কলকাতা : ফের বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮-৯ সেপ্টেম্বর নাগাদ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে […]
Category Archives: কলকাতা
কলকাতা : বেলেঘাটায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাসের বাড়িতে হানা দিল প্রাতিষ্ঠানিক দুর্নীতিদমন কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশন এ বার গেল বেলেঘাটায়। শনিবার বেলার দিকে তদন্ত কমিশনের একটি দল অলকানন্দার বাড়িতে পৌঁছোয়। তিনি কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই সম্পত্তির খোঁজেই শনিবারের অভিযান। অলকানন্দার সম্পত্তির […]
কলকাতা : ফরাক্কা লাইনে ধসের পর মেরামত হয়েছে লাইন। ‘ইনস্পেকশন কার’ দিয়ে রেললাইনে শুরু হয়েছে মহড়া। ধীর গতিতে চালিয়ে দেখা হচ্ছে মালগাড়িও। রেলের সূত্রে খবর, সব ঠিক থাকলে আজ রাত থেকেই চালু হয়ে যেতে পারে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ ট্রেন পরিষেবা। শনিবার সকাল থেকে বৃষ্টি হয়নি। ফলে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনের মেরামতির কাজ দ্রুত এগোয়। বেলার দিকেই পরীক্ষামূলক […]
কলকাতা : রবীন্দ্র সরোবরের এক সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়েছিল স্কুলছাত্র। রহস্যজনক ভাবে মৃত্যু হয় তার। রাতেই ক্লাবের প্রশিক্ষক, সদস্যদের ডেকে জিজ্ঞাসাবাদ করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। শনিবারও চলে তদন্ত ও জেরা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সরিপ ঘোষ (১৬)। ডন বসকো স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। সরিপের বাড়ি ঢাকুরিয়ায়। পুলিশের দাবি, মৃতের পরিবারের তরফে শুক্রবার রাত পর্যন্ত […]
কলকাতা : শিক্ষক দিবস উপলক্ষ্যে কলকাতার নিউটাউনের কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দফতর ও উচ্চশিক্ষা দফতরের উদ্যোগে “বিদ্যাসাগর শিক্ষা সম্মান”-২০২৬-এর আয়োজন করা হয়। শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে শনিবার দু’টি বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নিউ টাউনের কনভেনশন সেন্টারের বিদ্যাসাগর শিক্ষা সম্মান অনুষ্ঠান থেকে তিনি বলেন, ‘প্রতি জেলায় দু’টি করে সিএমশ্রী স্কুল হবে। […]
কলকাতা : দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৪ […]
কলকাতা : পশ্চিমবঙ্গ সরকার দ্বারা শুক্রবার সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হওয়া বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী নতুন দায়িত্ব পাওয়ার পর রাজ্যে চলচ্চিত্রে শুটিংয়ের ওপর ৩০ শতাংশ ভর্তুকি (সবসিডি) দেওয়ার কথা ঘোষণা করেছেন। এর এক দিন আগে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিঠুন জানিয়েছিলেন যে, তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চলচ্চিত্র নির্মাণের জন্য বিশেষ ভর্তুকি দেওয়ার […]
কলকাতা : পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়াদের জন্য শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল পরিবর্তনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। রাজ্য সরকার কেন্দ্র সরকারের সহযোগিতায় পড়ুয়াদের শিক্ষাগত পরিচয়কে ডিজিটাল রূপ দেওয়ার দিকে এগোচ্ছে। প্রস্তাবিত ব্যবস্থার অধীনে পড়ুয়াদের জন্য ‘অপার আইডি’ (অটোমেটেড পারমানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি) তৈরি করা হবে, যার মাধ্যমে তাদের পুরো শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ নথি ও রেকর্ড একটিমাত্র ডিজিটাল […]
কলকাতা : “দেখবো নতুন রূপে, দেখবো নতুন চোখে”—পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন পরিচয়ের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনধান্য প্রেক্ষাগৃহে শুক্রবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর সূচনা হয়।অনুষ্ঠানের শুরুতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী উত্তরীয় দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করে নেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ড. শঙ্কর ঘোষ, শিল্প ও […]
বীরভূম : ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় জড়িত থাকার অভিযোগে বীরভূমের একটি পঞ্চায়েতের উপপ্রধানকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, গ্রেফতার করা হয়েছে বীরভূম জেলার চণ্ডীদাস নানুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে। বৃহস্পতিবার গভীর রাতে নানুর থানার সাকুলিপুর গ্রামে তাঁর বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত উপপ্রধানকে শুক্রবার আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। শুক্রবার স্থানীয় সূত্রে […]








