স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুম পরিদর্শন মুখ্যমন্ত্রীর

কলকাতা : বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। স্বাস্থ্য ভবনের সামনে থেকে মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতাল থেকে দালালরাজ মুক্ত করতে হবে। সরকারি হাসপাতালে মানুষকে সুন্দর পরিষেবা দিতে হবে।

উল্লেখ্য, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন নজরদারির জন্য ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালুর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে তা চালু হয়েছে। বৃহস্পতিবার হঠাৎই ওই কন্ট্রোল রুম পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও স্বাস্থ্যসচিব। তাঁদের নিয়ে কন্ট্রোল রুম ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সরকারি হাসপাতালগুলিকে দালালচক্র থেকে মুক্ত করতেই এই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী বলেন, কন্ট্রোল রুম থেকে হাসপাতালের রান্নাঘর, পার্কিং- সব কিছুর উপরে নজর রাখা হবে।

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, শহর ও শহরতলির মেডিক্যাল কলেজ এবং চারটি জেলার মেডিক্যাল কলেজে ২৪টি মনিটরের মাধ্যমে নজরদারি চলছে। রয়েছে ফেস রিকগনিশন ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 2 =