Author Archives: Debabrata Das

ঐতিহাসিক শতরান বৈভবের,  হাফ ডজন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ভারতের ঝুলিতে !

বড় ম্যাচে বড় খেলোয়াড় চেনা যায়—এই কথাটাই আবার প্রমাণ করে দিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল। শুক্রবার ফাইনালের মঞ্চে যে ইনিংসটি খেললেন বৈভব সূর্যবংশী, তা শুধু ভারতের জয় নিশ্চিত করেনি, ভবিষ্যতের এক তারকার আগমনের বার্তাও দিয়ে গেল। চাপের মুহূর্তে নিজেকে মেলে ধরতে পারাই বড় খেলোয়াড়ের আসল পরিচয়, আর বৈভব সেই পরীক্ষায় অনায়াসে পাশ করলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে […]

বিশ্বকাপের দু’দিন আগে চোট গম্ভীরের প্রিয় ছাত্রের

টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দু’দিন বাকি। তার আগেই ভারতীয় শিবিরে বড়সড় চোট-আতঙ্ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে গিয়ে চোট পেলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার হর্ষিত রানা। নবি মুম্বইয়ে আয়োজিত ওই ম্যাচে মাত্র এক ওভার বল করেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। সেই দৃশ্য দেখেই উদ্বেগে ভারতীয় সমর্থকরা;বিশ্বকাপে আদৌ কি মাঠে নামতে পারবেন […]

স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছয় উইকেটে নাটকীয় জয়

পরপর চারবার উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেও ট্রফি ছুঁতে পারল না দিল্লি ক্যাপিটালস। মহিলাদের বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়া ম্যাচে হিরো হলেও এবার আর হিরো হতে পারলেন না জেমিমা। মাথা নত করলেন বন্ধু স্মৃতির কাছে। জয়ের একদম কাছে গিয়েও শেষরক্ষা করতে পারল না দিল্লি ক্যাপিটালস। ভদোদরায় বৃহস্পতিবার অনুষ্ঠিত উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু […]

উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে দিল্লি ও ভরোদা

উইমেন্স প্রিমিয়ার লিগের টুর্নামেন্ট জুড়ে হাড্ডাহাড্ডি লড়াই, চমকপ্রদ পারফরম্যান্স আর নাটকীয় মোড়ের পর অবশেষে মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে দিল্লী ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এলিমিনেটর ম্যাচে গুজরাত জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে দিল্লী ক্যাপিটালস, আর সেই জয় শুধু একটি ম্যাচ জেতার মধ্যেই সীমাবদ্ধ নয়—এটা বদলার জয়, আত্মবিশ্বাসের জয়। এলিমিনেটরে প্রথমে ব্যাট […]

রঞ্জির নকআউটের বাধা ভাঙতে কতটা প্রস্তুত বাংলা ? 

এই মরসুমে ক্রিকেট থেকে ফুটবল—দু’মাঠেই বাংলার ক্রীড়াজগতে উত্তেজনার কমতি নেই। মরসুমের শুরুটা বাংলার দলগুলোর জন্য বেশ আশাব্যঞ্জক হলেও ফুটবলে সেই স্বপ্নের যাত্রা বেশিদূর এগোয়নি। সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে সার্ভিসেসের কাছে হেরে বিদায় নিতে হয়েছে সঞ্জয় সেনের বাংলা দলকে। তবে ফুটবলের হতাশা কাটিয়ে এবার সব নজর ক্রিকেটের দিকে, যেখানে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে এক কঠিন পরীক্ষার […]

সুযোগ নষ্টের খেসারত, অধিক আত্মবিশ্বাসে সন্তোষ থেকে বিদায় বাংলার

সন্তোষে হতাশ করল বাংলা দল। গতবারের চ্যাম্পিয়ন তকমা ধরে রাখতে ব্যর্থ সঞ্জয় সেনের বাংলা। কোয়ার্টার ফাইনালে শেষ হল অভিযান। সার্ভিসেসের কাছে টাইব্রেকারে ৩-২ গোলে হেরে সন্তোষ ট্রফি থেকে বিদায় নিল বঙ্গ ব্রিগেড। অসংখ্য সুযোগ নষ্ট, হতশ্রী ফুটবল, টাইব্রেকারেও গোল মিসের খেসারত দিতে হল বাংলাকে। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র, অতিরিক্ত সময়েও গোল করে উঠতে পারেনি দুই […]

৪৫০০ কোটির ক্ষতির মুখে টি-টোয়েন্টি বিশ্বকাপ !

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় আর্থিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে। রবিবার পাকিস্তান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে তারা খেলবে না। এই সিদ্ধান্ত কার্যকর হলে শুধু একটি ম্যাচ বাতিল নয়, বরং গোটা বিশ্বকাপের অর্থনৈতিক কাঠামোই বড় ধাক্কার মুখে পড়বে। জানা গিয়েছে, ভারত–পাকিস্তান ম্যাচ না হলে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৪৫০০ […]

ফ্যানকোডের হাতে আইএসএলের সম্প্রচার স্বত্ত্ব, প্রোডাকশন কলকাতার সংস্থার হাতে 

আইএসএল ২০২৫-২৬ মরশুমের সম্প্রচার সত্ত্ব নিয়ে নানান প্রশ্ন ছিল সমর্থকদের। কোন চ্যানেলে দেখাবে আইএসএল সেই নিয়ে অধির আগ্রহে অপেক্ষা করছিলেন ভারতের ফুটবলপ্রেমীরা। অবশেষে আইএসএল সম্প্রচার স্বত্ব পেল ফ্যানকোড। এছাড়া প্রোডাকশন বিড জিতল কেপিএস স্টুডিও। আইএসএল মিডিয়া স্বত্বে ফ্যানকোড মাত্র ৮.৬২ কোটি ও জিওস্টার ৫ কোটির বিড জমা দিয়েছিল। প্রতি ম্যাচের সম্প্রচার মূল্য ১.৬৮ কোটি থেকে […]

“পিকচার আভি বাকি হে” ? ১৫ ফেব্রুয়ারির সিদ্ধান্তে দোলাচলে পাকিস্তান ক্রিকেট

খাতায়-কলমে এটি বিশ্বকাপের মাত্র একটি ম্যাচ বয়কট। কিন্তু বাস্তবে এর প্রভাব পড়তে পারে পাকিস্তান ক্রিকেটের গোটা কাঠামোর উপর। ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে সূচিভুক্ত ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। পাকিস্তান সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ভারতের বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে না তারা। সূত্রের দাবি, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের ‘প্রতিবাদ’ হিসেবেই এই কড়া অবস্থান […]

সঞ্জু নাকি ঈশান কে খেলবেন ওয়ার্ল্ড কাপের প্রথম একাদশে ? ইঙ্গিত দিলেন খোদ ভারতীয় অধিনায়ক !

শনিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে হঠাৎই বদলে গেল ভারতের উইকেটকিপিংয়ের চিত্র। সঞ্জু স্যামসনের বদলে গ্লাভস হাতে নামলেন ঈশান কিশন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠল—বিশ্বকাপের আগে কি তবে সঞ্জুর জন্য দরজা বন্ধ হয়ে যাচ্ছে? টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত ঘিরে জল্পনা আরও উসকে দেয় ঈশানের বিধ্বংসী ব্যাটিং ফর্ম। তবে ম্যাচের পর সমস্ত জল্পনায় জল ঢাললেন ভারতীয় […]