Category Archives: কলকাতা

অন্নপূর্ণা যোজনার টাকার ব্যাপারে আশ্বস্ত করলেন শুভেন্দু-অগ্নিমিত্রা

কলকাতা : আগেই অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র দেওয়া শুরু হয়েছে। এ নিয়ে নানা প্রশ্ন উঠছে। বুধবার এ ব্যাপারে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী জানান, তিন মাস ধরে প্রক্রিয়া চলবে, আবেদনপত্র পূরণ করুন। যাচাই হবে, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ২৮ লক্ষ ২৫ হাজারের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। […]

গ্রেফতার দুর্গাপুর পুরসভার প্রাক্তন বরো চেয়ারম্যান

পশ্চিম বর্ধমান : ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা, হুমকি এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন দুর্গাপুর পুরসভার ২ নম্বর বরোর প্রাক্তন চেয়ারম্যান তথা ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল পুরপ্রতিনিধি রমাপ্রসাদ হালদার। বুধবার দুর্গাপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান থেকে দুর্গাপুরে ফেরার পথে বুদবুদ এলাকা থেকে রমাপ্রসাদ হালদারকে গ্রেফতার করা হয়। […]

সই জাল-কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা : বিধায়কদের সই জাল-কাণ্ডে কলকাতা হাইকোর্টে গেলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় সিআইডি তাঁকে নোটিস দিয়েছে। আগামী ৮ জুন ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে। তা চ্যালেঞ্জ করে এ বার হাইকোর্টে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি যাতে তাঁকে গ্রেফতার না করে, সেই সংক্রান্ত রক্ষাকবচ চাওয়া হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। আগামী […]

বিধানসভায় পৌঁছলেন ঋতব্রত, বিদ্রোহী বিধায়কদের সই নিয়ে জল্পনা

কলকাতা : জাল সই নিয়ে বিতর্কের মধ্যেই বুধবার বিধানসভায় পৌঁছলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। জল্পনায় শোনা যাচ্ছে বেশ কয়েকজন তৃণমূলের বিদ্রোহী বিধায়ককের সই সম্বলিত চিঠি এ দিন জমা দেবেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে বিধানসভায় ঢুকেছেন শিউলি সাহা, রিয়াজ হুসেন, ইমানি বিশ্বাস, সাবিনা ইয়াসমিন। রয়েছেন হাওড়া জেলার তিন বিধায়ক। বিধানসভায় পৌঁছেছেন অরুণাভ সেনও। […]

‘নথি’ হাতে বিধানসভায় ঋতব্রত, প্রশ্ন মমতার দল ভেঙে নতুন তৃণমূল নিয়ে

কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মঙ্গলবার নতুন করে যখন রাস্তায় নামার চেষ্টায়, তখনই দলের বিক্ষুব্ধ নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে বিধানসভায় পৌঁছে যান। কী আছে ওই গুরুত্বপূর্ণ নথিতে? শোনা যাচ্ছে, ঋতব্রত ৫০ জন বিধায়কের সই সম্মিলিত একটি চিঠি নিয়ে বিধানসভার স্পিকারের দফতরে জমা দিতে চলেছেন। প্রশ্ন ছড়িয়ে পড়ে, আশঙ্কা সত্যি করে মমতা […]

স্পিকারকে কবে চিঠি দেবেন বিক্ষুব্ধ তৃণমূলীরা, উত্তরের খোঁজে ব্যস্ত ৮ থেকে ৮০

কলকাতা : সংখ্যাগরিষ্ঠ বিধায়কের দাবি নিয়ে বিধানসভার স্পিকারকে কবে চিঠি দেবেন বিক্ষুব্ধ তৃণমূলীরা? তাঁরাই কি হয়ে উঠবেন আসল তৃণমূল? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই প্রশ্ন এই মুহূর্তে সবচেয়ে মূল্যবান। কেবল মুখে মুখে ঘুরছে না, কৌতূহলিরা উত্তরের খোঁজে উঁকি মারছেন ইতি-উতি। মঙ্গলবার রাজনীতির অন্দরের যে খবর মিলেছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা দল থেকে বহিষ্কারের পরেই শুরু হয়ে যায় […]

বেদান্ত-র দফতরে তল্লাশি অভিযান ইডি-র

কলকাতা : মঙ্গলবার সকাল থেকে শিল্প গোষ্ঠী বেদান্ত-র দফতরে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট’ (ফেমা)-র আওতায় বেদান্ত গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ইডি। সেই প্রেক্ষিতেই এ দিনের অভিযান বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, দিল্লি–সহ একাধিক জায়গায় বেদান্ত-র দফতরে এই তল্লাশি অভিযান হয় সোমবারেও। মঙ্গলবারও তা অব্যাহত। দেশের […]

তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী গ্রেফতার, উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রিপল

আসানসোল : সরকারি যোজনার ত্রিপল আত্মসাৎ ও কেলেঙ্কারির অভিযোগে আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তরুণ চক্রবর্তীকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। গরীব ও দুস্থদের দেওয়ার জন্য সরকারি ত্রাণ সামগ্রী নিয়ে অনিয়মের অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করে আসানসোল উত্তর থানার পুলিশ। প্রাথমিক […]

তারাতলা ব্রিজে এলপিজি ট্যাঙ্কার থেকে গ্যাস লিক, ব্যাপক আতঙ্কের জেরে বন্ধ যান চলাচল

কলকাতা : দক্ষিণ কলকাতার তারাতলা ব্রিজের ওপরে একটি এলপিজি বোঝাই ট্যাঙ্কার থেকে আচমকা গ্যাস লিক করার ঘটনায় মঙ্গলবার সকালে তীব্র আতঙ্ক ছড়াল এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বড়সড় দুর্ঘটনা এড়াতে পুলিশ তৎক্ষণাৎ তারাতলা ব্রিজে সমস্ত ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে এলপিজি গ্যাস বোঝাই একটি বড় […]

স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি; ভিডিওগ্রাফি তদন্তকারীদের

কলকাতা : স্বাক্ষর জালিয়াতি মামলার তদন্তে সোমবার ফের তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে যান সিআইডি আধিকারিকরা। তদন্তের স্বার্থে এদিন তাঁর বাড়িতে গিয়ে বিভিন্ন প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করেন তদন্তকারীরা।এর আগে সিআইডির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তদন্তকারীদের কাছে ১৫ দিনের সময় চেয়েছেন বলে […]