Category Archives: কলকাতা

আর জি করের সেমিনার রুম ফের সিল করে দিতে হবে, সিবিআই-কে নির্দেশ হাইকোর্টের

কলকাতা : আর জি কর হাসপাতালের সেই সেমিনার রুম ফের সিল করে দিতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের উদ্দেশে মঙ্গলবার এমনটাই মন্তব্য করেছে হাইকোর্ট। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের মন্তব্য, আরজি কর হাসপাতালের ওই ঘটনাস্থলকে ফের দ্রুত সিল করতে হবে। আর জি করের আগের ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ফের আদালতের […]

ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর, চাইলেন সামগ্রিক উন্নয়ন

ফলতা : ফলতা পুনর্নির্বাচনে বড় চমক। মঙ্গলবার শেষ হচ্ছে ভোটপ্রচার। তার কয়েক ঘণ্টা আগে ভোটের ময়দান ছাড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। সাংবাদিক বৈঠক করে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে ভোটের ময়দান ছাড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। মঙ্গলবার ভোটপ্রচারের শেষ দিনে জাহাঙ্গীরের ঘোষণা, ‘‘আমি এই ভোটে লড়ছি […]

সল্টলেকে তরুণীর অস্বাভাবিক মৃত্যু,

কলকাতা : সল্টলেকে সোমবার অনেক রাতে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ওই তরুণী, আরেক মহিলা এবং তাঁদের দুই পুরুষ বন্ধু সল্টলেকের বি সি ব্লকের একটি অতিথিশালায় যান। সেখানে একটি ঘর নেওয়ার উদ্দেশ্য ছিল তাঁদের। কিন্তু প্রয়োজনীয় নথি না থাকায় তাঁদের ঘর দেননি অতিথিশালা কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে […]

গরমের দহনজ্বালা, ৩৫.৯ ডিগ্রিতে পৌঁছলো কলকাতার তাপমাত্রা

কলকাতা : গরমের দহনজ্বালায় রীতিমতো অতিষ্ঠ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। প্রতিদিনই একটু একটু করে তাপমাত্রার পারদ চড়ছে। রোদের তেজে অস্বস্তি আরও বাড়ছে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও বাড়বে, […]

যুদ্ধের জন্যই বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম, মন্তব্য দিলীপ ঘোষের

কলকাতা : যুদ্ধের জন্যই বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম, এমনই মন্তব্য করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে দিলীপ বলেন, “পেট্রোল ও ডিজেল নিয়ে বিশ্বব্যাপী সংকট চলছে এবং যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে। যদিও প্রধানমন্ত্রী মোদী জনগণকে এর প্রভাব থেকে রক্ষা করার চেষ্টা করেছেন, ভারতীয় তেল কোম্পানিগুলি […]

বাংলা থেকে গুণ্ডামি নির্মূল করা হবে, পার্কসার্কাসের ঘটনা প্রসঙ্গে শুভেন্দু

কলকাতা : বাংলা থেকে গুণ্ডামি নির্মূল করা হবে, পার্কসার্কাসের ঘটনা প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার পার্ক সার্কাস এলাকায় পাথর ছোড়ার ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার বলেন, “কাশ্মীরে এখন আর এমন ঘটনা ঘটে না। বাংলায় মানুষ এক ধরনের শিথিলতায় অভ্যস্ত হয়ে পড়েছিল—তারা ভাবত যে সরকার তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না। পুলিশ এখন থেকে […]

জালিয়াতি কাণ্ডে গ্রেফতার উদয়ন–ঘনিষ্ঠ দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান

কোচবিহার : দিনহাটা পুরসভার বিল্ডিং প্ল্যান পাশ জালিয়াতি কাণ্ডে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর ঘনিষ্ঠ দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী। রবিবার রাতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। ঠিক তার আগেই উদয়নঘনিষ্ঠ দিনহাটা পুরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল পুলিশ। রবিবার মৌমিতাকে তিনদিনের পুলিশ হেফাজত হয়। দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের খোঁজেও চলছিল পুলিশি তল্লাশি। রবিবার […]

সোনা পাপ্পুর হাজিরা ইডি-র দফতরে, বললেন তিনি নির্দোষ

কলকাতা : অবশেষে সোনা পাপ্পুর দেখা মিলল, আর এদিনই তিনি হাজিরা দিলেন ইডি-র দফতরে। একইসঙ্গে দাবি করলেন, তিনি নির্দোষ। সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজিরা দেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। গত ফেব্রুয়ারি মাসে রবীন্দ্র সরোবরের ঘটনায় নাম জড়ানোর পর থেকে তাঁর খোঁজ চলছিল। মাঝেমধ্যে সমাজমাধ্যমে লাইভ করলেও তাঁর খোঁজ মেলেনি। তাঁর বাড়িতে হানা দেয় […]

অন্নপূর্ণা যোজনা ও মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে চড়ার আশ্বাসে মন্ত্রিসভার অনুমোদন

কলকাতা  : “যাঁরা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাঁদেরই নাম অন্নপূর্ণ ভান্ডার প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। যাঁরা এত দিন পাননি, তাঁরাও আবেদন করতে পারবেন। শীঘ্রই পোর্টাল খোলা হবে।” সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, যাঁরা সিএএ-র জন্য আবেদন করেছেন বা ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁরাও […]

‘জনতার দরবার’ শুরু করলেন শুভেন্দু অধিকারী

কলকাতা : বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক সোমবার। নবান্নে ওই বৈঠকের আগে ‘জনতার দরবারে’ বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সকাল ১০টার আগেই সল্টলেকের দলীয় কার্যালয়ে পৌঁছন। অভাব-অভিযোগের কথা জানাতে মানুষের ভিড় ছিল বিজেপির কার্যালয়ের বাইরে। কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণ পরই মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়ার অনুরোধ জানান। কারণ, তাঁর কথায়, সাধারণ মানুষ ক্যামেরার সামনে […]