Category Archives: কলকাতা

বারুইপুর কাণ্ডে তোপ তৃণমূল সাংসদ সাগরিকার

কলকাতা : তিনবারের মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) কার্যত গৃহবন্দি। বারুইপুর কাণ্ডে সোমবার বর্তমান প্রশাসনের সমালোচনা করে এক্সবার্তায় এ কথা লিখলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। সাগরিকা লিখেছেন, “ভয়াবহ আরজিকর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশ অপরাধীকে গ্রেফতার করেছিল, অথচ বিজেপি এবং তাদের হাতের পুতুল মূলধারার সংবাদমাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্রমাগত নিশানা করে গেছে। বারুইপুরে এক শিশুকে […]

বারুইপুরে নাবালিকা খুনে ধৃত আরও এক অভিযুক্ত, ১৬৩ ধারা জারি

বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকা খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। এই নিয়ে মোট গ্রেফতার দুই, এছাড়াও আরও তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ধৃতদের এখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, শনিবার থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে পুকুর থেকে উদ্ধার হয় ১২ বছরের এক কিশোরীর দেহ। নাবালিকার দেহ উদ্ধার […]

বারুইপুরে ১২ বছরের নাবালিকার রহস্যমৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা, ধর্ষণ করে খুনের অভিযোগ; গণপিটুনিতে মৃত্যু এক অভিযুক্তের

বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ধপধপি-২ গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় ১২ বছরের এক নাবালিকার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, নাবালিকাকে অপহরণের পর গণধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকে রাস্তা ও রেল অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। উত্তেজিত জনতার গণপিটুনিতে এক সন্দেহভাজন অভিযুক্তের মৃত্যু হয়েছে। বাকি […]

প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা’ চালু, ৩১৩.৩০ কোটি টাকা বরাদ্দ

কলকাতা : রাজ্যের চা শ্রমিকদের উন্নয়নের জন্য ৩১৩ কোটি টাকা বরাদ্দ করল সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, এই খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রের চা শ্রমিক উন্নয়ন প্রকল্পই এ বার এ রাজ্যে চালু করা হচ্ছে। শনিবার সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুভেন্দুবাবু জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ‘প্রধানমন্ত্রী চা […]

প্রায় তিন বছর পাওনা আটকে ঠিকাদারদের, কলকাতায় পুরসভার কাজ নিয়ে অনিশ্চয়তা

কলকাতা : টেন্ডার হলেও বকেয়া পাওনার অজুহাত দিয়ে ঠিকাদাররা কেউই অংশ নিচ্ছেন না। অভিযোগ, প্রায় তিন বছর পাওনা আটকে থাকায় ক্ষুব্ধ পুরসভার ঠিকাদাররা। স্বভাবতই পুজোর আগের কাজ নিয়ে চরম দুশ্চিন্তায় পুরসভার ইঞ্জিনিয়াররা। এই অবস্থায় টেন্ডার প্রক্রিয়ায় অংশ না নেওয়ায় পুজোর আগে কলকাতার রাস্তা সংস্কার, সৌন্দর্যায়ন ও পুর পরিষেবা সংকটের মুখে। শুধু তাই নয়, পাড়ায় সমাধান প্রকল্পের […]

সেবাশ্রয় নিয়ে বিপাকে অভিষেক, এবার দ্বিতীয় এফআইআর দায়ের

কলকাতা : তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় স্বাস্থ্যশিবির নিয়ে দ্বিতীয় এফআইআর দায়ের হল দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারে। স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)-এর অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানা অভিষেক এবং অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। একাধিক ধারায় রুজু করা হয়েছে মামলা। তালিকায় নাম রয়েছে অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়, ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানেরও। […]

ইস্তফার পরেই ঋতব্রত গোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠক চন্দ্রিমা ভট্টাচার্যের, তুঙ্গে জল্পনা

কলকাতা : সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই বিধানসভায় গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠক করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন মোড় এল। এই নাটকীয় পটপরিবর্তনের পর চন্দ্রিমার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে জোর চর্চা শুরু হয়েছে। দলত্যাগের পর চন্দ্রিমা ভট্টাচার্য জানান, শুক্রবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা […]

কলকাতায় আইটি সংস্থায় ইডির হানা, বিদেশি নাগরিকদের থেকে ২০ কোটি টাকা প্রতারণার অভিযোগ

কলকাতা : কলকাতার তথ্যপ্রযুক্তি সংস্থা ‘ভিআরএম বিজনেস সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’ এবং তার অধিকর্তা রাজেশ গোয়েঙ্কা সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধ আইন, ২০০২-এর অধীনে বিশেষ আদালতে চার্জশিট দাখিল করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। শনিবার জারি করা এক বিবৃতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থার অফিস চত্বর থেকে বেআইনি কল সেন্টার চালিয়ে বিদেশি নাগরিকদের কাছ থেকে […]

এনআইএ-র হাতে গ্রেফতারির তিন দিনেই জামিন তৃণমূল কাউন্সিলর শাকিরকে

কলকাতা : শর্তসাপেক্ষে এনআইএ মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন হুগলির রিষড়ার তৃণমূল কাউন্সিলর শাকির আলি। শুক্রবার ১০ হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন শাকির। আদালতের নির্দেশ, তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল কাউন্সিলরকে। কোনও প্রয়োজনে রাজ্যের বাইরে যেতে হলে তাঁকে আদালত থেকে অনুমতি নিতে হবে তাঁকে। গত মঙ্গলবার তিন বছর পুরনো রামনবমীতে অশান্তি সংক্রান্ত মামলায় বাড়ি থেকে গ্রেফতার […]

অভিষেকের হয়ে লড়ছেন কে, হাই কোর্টের বিচারপতির প্রশ্নে অস্বস্তি

কলকাতা  : একুশে জুলাইয়ের সমাবেশে আদালত অবমাননা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেকের হয়ে লড়ছেন কে? কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দাঁড়িয়ে বর্ষীয়ান আইনজীবী কার্যত ‘নির্বাক’ হয়ে থাকায় তৈরি হয় অস্বস্তি। শুক্রবার হাই কোর্টে শুনানিতে বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করবেন। প্রশ্ন ওঠে, তাহলে অভিষেকের […]