Category Archives: কলকাতা

বৃষ্টির সুবাদে কলকাতায় মনোরম আবহাওয়া, পারদ স্বাভাবিকের নীচেই

কলকাতা : বৃষ্টির সৌজন্যে মনোরম রয়েছে শহর ও শহরতলির আবহাওয়া। রবিবারও মহানগরী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের নীচেই। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম। সকালে রোদের দেখা মিললেও, আকাশ ছিল মেঘাছন্ন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, […]

আরজি কর লিফট দুর্ঘটনা: স্বাস্থ্য ভবনের কড়া অবস্থান, সোমবারের মধ্যে রিপোর্ট তলব

কলকাতা : আরজি কর হাসপাতালে লিফট বিভ্রাটের জেরে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনায় চূড়ান্ত প্রশাসনিক গাফিলতির অভিযোগ ওঠায় এবার নড়েচড়ে বসল স্বাস্থ্য ভবন। ঘটনার প্রকৃত কারণ এবং দায়বদ্ধতা নির্ধারণে আগামী ২৩ মার্চ, অর্থাৎ সোমবারের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সবিস্তার রিপোর্ট তলব করা হয়েছে। হাসপাতালের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন, বিভাগীয় তদন্তের […]

ভবানীপুরে শুভেন্দু অধিকারীর নির্বাচনী প্রচার শুরু, কালীঘাটে পুজো দিয়ে মমতাকে তীব্র আক্রমণ

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তাঁর নির্বাচনী প্রচার শুরু করলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। শুভেন্দু অধিকারী এবার ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকেও নির্বাচনী ময়দানে রয়েছেন, যেখানকার তিনি […]

রেড রোডে ঈদের নামাজে মুখ্যমন্ত্রী, সম্প্রীতি ও ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক

কলকাতা : যথারীতি শনিবার সাতসকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ঈদের নামাজ পাঠের পূর্বেই সেখানে পৌঁছান এবং মূল অনুষ্ঠানে যোগদান করেন। তাঁর সঙ্গে ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী জাভেদ আহমেদ খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দলের কর্মী-সমর্থকরা। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে তিনি উপস্থিত মুসলিম ধর্মপ্রাণ মানুষদের উদ্দেশে এক দীর্ঘ […]

এসআইআর-এ অনেকের নাম কাটা হয়েছে, লড়াই জারি থাকবে : মুখ্যমন্ত্রী

কলকাতা : কলকাতার রেড রোডে ঈদের অনুষ্ঠানে এসআইআর নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এসআইআর-এ অনেকের নাম কাটা হয়েছে। আপনাদের জন্য আমার লড়াই জারি থাকবে। আজ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আসলে আর্শীবাদ। আপনাদের জন্য সব বাধা কাটিয়ে লড়াই করার জন্য আর্শীবাদ দিচ্ছে সর্বশক্তিমান। আমি সব ধর্মের মানুষের পাশে আছি। এসআইআর-এ বহু মানুষের নাম […]

কালীঘাট মন্দিরে পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা শুভেন্দুর

কলকাতা : কালীঘাট মন্দিরে পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মা কালীর কাছে সবার মঙ্গল কামনা করেন শুভেন্দু। পরে স্থানীয় মানুষজনের সঙ্গেও কথা বলেন শুভেন্দু। শনিবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “সবাই ভালো থাকুন। বিজেপি এবং শুভেন্দু অধিকারীর ওপর মায়ের আশীর্বাদ বর্ষিত হোক। মা আমাকে শক্তি দিন। আমি যেন […]

রাতভর বৃষ্টি; সঙ্গে ঝোড়ো হাওয়া, পারদ-পতন কলকাতায়

কলকাতা : রাতভর বৃষ্টিতে ভিজল মহানগরী কলকাতা। বৃষ্টি থামেনি শনিবার সকালেও, আকাশেরও মুখ ভার। উল্টে ঝিরঝির বৃষ্টি হয়ে চলেছে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলছে। সঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রও আপাতত দু’দিন উত্তাল থাকবে। শুক্রবারই কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের […]

ভোটার তালিকা নিয়ে আপিলের নতুন ব্যবস্থা, রাজ্যে গঠন ট্রাইব্যুনাল

কলকাতা : ভোটার তালিকা সংশোধন ঘিরে আপিল নিষ্পত্তির জন্য বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় পুনর্বিবেচনা প্রক্রিয়ার আওতায় পশ্চিমবঙ্গে একাধিক আপিল ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশ মেনে এই পদক্ষেপ কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবাগনমের নেতৃত্বে […]

আরজি কর- এ লিফট বিভ্রাটে মৃত্যু: রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থার ‘বেহাল’ দশা নিয়ে সরব শুভেন্দু অধিকারী

​কলকাতা : কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লিফট বিকল হয়ে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের রাজ্যের স্বাস্থ্য পরিষেবার কঙ্কালসার চেহারা নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার নিজের ফেসবুক পেজে এই মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, “আর কত খেসারত দিতে […]

এসএসকেএম হাসপাতালে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

কলকাতা : শুক্রবার সকালে এসএসকেএম হাসপাতাল থেকে উদ্ধার হলো এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। জানা গিয়েছে, মৃত যুবক হাসপাতালের সাফাইকর্মী। এ দিন সকালে হাসপাতালের গ্যাস্ট্রো বহির্বিভাগের কাছে চারতলা থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম ইমরান সর্দার (২২)। তিনি হাসপাতালের গ্যাস্ট্রো বিভাগে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করতেন। হাসপাতাল সূত্রে খবর, সকালে হাসপাতালের কর্মীরাই প্রথম […]