প্রায় তিন বছর পাওনা আটকে ঠিকাদারদের, কলকাতায় পুরসভার কাজ নিয়ে অনিশ্চয়তা

কলকাতা : টেন্ডার হলেও বকেয়া পাওনার অজুহাত দিয়ে ঠিকাদাররা কেউই অংশ নিচ্ছেন না। অভিযোগ, প্রায় তিন বছর পাওনা আটকে থাকায় ক্ষুব্ধ পুরসভার ঠিকাদাররা। স্বভাবতই পুজোর আগের কাজ নিয়ে চরম দুশ্চিন্তায় পুরসভার ইঞ্জিনিয়াররা।

এই অবস্থায় টেন্ডার প্রক্রিয়ায় অংশ না নেওয়ায় পুজোর আগে কলকাতার রাস্তা সংস্কার, সৌন্দর্যায়ন ও পুর পরিষেবা সংকটের মুখে। শুধু তাই নয়, পাড়ায় সমাধান প্রকল্পের সমস্ত বিল আটকে যাওয়ায় ক্ষুব্ধ ঠিকাদাররা। ওয়ার্ক অর্ডার থাকা সত্ত্বেও বস্তি উন্নয়ন ও নিকাশির অধিকাংশ কাজেও হাত দিচ্ছেন না বলে জানিয়েছেন ইঞ্জিনিয়াররা।

ঠিকাদাররা সিদ্ধান্ত নিয়েছেন, যতক্ষণ পাওনা মেটানো না হবে ততক্ষণ টেন্ডার ফেলবেন না কেউ। বিশেষ করে কলকাতায় বিভিন্ন জল বা নিকাশির জন্য পিচ খুঁড়ে রাখা নির্মাণ বছর ঘুরে গেলেও ঠিকাদারদের গাফিলতিতে সেই রাস্তা মেরামত করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + fifteen =