যে

টানা ১০টা সেট এর আগে হেরেছেন জানিক সিনারের কাছে। যাঁকে হারালেন, তিনি জোকারের থেকে ১৪ বছরের ছোট। বিশ্বের দু’নম্বর প্লেয়ার। ৫ ঘণ্টার লড়াই হাঁটুর বয়সী ছেলের সঙ্গে এ ভাবেও জেতা যায়! ওপেন এরা তাঁর নামের পাশে ‘বুড়ো’ তকমা বসিয়ে দিক, তাতেই বা ক্ষতি কী! বুড়ো হাড় এখনও ভেল্কি দেখাতে জানে। গত কয়েক বছর ধরেই অপেক্ষায় […]

টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় দ্রুততম রান করেছেন দুবে

ভারতের এই অলরাউন্ডার বুঝিয়ে দিলেন যে তিনি আগের মতো নেই। এখন অনেক “স্মার্ট” ব্যাটার। ২৩ বলে ৬৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। বিশেষ করে লেগস্পিনার ইশ সোধির এক ওভারে ২৯ রান নিয়েছিল। এমন বিস্ফোরক ব্যাটিংয়ের আড়ালে লুকিয়ে ছিল অনেক বড় বার্তা। স্পিনের পাশাপাশি পেস বোলিংয়ের ক্ষেত্রেও এখন শিবম স্বচ্ছন্দ। জ্যাকব ডাফি ও ম্যাট হেনরির মতো পেসারদের […]

নিজের অবসরের কারণ জানালেন যুবরাজ সিং

২০১৯ বিশ্বকাপের সময়েই কার্যত ব্যাট-প্যাড তুলে রেখেছিলেন যুবরাজ সিং। আনুষ্ঠানিক অবসর ঘোষণা তার আগেই এলেও, সেই বিশ্বকাপ তাঁকে আবার আলোচনায় ফিরিয়ে এনেছিল। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পরদিনই যুবরাজ জানিয়েছিলেন— “ক্রিকেট, তোমায় আজকে ছুটি দিলাম।” তখন অনেকেই মনে করেছিলেন, বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ার হতাশাতেই তিনি সরে দাঁড়াচ্ছেন। কিন্তু সাত বছর পরে সেই সিদ্ধান্তের নেপথ্যের আসল কারণ নিজেই […]

সন্তোষ ট্রফিতে তামিলনাড়ুর কাছে আটকে গেল বাংলা

সন্তোষ ট্রফিতে জয়ের হ্যাটট্রিকের পর বুধবার তামিলনাড়ুর কাছে আটকে গেল বাংলা। অসমের শিলাপাথর ফুটবল স্টেডিয়ামে তামিলনাড়ুর বিরুদ্ধে ১-১ ড্র করল বাংলা। আগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে বাংলা। এদিন এক পয়েন্ট পেয়ে আরও সুরক্ষিত হল সেই পথ। নিয়মরক্ষার ম্যাচে তাই ড্র করে বেশি ভাবছেন না কোচ সঞ্জয় সেন। তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথম একাদশে একাধিক পরিবর্তন করে ছক […]

কিউইদের হোয়াইটওয়াশে ব্যর্থ সূর্যকুমারের দল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতের হার শুধু একটি ম্যাচ হার নয়, বরং একাধিক প্রশ্নের জন্ম দিল। সিরিজ় ৩-০ জেতার পরেও আত্মতুষ্টির ছাপ স্পষ্ট ধরা পড়ল ভারতীয় শিবিরে। শেষ পর্যন্ত ৫০ রানে হেরে গিয়ে সেই আত্মবিশ্বাসই যেন কাল হল সূর্যকুমার যাদবদের। এই ম্যাচে ভারতের লড়াইয়ের মুখ ছিলেন শিবম দুবে। যত ক্ষণ তিনি ক্রিজ়ে ছিলেন, […]

বাংলার তিন প্রধান ক্লাবে বিএসএলের ট্রফি 

গ্রুপ পর্ব শেষ করে এবার নকআউট পর্যায়ের লড়াই বেঙ্গল সুপার লিগে। তার আগে ইস্টবেঙ্গল মাঠে হয়ে গেল চারটি সেমিফাইনালে ওঠা দলকে নিয়ে সাংবাদিক সম্মেলন। জেএইচআর রয়্যাল সিটি এফসি মালদা মুর্শিদাবাদ,  হাওড়া-হুগলি ওয়ারিয়র্স, সুন্দরবন অটো বেঙ্গল এফসি এবং নর্থ ২৪ পরগণা এফসি। চার দলের প্রতিনিধিরাই ট্রফি জয়ের শপথ নিল ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল মাঠে। বিএসএল ট্রফি নিয়ে ফটোশুটও […]