Category Archives: কলকাতা

West Bengal Election : BJP তে যোগদান করলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা সন্তোষ পাঠক

পরিবর্তনের স্বার্থেই এই সিদ্ধান্ত : শমীক কলকাতা  : সোমবার সল্টলেকে বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের বর্ষীয়ান নেতা সন্তোষ পাঠকের যোগদান করলেন। এই যোগদান নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়ে পরে। কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের চারবারের পৌর প্রতিনিধি সোমবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। সোমবারের এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, ত্রিপুরার প্রাক্তন […]

গ্যাসের মূল্যবৃদ্ধি ও ঘাটতির প্রতিবাদে স্বপন সমাদ্দারের নেতৃত্বে মৌলালি থেকে ধর্মতলা-কাঁচা শাক – সবজি হাতে প্রতিবাদ

◆ উত্তর কলকাতায় জনজোয়ার, অভিনব মিছিলে সরব শ্রমিক পরিবার কলকাতা : গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও ঘাটতির প্রতিবাদে সোমবার উত্তর কলকাতার রাজপথ কার্যত জনসমুদ্রে পরিণত হল। আইএনটিটিইউসি-র উত্তর কলকাতা জেলা সভাপতি স্বপন সমাদ্দারের নেতৃত্বে মৌলালি থেকে ধর্মতলা মেট্রো চ্যানেল তথা ডোরিনা ক্রসিং পর্যন্ত আয়োজিত এই ধিক্কার মিছিল ঘিরে তৈরি হয় তীব্র প্রতিবাদ ফুটে ওঠে। আগাম আহ্বানে […]

পশ্চিমবঙ্গে আদর্শ আচরণবিধি কড়া ভাবে প্রয়োগ নির্বাচন কমিশনের

কলকাতা : বিধানসভা নির্বাচন ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গে আদর্শ আচরনবিধি কড়া ভাবে প্রয়োগ করছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, রাজ্য জুড়ে বেআইনি রাজনৈতিক প্রচারের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে ইতিমধ্যেই ৩ লক্ষ ৫৮ হাজার ৯৮৬টি পোস্টার, ব্যানার ও দেওয়াল লিখন সরানো হয়েছে। উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে এই অভিযান […]

শুভেন্দুকে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট, ১২ সপ্তাহ কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ

কলকাতা : কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি এফআইআর মামলায় বড়সড় স্বস্তি দিয়েছে। আদালত তাঁকে পুলিশের যে কোনও প্রকার পদক্ষেপ থেকে অন্তর্বর্তী সুরক্ষা প্রদান করেছে। বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের একক বেঞ্চ ১২ সপ্তাহের জন্য এই অন্তর্বর্তী স্বস্তি প্রদান করেছে এবং নির্দেশ দিয়েছে, পরবর্তী শুনানি না […]

নন্দীগ্রামে বিজেপির কার্যালয় উদ্বোধনের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ, ক্ষোভে দলত্যাগ পুরনো কর্মীর

নন্দীগ্রাম : ভোট ঘোষণার পর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধনের দিনই তৃণমূল কংগ্রেসে ভাঙনের ছবি দেখা গেল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ২৫৬ নম্বর পারুলবাড়ি বুথের তৃণমূল সদস্য দেবাশীষ দলপতি। সোমবার নন্দীগ্রামে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধনের পর বিজেপি নেতা সাহেব দাস ও জয়দেব দাস-এর হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেন।দেবাশীষ দলপতির অভিযোগ, দীর্ঘদিন তৃণমূল […]

রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

কলকাতা : দক্ষিণবঙ্গে দুর্যোগ অনেকটাই কমেছে। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির দাপট আগের চেয়ে কম। হাওয়া অফিস জানিয়েছে, তীব্রতা কমলেও সপ্তাহভর বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাতে […]

স্ট্রেচার ছাড়াই হাঁটিয়ে শৌচালয়ে, আরজি কর হাসপাতালে রোগীর মৃত্যুর অভিযোগ

কলকাতা : ফের আরজি কর হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ। হাসপাতালে ট্রমা কেয়ারে চিকিৎসা করাতে আসা বিশ্বজিৎ সামন্ত নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সোমবার বিতর্ক সৃষ্টি হয়েছে। হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থা ও গাফিলতির অভিযোগ উঠেছে। রোগীর পরিবারের অভিযোগ, স্ট্রেচার ছাড়াই রোগীকে হাঁটিয়ে শৌচালয়ে নিয়ে যাওয়া হয়, এর পরেই মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। আরজি কর হাসপাতালের […]

১৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা হুমায়ুনের

মুর্শিদাবাদ : হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টি এবারের বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল। রবিবার দলের চেয়ারম্যান অন্যান্যদের নিয়ে ওই তালিকা প্রকাশ করেন। এবারের নির্বাচনে ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে আম জনতা উন্নয়ন পার্টি। এদিন তার মধ্যে ১৫৩ জনের নাম ঘোষণা হল। আগামী ২৫ মার্চ বাকি আসনগুলিতে প্রার্থীর নাম ঘোষণা হবে […]

এসআইআর-এর অতিরিক্ত তালিকা মিলবে সোমবার : মনোজ আগরওয়াল

কলকাতা : পশ্চিমবঙ্গে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা সোমবার প্রকাশিত হতে পারে বলে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রবিবার সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে অতিরিক্ত তালিকা প্রকাশ হবে। এরপর প্রতি শুক্রবার করে ধারাবাহিক ভাবে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে বলে […]

নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, বিজেপির নির্দেশে কাজ করে : অধীর চৌধুরী

মুর্শিদাবাদ : নির্বাচন কমিশনের সমালোচনায় সরব হলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, বিজেপির নির্দেশে কাজ করে। রবিবার মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, “নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, বিজেপির নির্দেশে কাজ করে। কয়েক মাস আগে আমাদের নেতা রাহুল গান্ধীও এই বিষয়টি তুলে ধরেছিলেন।” শনিবার কলকাতার রেড রোডে ঈদের অনুষ্ঠান মঞ্চ থেকে […]