মালদা : অনুপ্রবেশ নিয়ে ‘শূন্য সহনশীলতা’ রাজ্যের বিজেপি সরকারের। রাজ্য সরকারের নির্দেশের পরেই সোমবার থেকে মালদায় চালু হলো হোল্ডিং সেন্টার। ইতিমধ্যেই নয় বাংলাদেশিকে ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ৩ মহিলা-সহ ৬ জন। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই স্বরাষ্ট্র দফতরের তরফে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে […]
Category Archives: কলকাতা
কলকাতা : সোমবার সকালে মানিকতলা মেন রোড এলাকায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম অরূপ ঘোষ। তিনি এপিসি রায় রোডের বাসিন্দা ছিলেন। প্রাথমিক ভাবে এটিকে খুন বলেই অনুমান করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নারকেলডাঙা থানা এলাকার মানিকতলা মেন রোডে এক যুবককে রক্তাক্ত […]
কলকাতা : রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন প্রত্যেক সোমবার ‘জনতার দরবার’ করার কথা। সেই মতোই সোমবার সল্টলেকে বিজেপির পার্টি অফিসে বসেছে জনতার দরবার। সেখানে ইতিমধ্যেই কয়েকশো চাকরিপ্রার্থীরা ভিড় জমিয়েছেন সেখানে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে ‘জনতার দরবার’-এ ভিড় করেছেন চাকরিপ্রার্থীরা। সল্টলেকে বিজেপির দফতরের সামনে তাঁরা জড়ো হন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন […]
হাওড়া : হাওড়ার জগাছা থানার উনসানি থেকে দুই বাংলাদেশি গ্রেফতার। ধৃত রমজান গাজি ও আরিফা বেগম নিজেদের দম্পতি পরিচয় দিয়ে এই এলাকায় বসবাস করছিল। অভিযোগ, ভুয়ো নথি তৈরি করে ভারতে আসে তারা। তারপর হাওড়ার উনসানির মাঝেরপাড়া এলাকায় বসবাস করছিল। তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায় বলে জানা গিয়েছে। রবিবার হাওড়া জেলা আদালতে পেশ করা হবে ধৃতদের। উল্লেখ্য, […]
কলকাতা : রবিবাসরীয় সকালে ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শন করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরও দিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। বিশ্ব বাংলার মূর্তি প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “এটা বানাতে তাদের কে বলেছিল? এমন মূর্তি বানানো উচিত কি না, সে বিষয়ে তারা কি জনগণের মতামত নিয়েছিল? বিশ্ব বাংলার […]
ফলতা : আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা আসনে পুনর্নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। পুনর্নির্বাচনের গণনাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই কেন্দ্রে ভোটের সময় মোতায়েন ছিল ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গণনাতেও জওয়ানেরা রয়েছেন। ফলতা থেকে বিজেপির টিকিটে লড়ছেন আইনজীবী দেবাংশু পান্ডা। এ ছাড়া, সিপিএম প্রার্থীর নাম শম্ভু […]
কলকাতা : বহুচর্চিত ‘সোনা পপ্পু’ মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর নজরে কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার (ডিসি) শান্তনু সিনহা বিশ্বাস। মুর্শিদাবাদের কান্দিতে অবস্থিত এই প্রাক্তন পুলিশ আধিকারিকের পৈতৃক বাড়িটি এবার বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার ইডির একটি দল ওই বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকে এবং ম্যারাথন তল্লাশি চালায়। একই দিনে কলকাতার […]
কলকাতা : পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে এক বড়সড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। রাজ্যের সার্বিক স্বাস্থ্য খাতের জন্য কেন্দ্রের তরফে ৩০০০ কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। শনিবার রাজ্য সচিবালয় নবান্নে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, ‘জাতীয় স্বাস্থ্য মিশন’ (এনএইচএম) প্রকল্পে রাজ্যকে ২,১০৩ কোটি টাকা বরাদ্দ […]
কলকাতা : দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তিনি রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন। দক্ষিণ দমদম পুরসভার স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদে (সিআইসি) ছিলেন সঞ্জয়। শনিবার সকালে নাগেরবাজারের একটি হাসপাতালে […]
খড়গপুর : ভারতে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির জন্য বৈশ্বিক আর্থিক পরিস্থিতিকে দায়ী করলেন নেত্রী দিলীপ ঘোষ। ডিজেল ও পেট্রোলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ শনিবার বলেন, “বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি অর্থনীতির উপর বড় প্রভাব ফেলছে। বছরের পর বছর ধরে ডিজেল ও পেট্রোলের দাম বাড়ছে। সরকার জ্বালানির দামে ভর্তুকি দিয়েছে। তবে, তেল কোম্পানিগুলি একটি সীমা অতিক্রম […]







