শ্রাবণ মাসে পুণ্যার্থীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা : শ্রাবণ মাসে পুণ্যার্থীদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রথযাত্রার আগে সোমবার বিধায়ক, জেলাশাসক এবং প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের নিয়ে ভার্চুয়ালি সমন্বয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্যের তিনটি শৈবতীর্থ আপাতত বেছে নেওয়া হয়েছে। হুগলির তারকেশ্বর ধাম, জলপাইগুড়ির জল্পেশ মন্দির এবং জয়ন্তী এলাকার একটি শিব মন্দির। এর মধ্যে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে ৫ কিমি অন্তর অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পুলিশের সহায়তা ক্যাম্প ও প্রয়োজনীয় পদক্ষেপ, বিশ্রামের জায়গা তৈরি করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আবহাওয়া ঠিক থাকলে, শ্রাবণ মাসের প্রতি সোমবার জল ঢালতে যাওয়া পুণ্যার্থীদের উপর সরকারি হেলিকপ্টার থেকে ফুল বৃষ্টি করা হবে। এই বছর ১৪ জুলাই নিজে তারকেশ্বর যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৬ জুলাই কলকাতায় ইসকনের রথযাত্রার উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 1 =