কলকাতা : শর্তসাপেক্ষে এনআইএ মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন হুগলির রিষড়ার তৃণমূল কাউন্সিলর শাকির আলি। শুক্রবার ১০ হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন শাকির। আদালতের নির্দেশ, তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল কাউন্সিলরকে। কোনও প্রয়োজনে রাজ্যের বাইরে যেতে হলে তাঁকে আদালত থেকে অনুমতি নিতে হবে তাঁকে।
গত মঙ্গলবার তিন বছর পুরনো রামনবমীতে অশান্তি সংক্রান্ত মামলায় বাড়ি থেকে গ্রেফতার করা হয় রিষড়া ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকিরকে। ২০২৩ সালের ২ এপ্রিল রিষড়ার রামনবমীর মিছিলে অশান্তি হয়েছিল। মারামারি-গন্ডগোলে বেশ কয়েক জন আহত হয়েছিলেন। ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে।
তিন বছর পর ওই মামলায় শাকিরের গ্রেফতারিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে।

