কলকাতা : কলকাতার বাঘাযতীনে বন্ধুর আবাসনে খুন হলেন এক যুবক। মৃতের নাম – রাহুল দে (৩৫)। বুধবার রাতে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকার একটি ফ্ল্যাটে গিয়েছিলেন রাহুল। তাঁকে ফ্ল্যাটে ডেকেছিলেন বন্ধু জিৎ মুখোপাধ্যায়। রাত সাড়ে ১২টা নাগাদ কয়েক জন দুষ্কৃতী ফ্ল্যাটে ঢোকে বলে দাবি করেছে জিতের পরিবার। তার পরই তারা গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে […]
Category Archives: কলকাতা
কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। গরম বেশ ভালোই অনুভূত হচ্ছে। এরইমধ্যে সুখবর হল, সপ্তাহান্তে ফের দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী। তবে সোমবার থেকে ফের বৃষ্টি হতে […]
কলকাতা : রাজ্যে ভোটের আবহে বৃহস্পতিবার ভবানীপুরে আয়োজিত হল রামনবমীর শোভাযাত্রা। তাতে অংশ বহু সংখ্যক মানুষ। ভবানীপুর বিধানসভা আসনের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী গেরুয়া পতাকা হাতে নিয়ে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন। রাজ্যজুড়ে বৃহস্পতিবার পালিত হচ্ছে রামনমবমী, তিথি রয়েছে আগামীকাল পর্যন্ত। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবারই রামনবমীর শোভাযাত্রা বের করেন। এই শোভাযাত্রায় অসংখ্য মানুষ অংশ […]
কলকাতা : পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে আসন সমঝোতা ও জোটের রণকৌশল স্পষ্ট করলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবং আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ূন কবীর। বুধবার কলকাতায় এক যৌথ সাংবাদিক সম্মেলনে তাঁরা জানালেন, উপ-মুখ্যমন্ত্রী নয়, লক্ষ্য সরাসরি মুখ্যমন্ত্রীর পদ। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে ২০টি জনসভা করার কথাও ঘোষণা করা […]
কলকাতা : আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি পানীয় জল ও অন্যান্য ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের দায়ের করা একটি জনস্বার্থ মামলার […]
বীরভূম : বিধানসভা নির্বাচনকে ঘিরে বীরভূমের রামপুরহাটে দেওয়াল লিখনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার নিয়েছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে অভিযোগ–পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে রামপুরহাট বিধানসভার মাসরা অঞ্চলের শালবাদরা এলাকা।বুধবার বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, শালবাদরা এলাকার ২০২ নম্বর বুথে তাদের করা দেওয়াল লিখন মুছে তার উপর তৃণমূল কংগ্রেস নতুন করে দেওয়াল […]
◆ ২৫ মার্চ ফাইনালে লড়াই পল্লীশ্রী বনাম পাটুলির কলকাতা : কলকাতার ক্রিকেটমঞ্চে এক নতুন স্বপ্নের নাম এখন ‘এনসিসি বেবি লিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’। এই টুর্নামেন্টের মূল প্রেরণা অভিষেক ডালমিয়া, যিনি দিনরাত এক করে ছোটদের ক্রিকেট খেলায় উত্সাহিত করে চলেছেন। তাঁর এই উদ্যোগে অনূর্ধ্ব ১০-এর ক্রিকেটারদের জন্য তৈরি হয়েছে এক অনন্য প্ল্যাটফর্ম, যা ইতিমধ্যেই মন জয় […]
সোনারপুর :- দক্ষিণ ২৪ পরগনার রাজপুর–সোনারপুর এলাকায় দিনের আলোয় একটি বিউটি পার্লারের ভেতরে ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর জখম হলেন পার্লারের মালকিন সহ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আহত মহিলার নাম রূপ দাস ওরফে পম্পা (৪৯)। তিনি রাজপুর-সোনারপুর পৌরসভার রামকৃষ্ণনগর এলাকার বাসিন্দা এবং একটি বিউটি পার্লার চালাতেন।মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ এক […]
কলকাতা : ভোটের আগেই রহস্যজনক মৃত্যু এক বিজেপি কর্মীর। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের ২১৬ নম্বর বুথের মেনা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম কিশোর মাঝি। মেনা এলাকারই বাসিন্দা তিনি। ২১৬ নম্বর বুথের বিজেপির সহ-সভাপতি ছিলেন তিনি। বিজেপির অভিযোগ, এটি খুনের ঘটনা, এর নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। তাঁর […]
কলকাতা : দক্ষিণবঙ্গে দুর্যোগ কিছুটা কমেছে, তবে সপ্তাহান্তে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। সেই কারণেই ঝড়বৃষ্টির পরিস্থিতি। চলতি সপ্তাহের শেষ দিকে নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। বৃষ্টি হলেও, তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়তে পারে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, […]










