জওয়ানদের জন্য ‘সীমামিত্র’ সম্মানের ঘোষণা শুভেন্দু অধিকারীর

উত্তর ২৪ পরগনা : সীমান্তে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ২০২৭ সাল থেকে ‘সীমামিত্র’ সম্মান দেবে রাজ্য সরকার। হিঙ্গলগঞ্জ থেকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী| রবিবার, দীপাবলির দিন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ সীমান্তে গিয়ে জওয়ানদের মিষ্টিমুখ করান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রবিবার সকালে হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। সেখানে সীমান্তরক্ষী বাহিনীর কর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিবারের থেকে দূরে থাকা জওয়ানদের মুখে হাসি ফোটাতে নিজের হাতে তাঁদের মিষ্টিমুখ করান এবং প্রদীপ উপহার দেন।

এই সীমান্ত সফরের সবচেয়ে বড় আকর্ষণ ছিল রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন পুরস্কার চালুর ঘোষণা। কেন্দ্রীয় সরকারের আদলে এ বার রাজ্যে কর্মরত বীর জওয়ানদের সাহসিকতা ও ভাল কাজের স্বীকৃতি জানাতে ‘সীমামিত্র’ সম্মান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ২০২৭ সাল থেকে এই বিশেষ সম্মান প্রদান পর্ব শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =