Category Archives: কলকাতা

কলকাতা মেট্রোয় যান্ত্রিক ত্রুটি! ব্যস্ত সময়ে ভোগান্তি যাত্রীদের

কলকাতা : যান্ত্রিক ত্রুটির কারণে ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মঙ্গলবার সকাল থেকেই ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) আপ এবং ডাউন— দু’দিকেই মেট্রো দেরিতে চলতে থাকে। ফলে অফিসের ব্যস্ত সময়ে ভোগান্তির মুখে পড়তে হয়েছে যাত্রীদের। মেট্রোর তরফে যান্ত্রিক ত্রুটির বিষয়ে যাত্রীদের অবহিত করা হচ্ছে। বিভিন্ন স্টেশনে এই সংক্রান্ত ঘোষণা করা হচ্ছে। যাত্রীদের […]

সুপ্রিম কোর্টে স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রায় সায় শীর্ষ আদালতের

নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, তিন সপ্তাহের জন্য তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন এবং তাঁর বিদেশযাত্রায় কোনও প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। আগামী তিন সপ্তাহ অভিষেকের বিদেশযাত্রায় কোনও বাধা দেওয়া যাবে না। বিদেশে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে যে আবেদন করেছিলেন […]

ধর্মীয় স্থান থেকে মাইক ও লাউডস্পিকার সরানোর জন্য রাজ্য সরকারের নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা : পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর জন্য রাজ্য সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হলো। মামলায় রাজ্য সরকারের এই বিতর্কিত নির্দেশিকা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের চারবারের লোকসভা সদস্য তথা বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী দানিশ ফারুকির মাধ্যমে এই জনস্বার্থ মামলাটি দায়ের […]

জনতার দরবারে ফের সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন শুভেন্দু

কলকাতা : জনতার দরবার কর্মসূচিতে ফের সাধারণ মানুষের অভাব ও অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সল্টলেক রাজ্য বিজেপি কার্যালয়ে আয়োজিত হয় জনতার দরবার কর্মসূচি। সেখানে উপস্থিত বহু হন বহু মানুষ। তাঁদের অভাব ও অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু সামাজিক মাধ্যমে জানিয়েছেন, সল্টলেক রাজ্য বিজেপি কার্যালয়ে […]

হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহকারী সুমিত রায়, ৪ মামলায় রক্ষাকবচের আর্জি জানিয়ে দ্রুত শুনানির আবেদন

কলকাতা : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহকারী সুমিত রায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া নতুন চারটি মামলায় গ্রেফতারি থেকে রক্ষাকবচের আর্জি জানিয়ে দ্রুত শুনানির আবেদন নিয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, জমি […]

রাজ্যসভার তিন স্থায়ী কমিটিতে সুস্মিতা, সুখেন্দু ও প্রকাশচিক

নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তিন প্রাক্তন তৃণমূল সাংসদকে রাজ্যসভার তিনটি সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য মনোনীত করা হলো। ৬ অগস্ট রাজ্যসভার চেয়ারম্যানের অনুমোদনে এই মনোনয়ন দেওয়া হয়েছে। তিন জনই এক সময়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। রাজ্যে পালাবদলের পরে তাঁরা শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দেন। রাজ্যসভার তিনটি বিভাগ-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে […]

হালিশহরে মুখ্যমন্ত্রী শুভেন্দু; মানলেন পুলিশি গাফিলতি, মৃতের স্ত্রীকে চাকরি

হালিশহর : হালিশহরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশি হেফাজতে থাকার সময় মৃত্যু হওয়া তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন নৈহাটির বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়, নোয়াপাড়ার বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অর্জুন সিং, জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশ কুমার, বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। মৃত তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গে দেখা করার […]

আইন বিরুদ্ধ কাজ করলেই ব্যবস্থা নেবে পুলিশ : দিলীপ ঘোষ

কলকাতা : তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর কথায়, কেউ যদি আইন বিরুদ্ধে কাজ করে, তবে পুলিশ ব্যবস্থা নেবে। সোমবার সকালে নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, “আইন অমান্যকারী যে-ই হোক না কেন, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু […]

হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

উত্তর ২৪ পরগনা : এবার বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোর স্লোগানও শুনতে হয়েছে তাঁকে। রবিবার হালিশহরে ভূতবাগান মোড়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। চোর স্লোগান দিয়ে ছোড়া হয় কাদা ও চটি। রবিবার দুপুরে হালিশহরের ভূতবাগানে এই ঘটনায় প্রথমে হতচকিত হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রীর […]

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লিতে আঁটোসাঁটো নিরাপত্তা, লালকেল্লায় বাড়তি সুরক্ষা

নয়াদিল্লি : স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজধানী দিল্লিতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে। বাড়তি সুরক্ষা লালকেল্লায়। দিল্লি পুলিশের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে রবিবার উত্তর অঞ্চলের ডিসিপি রাজা বান্থিয়া বলেন, “নিরাপত্তা মোতায়েনের পরিকল্পনাটি দুটি ভাগে বিভক্ত: জনবল মোতায়েন এবং প্রযুক্তিগত ব্যবস্থা। জনবল মোতায়েনের ক্ষেত্রে, বিভিন্ন সংস্থার প্রায় ১৫,০০০ থেকে ২০,০০০ নিরাপত্তা কর্মী এখানে নিয়োজিত থাকবেন। এর মধ্যে রয়েছে দিল্লি […]