Category Archives: কলকাতা

নামী আইটি সংস্থার চাকরি ছেড়ে সাইবার প্রতারণা!

হুগলি : চন্দননগর পুলিশের জালে ১২ অভিযুক্ত, উদ্ধার একাধিক ডেবিট-ক্রেডিট কার্ড ও নথি। আবারও সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল চন্দননগর পুলিশ কমিশনারেট। দেশজুড়ে সাইবার প্রতারণার অভিযোগে তদন্ত চালিয়ে ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে চন্দননগর পুলিশের সাইবার থানার গোয়েন্দারা। ধৃতদের বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে উত্তরপাড়ার […]

কলকাতাসহ রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, তিন জেলায় ভারী বর্ষণের সতর্কতা

কলকাতা : পশ্চিমবঙ্গে মঙ্গলবার বর্ষা সক্রিয় থাকার কারণে কলকাতাসহ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও দিঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কিছু দিন বৃষ্টি ও […]

৫০তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার দিনক্ষণ ঘোষণা, শুরু ২২ জানুয়ারি

কলকাতা : ২০২৭ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী বছরের ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবারের বইমেলা কলকাতা বইমেলার ইতিহাসে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ অধ্যায় হতে চলেছে। কারণ, ২০২৭ সালে অনুষ্ঠিত হতে চলেছে মেলার ৫০তম সংস্করণ, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষ। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবারের বইমেলাকে আরও ব্যাপক ও […]

ভাতার পুরানো প্রতীক্ষা তালিকা বাতিল, মুখ্যমন্ত্রী করলেন নতুন করে আবেদনের আহ্বান

কলকাতা : বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতাকে কেন্দ্র করে এক বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে, এসব ভাতার ক্ষেত্রে পূর্ববর্তী সরকারের আমলের সমস্ত প্রতীক্ষাতালিকা বাতিল করা হয়েছে। এখন থেকে যোগ্য ব্যক্তিদের নতুন করে আবেদন জানাতে হবে। মুখ্যমন্ত্রী জানান, পঞ্চায়েত ও ওয়ার্ড স্তরে দু’দিনের বিশেষ ‘জনকল্যাণ শিবির’ […]

প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুনের বাড়িতে পুলিশের হানা

কলকাতা : রবিবার সাতসকালে প্রাক্তন আইপিএস তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশের হানা। এ দিন হুমায়ুন কবীরের কসবার বাড়িতে হানা দেয় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। সূত্রের খবর, ক্যামাক স্ট্রিটকাণ্ডের তদন্তে হুমায়ুন কবীরের বাড়িতে হানা দিয়েছে পুলিশ। ৯ সেপ্টেম্বর, বুধবার হুমায়ুন কবীরকে শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছে। সে বিষয়েই নোটিস দিতে এ […]

৮-৯ সেপ্টেম্বর বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস

কলকাতা : ফের বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮-৯ সেপ্টেম্বর নাগাদ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে […]

বেলেঘাটায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দুর্নীতিদমন কমিশনের

কলকাতা : বেলেঘাটায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাসের বাড়িতে হানা দিল প্রাতিষ্ঠানিক দুর্নীতিদমন কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশন এ বার গেল বেলেঘাটায়। শনিবার বেলার দিকে তদন্ত কমিশনের একটি দল অলকানন্দার বাড়িতে পৌঁছোয়। তিনি কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই সম্পত্তির খোঁজেই শনিবারের অভিযান। অলকানন্দার সম্পত্তির […]

উত্তর থেকে দক্ষিণবঙ্গে ফের ট্রেন চালুর প্রস্তুতি, নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নিতে চায় রেল

কলকাতা : ফরাক্কা লাইনে ধসের পর মেরামত হয়েছে লাইন। ‘ইনস্পেকশন কার’ দিয়ে রেললাইনে শুরু হয়েছে মহড়া। ধীর গতিতে চালিয়ে দেখা হচ্ছে মালগাড়িও। রেলের সূত্রে খবর, সব ঠিক থাকলে আজ রাত থেকেই চালু হয়ে যেতে পারে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ ট্রেন পরিষেবা। শনিবার সকাল থেকে বৃষ্টি হয়নি। ফলে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনের মেরামতির কাজ দ্রুত এগোয়। বেলার দিকেই পরীক্ষামূলক […]

রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে স্কুলছাত্রর মৃত্যু, তদন্তে পুলিশ

কলকাতা : রবীন্দ্র সরোবরের এক সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়েছিল স্কুলছাত্র। রহস্যজনক ভাবে মৃত্যু হয় তার। রাতেই ক্লাবের প্রশিক্ষক, সদস্যদের ডেকে জিজ্ঞাসাবাদ করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। শনিবারও চলে তদন্ত ও জেরা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সরিপ ঘোষ (১৬)। ডন বসকো স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। সরিপের বাড়ি ঢাকুরিয়ায়। পুলিশের দাবি, মৃতের পরিবারের তরফে শুক্রবার রাত পর্যন্ত […]

শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে দু’টি বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা : শিক্ষক দিবস উপলক্ষ্যে কলকাতার নিউটাউনের কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দফতর ও উচ্চশিক্ষা দফতরের উদ্যোগে “বিদ্যাসাগর শিক্ষা সম্মান”-২০২৬-এর আয়োজন করা হয়। শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে শনিবার দু’টি বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নিউ টাউনের কনভেনশন সেন্টারের বিদ্যাসাগর শিক্ষা সম্মান অনুষ্ঠান থেকে তিনি বলেন, ‘প্রতি জেলায় দু’টি করে সিএমশ্রী স্কুল হবে। […]