নিউটাউনে দু’ হাজার বেডের হাসপাতাল করছে আদানি গোষ্ঠী, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা : বৃহস্পতিবার সকালে আচমকাই স্বাস্থ্য ভবনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও স্বাস্থ্য সচিব।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, নিউটাউনে আদানি গোষ্ঠী যে দু’ হাজার বেডের হাসপাতাল তৈরি করতে চলেছে, তার উদ্বোধনও শীঘ্রই হবে। মুখ্যমন্ত্রী বলেন, দু’ হাজার বেডের আন্তর্জাতিক মানের সুপার স্পেশালিটি হাসপাতাল হচ্ছে, তার মধ্যে এক হাজার বেড শুধু গরিব মানুষের জন্যই বরাদ্দ থাকবে। শুধু তা-ই নয়, রাজ্যের সমস্ত হাসপাতালেই শয্যা বাড়ানোর কথা ভেবেছে সরকার।

মুখ্যমন্ত্রী জানান, পুজোর মধ্যে আরও ২০০-২৫০ শয্যা বাড়বে এসএসকেএম হাসপাতালে। সেখানে আইসিইউ বেডের সংখ্যা ১১২ থেকে বেড়ে হবে অন্তত ২০০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − eleven =