কলকাতা : আর জি করের ঘটনায় নতুন বিশেষ তদন্তকারী দল তৈরির নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার আদালতের নির্দেশ, সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে এই দল ঘটনার আগের রাতে নির্যাতিতার রাতের খাবার খাওয়ার সময় থেকে পরের দিন দেহ পোড়ানো পর্যন্ত গোটা ঘটনাক্রম এবং প্রমাণ লোপাটের অভিযোগ অনুসন্ধান করবে। সেই সংক্রান্ত রিপোর্ট কোর্টে জমা দেবে তারা। আদালত […]
Category Archives: কলকাতা
কলকাতা : ভোট মিটলেও এখনই পশ্চিমবঙ্গ থেকে সরছে না কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। নির্বাচন পরবর্তী অশান্তি রুখতে এবং রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২০ জুন, ২০২৬ পর্যন্ত বাংলায় ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ২০ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এই সিদ্ধান্তের কথা রাজ্যের মুখ্য সচিব, […]
কলকাতা : পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হয়ে চরবৃত্তির অভিযোগে কলকাতা নিবাসী জাফর রিয়াজ ওরফে রিজভিকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বুধবার এনআইএ তাকে গ্রেফতার করলেও বৃহস্পতিবার এই বিষয়ে সরকারিভাবে বিবৃতি জারি করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ধৃত ব্যক্তি ভারতের নিরাপত্তা সংক্রান্ত একাধিক অত্যন্ত গোপনীয় তথ্য পাকিস্তানি গোয়েন্দাদের হাতে তুলে দিচ্ছিল। ভারত-বিরোধী এক জঙ্গি ষড়যন্ত্র […]
কলকাতা : হুমকি ও উস্কানিমূলক বক্তৃতার মামলায় আপাতত অভিষেক বন্দোপাধ্যায়কে রক্ষাকবচ দিলো কলকাতা হাই কোর্ট। ৩১ জুলাই পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। হুমকি ও উস্কানিমূলক বক্তৃতার মামলায় আপাতত রক্ষাকবচ পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, ৩১ জুলাই পর্যন্ত এই রক্ষাকবচ থাকবে। তবে অভিষেককে তদন্তে সহযোগিতা করতে হবে এবং পুলিশ […]
কলকাতা : দক্ষিণবঙ্গবাসীর জন্য এখনই স্বস্তির কোনও খবর নেই। আন্দামান সাগরে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কথা আবহবিদরা শুনিয়েছিলেন, তা শেষ পর্যন্ত তৈরি হয়নি। ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বাতাস (বর্ষা) ঢুকে পড়ার ফলে নতুন করে কোনও নিম্নচাপ তৈরির সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ। ফলে, দিন কয়েকের টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গ যে কিছুটা স্বস্তি পাবে, সেই […]
কলকাতা : কলকাতার সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের পক্ষ থেকে একটি বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে। হাসপাতাল চত্বরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে হাসপাতালে মোতায়েন পুলিশকর্মীদের জন্য বেশ কিছু বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। জারি করা নির্দেশিকা অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন রোগী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত […]
কলকাতা : সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তি সংক্রান্ত বিতর্কে এ বার বিজেপি এবং সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। বুধবার একটি বিবৃতি প্রকাশ করে দলের তরফে দাবি করা হয়েছে, অভিষেকের সম্পত্তির যে খতিয়ান দেওয়া হয়েছে, তা মিথ্যা এবং মনগড়া। সেই সঙ্গে তাদের এ-ও দাবি, কলকাতা পুরসভার জারি করা নোটিস বিজেপির তরফে অনৈতিকভাবে সংবাদমাধ্যমের […]
কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি হলেও অস্বস্তি চরমে! রোদের তেজ ও আর্দ্রতার অস্বস্তিতে দুর্বিষহ অবস্থা। আপাতত বৃষ্টি নিয়ে কোনও সুখবর নেই। আন্দামানে যে জলীয় বাষ্প বর্ষার সহায়ক হয়েছে, সেই জলীয় বাষ্পই এখন অস্বস্তি কয়েক গুণ বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গে। তাপমাত্রা এখনও তেমন বেশি নয়। বেশির ভাগ জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। তবে আর্দ্রতার […]
কলকাতা : আরজি কর কাণ্ডে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ-সহ তিন জনের গ্রেফতারি চেয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার মা, যিনি এখন পানিহাটির বিজেপি বিধায়কও। তালিকায় নির্মল ছাড়াও আছেন সঞ্জীব মুখোপাধ্যায় ও সোমনাথ দে। সেই সঞ্জীব এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁকে মিথ্যা মামলায় অভিযুক্ত করা হচ্ছে, এই দাবিতে মঙ্গলবার হাই কোর্টে যান […]
কলকাতা :- রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক সম্পত্তি। কেএমসি আইনের ৪০০(১) ধারা অনুযায়ী লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে থাকা মোট ১৭টি ঠিকানায় নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদিত নকশার বাইরে […]








