Category Archives: কলকাতা

মঙ্গলবার দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা

কলকাতা : চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গ থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে শীতের মেজাজ। পরিবর্তে কড়া নাড়ছে প্যাচপ্যাচে গরম। তবে আগামী কয়েকদিন ভোরে কুয়াশা বজায় থাকলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে। রঙের উৎসবে এবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের মতে, কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও […]

‘ভবানীপুরে আমিই জিতব’, ‘পক্ষপাতদুষ্ট’ কমিশনকে বিঁধে চ্যালেঞ্জ মমতার

কলকাতা : “ভবানীপুরে আমিই জিতব।” সোমবার কলকাতায় এক সভায় প্রত্যয়ের সঙ্গে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বর্তমান কেন্দ্র ভবানীপুরে প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর এ দিন প্রথমবার মুখ খুলে কমিশনকে চ্যালেঞ্জ করলেন তিনি। পাশাপাশি কমিশন ও কেন্দ্রীয় সরকারকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন তিনি। […]

জয় হো থেকে ওরে গৃহবাসি গানে-নাচে জমজমাট দীক্ষা মন্জরির বসন্ত উৎসব, নৃত্য পরিচালনায় ডোনা গাঙ্গুলি

■ রবীন্দ্রনাথের গানে আনন্দ গুপ্ত ও দক্ষিণায়ন ইউকে এর শিল্পীরা কলকাতা : বিগত বেশ কিছু বছরে বসন্তের বন্দনায় দীক্ষা মন্জরির বসন্ত উৎসব শহরের এক উল্লেখযোগ্য অনুষ্ঠানে পরিণত হয়েছে। এবছরেও জাঁকজমকের কোনো কমতি হলো না। নৃত্য পরিবেশন করলেন পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী। বাংলায় দোলের আর অন্যান্য প্রদেশের হোলির গানে-নাচে আর আবিরের রঙে ভরে উঠলো ভারতীয় জাদুঘরের প্রাঙ্গণ। […]

বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় বৈঠক নির্বাচন কমিশনের

কলকাতা : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধিদল সোমবার বৈঠকে বসেছে। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার, ডেপুটি ইলেকশন কমিশনার ও কমিশনের অন্যান্য আধিকারিকরা-সহ কমিশনের ওই প্রতিনিধি দলটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যায়ক্রমে এরাজ্যের পুলিশ, প্রশাসন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের নোডাল অফিসার, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার, এবং বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির নোডাল […]

ভোটব্যবস্থা খতিয়ে দেখতে কলকাতায় ভোটকর্তাদের বৈঠক

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভার সাধারণ নির্বাচন, ২০২৬ — নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনার জন্য রবিবার থেকে পর্যায়ক্রমে শুরু হল বৈঠক। এদিন ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে সভা হলো মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিসে। নির্বাচনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের সঙ্গে আলোচনা করেন অতিরিক্ত সিইও, জয়েন্ট সিইও এবং ডেপুটি সিইও। আইনশৃঙ্খলা রক্ষা এবং সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে সোমবার ওই অফিসেই […]

৬ মার্চ ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : চলতি মাসের ৬ তারিখ মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন, সেই একই জায়গায় তিনি ধরনায় বসবেন। সেখান থেকে পরবর্তী কর্মসূচির কথা জানাবেন।রবিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়| এছাড়া এদিন তিনি বলেন, ‘এক ডাকে অভিষেক’-এ ফোন পেয়েছি। ২৪৩ জন বেঁচে রয়েছেন, ভোটার তালিকায় […]

কোন জেলায় কত নাম বিচারাধীন, জানাল কমিশন।

কলকাতা : শনিবার রাজ্যে প্রকাশিত ইঙ্গিতপূর্ণ নির্বাচক সংখ্যার জেলাভিত্তিক চিত্রে স্পষ্ট বৈচিত্র্য। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—প্রতিটি জেলায় আলাদা মাত্রা। সরকারি সূত্রের কথায়, “এই পরিসংখ্যান সম্পূর্ণ ইন্ডিকেটিভ। চূড়ান্ত তালিকা নয়, তবে প্রস্তুতির ভিত্তি হিসেবে ধরা হচ্ছে।” উত্তরবঙ্গে কোচবিহার ২,৩৮,১০৭, আলিপুরদুয়ার ৮০,৪৯৪, জলপাইগুড়ি ১,০৮,১৯২। পাহাড়ে কালিংপং ৬,৭৯০ এবং দার্জিলিং ৮০,০০৬। উত্তর দিনাজপুর ৪,৮০,৩৪১, দক্ষিণ দিনাজপুর ১,৩২,২৫৮, মালদা ৮,২৮,১২৭। […]

ভবানীপুরে মুখ্যমন্ত্রীর জেতার মতো ভোট নেই, বিস্ফোরক শুভেন্দু

কলকাতা : এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই রাজ্য রাজনীতিতে নতুন করে পারদ চড়ল। তালিকা সামনে আসার পর সরাসরি আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্রকে সামনে রেখে তাঁর স্পষ্ট দাবি, “প্রথম দফায় ৪৫ হাজার নাম বাদ গেছে। পুনর্বিবেচনায় রয়েছে ১৪ হাজার ৫১৪। অর্থাৎ প্রায় ৬০ হাজারের মতো। ওঁকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই—তালিকাই […]

ভোট-প্রস্তুতিতে রাজ্যে কড়া সতর্কতা : প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা, রবিবার থেকেই আসছে কেন্দ্রীয় বাহিনী

কলকাতা : অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেভাগেই কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেই মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের তরফে রাজ্য প্রশাসনকে এ বিষয়ে সতর্ক করা হয়। এদিকে, শনিবার প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ জুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ ও প্রশাসন। যে কোনও ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সর্বস্তরের পুলিশ আধিকারিকদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া […]

কলকাতা পুরসভায় ৫৮ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা : কলকাতা পুরসভায় ৫৮ জন সহকারী ইঞ্জিনিয়ার (অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) নিয়োগ প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল মহামান্য কলকাতা হাইকোর্ট। গত ২৬ ফেব্রুয়ারি একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালত জানিয়েছে, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রস্তাবিত নিয়োগ কার্যকর করা বা এ বিষয়ে চূড়ান্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না। ‘কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশন’-এর দায়ের […]