Category Archives: কলকাতা

সেজে উঠেছে রেড রোড, আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি কলকাতায়

কলকাতা : আগামীকাল দ্বাদশতম আন্তর্জাতিক যোগ দিবস। তার আগে সেজে উঠেছে কলকাতার রেড রোড। এবার আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার এই রেড রোডে। অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোড থেকেই আন্তর্জাতিক যোগ দিবসের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে রেড রোড, তৈরি হয়েছে বিশাল মঞ্চ। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে নিরাপত্তাও […]

সল্টলেকে দুর্ঘটনার কবলে দ্রুতগামী গাড়ি, আহত ৪ জন

কলকাতা : সল্টলেকে দুর্ঘটনার কবলে পড়ল একটি দ্রুতগামী গাড়ি। শনিবার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন ওই গাড়িতে থাকা ৪ জন যাত্রী। পুলিশ জানিয়েছে, সল্টলেক দক্ষিণ থানার অদূরে আমূল আইল্যান্ডের কাছে দুর্ঘটনায় পড়ে গাড়িই। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের দিক থেকে গাড়িটি করুণাময়ীর দিকে যাচ্ছিল। স্থানীয় সূত্রের দাবি, গাড়ির গতি যথেষ্ট বেশি ছিল। আমূল আইল্যান্ডের কাছে আবর্জনা ফেলার […]

শনিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা : দক্ষিণবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার আবহ বিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবার ও রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া […]

গত বছরের শহিদ দিবস কর্মসূচি নিয়ে মমতা ও অভিষেককে হাইকোর্টের নোটিশ

কলকাতা : গত বছর ২১ জুলাই শহিদ দিবস কর্মসূচি চলাকালীন কলকাতার প্রধান সড়কগুলি অবরুদ্ধ করে সভা আয়োজনের অভিযোগে কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ জারি করেছে। এই মামলাটি মূলত আদালতের অবমাননার সঙ্গে যুক্ত। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩ জুলাই। শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে […]

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে আহত দুই

কলকাতা : শুক্রবার সকাল থেকে আকাশের মুখ ভার ৷ শুরু হয়েছে প্রবল বৃষ্টি ৷ মুষলধারে বৃষ্টির পাশাপাশি এদিন ঘন ঘন বজ্রপাতও হতে থাকে ৷ বাজ পড়ে কলকাতা বিমানবন্দরের দুই কর্মী (গ্রাউন্ড স্টাফ) জখম হন বলে সূত্রের খবর ৷ জানা গেছে, কলকাতা বিমানবন্দরে বিমান দাঁড় করিয়ে রাখার একটি অ্যাপ্রনের কাছে শুক্রবার বাজ পড়ার ঘটনায় বেসরকারি উড়ান […]

তৃণমূলের সব পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত জ্যোতিপ্রিয় মল্লিকের

কলকাতা : তৃণমূল কংগ্রেসে ভাঙনের মধ্যেই আরও এক বড় ধাক্কা। সময় যত এগোচ্ছে, রাজ্য রাজনীতির আঙিনায় ক্রমশ যেন নিঃসঙ্গ হয়ে পড়ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে যাঁরা ছায়ার মতো তাঁর পাশে থেকেছেন, প্রতিকূল পরিস্থিতিতে এক এক করে তাঁরাই এখন দূরত্ব বাড়াচ্ছেন। সেই তালিকাতে এবার সংযোজন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ দলের সমস্ত […]

ডব্লিউবিজেইই পরীক্ষায় সফল ৯৭.৭৪ শতাংশ পরীক্ষার্থী, টপার শাশ্বত বন্দ্যোপাধ্যায়

কলকাতা : পশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষা (ডব্লিউবিজেইই) ২০২৬-এর ফলাফল বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের চেয়ারম্যান গৌতম ভট্টাচার্য এবং রেজিস্ট্রার দিব্যেন্দু কর ফলাফল প্রকাশ করে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন পরিসংখ্যান ও মেধাতালিকা প্রকাশ করেন।বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছর মোট ১,২০,৮৫৬ জন পরীক্ষার্থী নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশন করেছিলেন, যার মধ্যে ৯৪,৯০১ জন পরীক্ষায় বসেন। এদের মধ্যে […]

রাজ্যপালের ভাষণে শুরু বিধানসভার বাজেট অধিবেশন, সোমবার বাজেট পেশ করবেন স্বপন দাশগুপ্ত

কলকাতা : রাজ্যপাল আর. এন. রবি-র ভাষণের মাধ্যমে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হল। তিনি জানান, বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে আগামী ২৫ জুন পর্যন্ত। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আগামী সোমবার রাজ্য বাজেট পেশ করবেন। এ বার বাজেট অধিবেশনের কার্যক্রম সরাসরি সম্প্রচারও করা হবে। উদ্বোধনী ভাষণে রাজ্যপাল আইনশৃঙ্খলা, দুর্নীতি, তোলাবাজি, নারী নিরাপত্তা, অনুপ্রবেশ, শিক্ষা, স্বাস্থ্য […]

জিজ্ঞাসাবাদ শেষ, মেসি-কাণ্ডে জেরার পর বেরিয়ে এলেন অরূপ বিশ্বাস

কলকাতা : তিনবার হাজিরা এড়িয়ে যাওয়ার পর অবশেষে, বিধাননগর দক্ষিণ থানায় হাজির হন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার সকাল ১০টার কিছু আগে থানায় আসেন তিনি। এর আগে কয়েক বার পুলিশ অরূপকে তলব করলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট অরূপকে রক্ষাকবচ দিয়েছে। পাশাপাশি, তাঁকে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছিল। গত বছরের […]

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন, ব্যাঙ্ককে চিঠি অরূপ বিশ্বাসের

কলকাতা : তৃণমূল কংগ্রেসের দলীয় অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে চিঠি পাঠালেন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। নেতৃত্ব নিয়ে বিবাদ এবং স্বাক্ষরযুক্ত চেকের অপব্যবহারের আশঙ্কার কথা উল্লেখ করে, তৃণমূল নেতা অরূপ বিশ্বাস দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ জানিয়ে এইচডিএফসি ব্যাঙ্ককে চিঠি দিয়েছেন। কোনও সুনির্দিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি সুরাহা না করা পর্যন্ত তিনি ‘স্ট্যাটাস কো’ বা বর্তমান অবস্থা […]