কলকাতা : গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধর্মতলার ধর্না মঞ্চ থেকে কেন্দ্রকে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি বলেন, “আবারও এলপিজির দাম বাড়ানো হয়েছে। এখন আপনাকে ২১ দিন আগে গ্যাস বুক করতে হবে, তাহলে আপনার বাড়িতে এলপিজি শেষ হলে ২১ দিন আপনি কী করবেন? আপনি কী খাবেন? আপনি কি খাবারের হোম […]
Category Archives: কলকাতা
কলকাতা : আগামী ৮-১০ মার্চ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হতে পারে হালকা বৃষ্টি। কয়েক জেলায় আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির জন্য তাপমাত্রার খুব একটা হেরফের হবে না রাজ্যে। তাপমাত্রার পারদ ওঠানামা করবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির […]
কলকাতা : আচমকাই বিস্ফোরণ পাইকপাড়ায়! শনিবার সকালে স্থানীয় একটি ক্লাবে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের। বিস্ফোরণের অভিঘাতে ক্লাবের টিনের চাল উড়ে উড়ে যায় পাশের ৬ তলা বাড়ির ছাদে। ক্লাবঘরে আগুনও লেগে যায়। কী থেকে বিস্ফোরণ, এখনও তা স্পষ্ট নয়। তবে স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, ক্লাবের ভিতর বোমা রাখা ছিল। একাধিক বিস্ফোরণে পাইকপাড়া এলাকায় চাঞ্চল্য […]
কলকাতা : নির্বাচন কমিশনকে বিজেপির দালাল বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ধর্নামঞ্চ থেকে তিনি বলেন, ‘‘লজ্জা রাখার জায়গা নেই। ভোটার তালিকায় মৃতেরা এখানে বসে রয়েছেন।’’ এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা ইঞ্চিতে ইঞ্চিতে খোঁজ রাখি। তাদের আমরা প্যারেড করাব। দেখুন, এঁরা মৃত এসআইআর প্রক্রিয়ায়। কিন্তু তাঁরা ভাল ভাবে বেঁচে। আমরা তাঁদের […]
কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগাম আলোচনা না করে পশ্চিমবঙ্গে রাজ্যপাল বদলকে অদ্ভুৎ ব্যাপার বলে মন্তব্য করে নেটনাগরিকদের কাছে ব্যাঙ্গের শিকার হলেন রাছ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার রাতে একটি বাংলা সংবাদ চ্যানেলে রিলসে তাঁর সংক্ষিপ্ত বক্তব্য প্রচার করে। তাতে তিনি বলেছেন, ‘‘এর ভেতরে কি অন্য কিছু লুকিয়ে আছে? মানে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট না […]
কলকাতা : শুক্রবার রাজ্যের ৯টি স্থান থেকে একযোগে পরিবর্তন যাত্রা শুরু হয়— কোচবিহার, ইসলামপুর, জঙ্গিপুর, হিঙ্গলগঞ্জ, তালদি, ফুলেশ্বর, চন্দ্রকোনা রোড, কুলটি এবং তারাপীঠ। বিজেপি-র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দিন বলা হয়, বিভিন্ন এলাকায় এই যাত্রা প্রবেশ করতেই হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস ও বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়, যা বাংলায় রাজনৈতিক পরিবর্তনের জন্য মানুষের দৃঢ় আকাঙ্ক্ষার […]
কলকাতা : বাগুইআটিতে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। নাকা তল্লাশি চলার সময়ে বৃহস্পতিবার গভীর রাতে এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখে তাঁকে আটক করে পুলিশ। তল্লাশি করতেই ওই ব্যক্তির কাছ থেকে মেলে আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড তাজা কার্তুজ। তার পরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম বিজয় চট্টোপাধ্যায়, বয়স বছর আটচল্লিশ। পুলিশ সূত্রে জানা […]
কলকাতা : পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস বৃহস্পতিবার তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। এদিন দিল্লি গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। তাঁর ইস্তফার পরই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল আর এন রবি-কে পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। এখন থেকে তিনি তামিলনাড়ুর পাশাপাশি পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই রদবদলকে […]
কলকাতা : বিধানসভা ভোটের মুখে রাজ্যের সাংবিধানিক ক্ষেত্রে বড়সড় মোড়। ইস্তফা দিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই এই খবর ছড়িয়ে পড়ে। প্রথমে বিভ্রান্তি থাকলেও পরে জানা যায়, খবর খাঁটি সত্যি। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে নিজের দায়িত্ব ছেড়ে দিয়েছেন আনন্দ বোস। এই মুহূর্তে তিনি দিল্লিতে রয়েছেন। সেখানেই পদত্যাগপত্র জমা দেন। তবে ঠিক কী […]
কলকাতা : বৃহস্পতিবার রাজ্যের ৯টি স্থান থেকে একযোগে পরিবর্তন যাত্রা শুরু হয়— কোচবিহার, ইসলামপুর, জঙ্গিপুর, হিঙ্গলগঞ্জ, তালদি, ফুলেশ্বর, চন্দ্রকোনা রোড, কুলটি এবং তারাপীঠ। বিজেপি-র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর সাংগঠনিক জেলায় পরিবর্তন যাত্রার শুভ সূচনা হয় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি যুব মোর্চার সভাপতি ড. ইন্দ্রনীল খাঁ, বিজেপি মহিলা মোর্চার […]









