Category Archives: কলকাতা

ব্রহ্মচারিণী দীপা দেবীর মহাপ্রয়াণ

কলকাতা : দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের শ্রদ্ধেয়া সহ-সভানেত্রী এবং আদ্যাপীঠ বালিকা আশ্রমের সম্পাদিকা ব্রহ্মচারিণী দীপা দেবী (দীপালি দেবী) বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। ​ তদানীন্তন পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রামের বাঁশখালীর পালেগ্রাম গ্রামে এক পুণ্যময় পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাঁর এই প্রয়াণে আদ্যাপীঠ পরিবার এবং দেশ-বিদেশের অগণিত ভক্ত […]

নদিয়ায় ইডি-র হানা, ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি

নদিয়া : নদিয়ার কালীনারায়ণপুরে বৃহস্পতিবার সকালেই চিটফান্ড সংক্রান্ত তদন্তে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাঁচজন ইডি আধিকারিক কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন। চিটফান্ড ব্যবসায়ীর বাড়ি ঘিরে তল্লাশি চালায় হচ্ছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালেই ইডি-র দল হানা দেয় নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত কালীনারায়ণপুরে শুভ্র কান্তি নাগের বাড়িতে। তার বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে। মূলত […]

ডিজে মামালায় আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে গরহাজির অভিষেক

কলকাতা : বুধবার দুপুর পেরিয়ে গেলেও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হলেন না বিধাননগর আদালতে। এদিন ডিজে মামলায় সাংসদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ হয়েছিল। মঙ্গলবারই বিধাননগর এসিজিএম আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানেও স্বস্তি পাননি তিনি। বিধাননগর আদালতের নির্দেশই বহাল ছিল কলকাতা হাই কোর্টে। সেই মতো এদিনই তাঁর হাজিরা দেওয়ার […]

তৃণমূলের মিছিলে ধুন্ধুমার, ক্ষোভ প্রকাশ মমতার

কলকাতা : তৃণমূলের মিছিল করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশকে কাঠগড়ায় তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে উত্তর প্রদেশের থেকেও খারাপ অবস্থা বলে তোপ দাগেন মমতা। শান্তিপূর্ণ মিছিল করলেও মারধর করা হয়েছে বলে অভিযোগ মমতার। বারুইপুরের ঘটনার প্রতিবাদে মিছিলের অনুমতি পেয়েছিল কালীঘাট তৃণমূল। বুধবার মিছিলের যাত্রাপথ ছিল দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ফাঁড়ি […]

পর্ণশ্রীর ইউনিক পার্কের পুকুরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য

কলকাতা : বেহালার পর্ণশ্রী থানার অন্তর্গত ইউনিক পার্ক দেবালয় এলাকার একটি পুকুর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে বুধবার এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা পুকুরে একটি দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পর্ণশ্রী থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি […]

তারাতলা বিপর্যয়ে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

কলকাতা : তারাতলা বিপর্যয়ে মৃতদের পরিবারের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে তারাতলা বিপর্যয়ে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। আহতদের সঙ্গে আলাদা করে কথা বলেন তিনি। তারাতলা বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সাহায্যও তুলে দেওয়া হয় এদিন। মুখ্যমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে এ রকম ঘটনা যাতে না ঘটে তা খেয়াল রাখা হবে। রাজ্য […]

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মামলায় ইডির হানা, বিভিন্ন জায়গায় তল্লাশি

কলকাতা : তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় এ বার তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। মধ্য কলকাতায় লালবাজার সংলগ্ন এলাকায় একটি ঠিকানায় হানা দিয়েছেন তদন্তকারীরা। অভিযান চলছে সল্টলেকের এক ঠিকানা-সহ মোট পাঁচটি জায়গায়। সল্টলেকের সিজি ব্লকে এক ব্যবসায়ীর বাড়িতেও সকাল থেকে অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। ওই […]

শিয়ালদহ–বারাসাত রুটে চালু নতুন এসি লোকাল, যাত্রী স্বাচ্ছন্দ্যে পূর্ব রেলের উদ্যোগ

কলকাতা/বারাসাত : যাত্রীদের আরও আরামদায়ক পরিষেবা দেওয়ার লক্ষ্যে শিয়ালদহ–বারাসাত রুটে নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) লোকাল ট্রেন চালু করল পূর্ব রেল। সোমবার থেকে এই পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সকাল ১০টা ৩৩ মিনিটে ট্রেনটি শিয়ালদহ থেকে ছেড়ে সকাল ১১টা ১৮ মিনিটে বারাসাতে পৌঁছায়। এরপর সকাল ১১টা ২৯ মিনিটে বারাসাত থেকে শিয়ালদহের উদ্দেশে রওনা দেয় এবং দুপুর ১২টা ১৩ […]

পশ্চিমবঙ্গের তিনটি রাজ্যসভা আসনে ২৪ জুলাই উপনির্বাচন, বিজ্ঞপ্তি ইসিআই-এর

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গের তিনটি শূন্য রাজ্যসভা আসনে আগামী ২৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক-এর পদত্যাগের ফলে আসনগুলি শূন্য হয়েছে। সেই তিনটি আসনেই এই উপনির্বাচন হবে ২৪ জুলাই। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ৭ জুলাই বিজ্ঞপ্তি জারি হবে। ১৪ জুলাই মনোনয়ন জমা […]

আর জি করের ঘটনায় বিনীত, ইন্দিরাদের সাসপেনশনের মেয়াদ আরও ১২০ দিন বাড়ল

কলকাতা : আর জি কর কান্ডে তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছিল শুভেন্দু অধিকারীর সরকার। সেই সাসপেনশনের মেয়াদ আরও খানিকটা বৃদ্ধি করা হল। আরও ১২০ দিন ওই তিন আধিকারিককে নিলম্বিত থাকতে হবে। আর জি করের ঘটনার সময় তাঁদের ভূমিকা কী ছিল, খতিয়ে দেখা হচ্ছে। আর জি করের ঘটনায় আদালতের নির্দেশে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে […]