টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের আগে স্বস্তির খবর ভারতীয় শিবিরে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তারকা ওপেনার অভিষেক শর্মা। প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম বলেই আউট হয়ে যাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। ম্যাচের পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। তবে বুধবার বিকেলের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিষেক, যা টিম […]
Author Archives: Debabrata Das
দীর্ঘ টালবাহানার পর অবশেষে যুবভারতীতেই আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের হোম ম্যাচ খেলবে অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল। এর আগে ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইমামি কিশোরভারতী স্টেডিয়ামে খেলার কথা বললেও আজ দলের প্রধান কর্মকর্তা দেবব্রত সরকার জানিয়ে দিলেন, ভারতীয় ফুটবলের মক্কাতেই নামবে লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার একটি ভিডিও বার্তায় দেবব্রত বলেন,”এই সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম। তিনি এই সমস্যার […]
রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলার ওঠা যে সময়ের অপেক্ষা, তা আর নতুন করে প্রমাণের দরকার ছিল না। কল্যাণীর মাঠে অন্ধ্রপ্রদেশকে ইনিংস ও ৯০ রানে হারিয়ে শেষ চারে জায়গা পাকা করল অভিমন্যু ঈশ্বরণদের দল। কোয়ার্টার ফাইনালের প্রথম ইনিংসেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নিয়েছিল বাংলা। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ৩৩৪ রানের বিশাল লিড পেয়ে যাওয়ার পর কার্যত অসম লড়াইয়ে […]
অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলার দুই দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল ৯০ মিনিট গোলশূন্য ছিল। অতিরিক্ত সময়ের ১২০ মিনিটের মাথায় ক্যালকাটা ইউনিভার্সিটিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন অ্যাডামাস ইউনিভার্সিটি। যদিও আত্মঘাতী গোল হয়েছে। টানা দুইবার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টে ভারতসেরা অ্যাডামাস ইউনিভার্সিটি। ম্যাচের শুরু থেকেই উত্তেজনাপূর্ণ খেলা হয়। একে অপরকে এক ইঞ্চিও জমি […]
নাটকীয়তার সব রসদ মজুত রেখেও কার্যত একতরফা ছবির দিকেই এগিয়ে গেল কল্যাণীর কোয়ার্টার ফাইনাল। তৃতীয় দিনের শেষে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ১২৩ রানের লিড নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল বাংলা। দিনের শেষে সেই ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩৩৪ রানে। অর্থাৎ, এক দিনেই আরও ২১১ রান যোগ করে চালকের আসনে পুরোপুরি বসে যায় বঙ্গ ব্রিগেড। এই বিশাল লিডের নেপথ্যে […]
চোট–আঘাত আর ফিটনেস সমস্যায় এই মুহূর্তে বেশ চাপে টিম ইন্ডিয়া। টি–টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই ভারতীয় শিবিরে একের পর এক দুশ্চিন্তার খবর। হর্ষিত রানা পুরোপুরি ছিটকে গিয়েছেন টুর্নামেন্ট থেকে। প্রথম ম্যাচে অসুস্থতার কারণে খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ। তার উপর শোনা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে অভিষেক শর্মাকে খেলানো হয়েছিল ‘হাফ ফিট’ অবস্থায়। সব মিলিয়ে দল গঠনের […]
অসাধারণ , অভূতপূর্ব, অবিশ্বাস্য ! হ্যাঁ ঠিক এই ভাবেই হয়তো ব্যাখ্যা করা অসম্ভব বাংলা দলে আজকের দিনটিকে। অন্ধ্রপ্রদেশের প্রথম ইনিংসের ২৯৫ রানের জবাবে ব্যাট করতে নেমে যখন স্কোরবোর্ডে ১৫৩/৫, তখন স্বাভাবিক ভাবেই আশঙ্কা ভর করেছিল—বড় লিড পেয়ে যাবে কি না অন্ধ্র! সেমিফাইনালের স্বপ্ন তখন ঝুলছিল সুতোয়। কিন্তু সেখান থেকেই দৃশ্যপট বদলে দিলেন সুদীপ কুমার ঘরামি। […]
ক্রিকেটে তারা এখনও শিক্ষানবীশ। তবু টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে লড়াইটা যতটা একপেশে হবে বলে মনে করা হয়েছিল, বাস্তবে ততটা সহজ ছিল না। ওয়াংখেড়েতে শুরুতেই আমেরিকার বিরূদ্ধে অপ্রত্যাশিত চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তবে অধিনায়ক সূর্যকুমার যাদবের অনবদ্য ইনিংস এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে শেষ পর্যন্ত ২৯ রানের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। […]
একটা সময় মনে হচ্ছিল, বাংলাদেশের বদলি হিসেবে বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ড হয়তো ওয়েস্ট ইন্ডিজকে সত্যিই চাপে ফেলে দিতে পারবে। ইডেন গার্ডেন্সের স্পোর্টিং উইকেটে ১৮৩ রানের লক্ষ্য মোটেই অসম্ভব ছিল না। কিন্তু সব অঙ্ক একাই ওলটপালট করে দিলেন রোমারিও শেপার্ড। ক্যারিবিয়ান অলরাউন্ডারের বিধ্বংসী এক ওভারেই ভেঙে চুরমার হয়ে গেল স্কটিশ স্বপ্ন। শেষ পর্যন্ত ৩৫ রানে ম্যাচ […]
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে কঠিন পরিস্থিতির মধ্যেও লড়াই চালিয়ে যাচ্ছে বাংলা। দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ৫ উইকেটে ১৯৯। যদিও এখনও অন্ধ্রপ্রদেশের প্রথম ইনিংসের ২৯৫ রানের থেকে ৯৬ রানে পিছিয়ে রয়েছে তারা। কিন্তু এই কঠিন অবস্থায় বাংলার ইনিংসকে ভরসা জুগিয়েছেন সুদীপ কুমার ঘড়ামি, যিনি অপরাজিত ১১২ রানে দিন শেষ করেছেন। দিনের শুরুতেই বিপাকে […]










