Category Archives: কলকাতা

হাওড়া দুষ্কৃতীদের গুলিতে খুন প্রোমোটার, সন্দেহভাজনদের খোঁজ শুরু

হাওড়া : হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানায় বুধবার ভোরে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে এক যুবককে গুলি করে পালায়। গুলিবিদ্ধ হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। সে পেশায় প্রোমোটার। খবর পেয়ে সেখানে পৌঁছয় গোলাবাড়ি থানা পুলিশ। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। হাওড়া […]

মার্চেই রাজ্যে দু’দফায় ৪৮০ কোম্পানি, দ্বিস্তরীয় নিরাপত্তা ছক চূড়ান্ত

কলকাতা : ভোটের প্রাক্কালে নিরাপত্তা প্রস্তুতিতে বড়সড় রদবদল। মার্চ মাসের প্রথম দশ দিনের মধ্যেই দুই দফায় রাজ্যে ঢুকছে মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ১ মার্চ প্রথম পর্যায় এবং ১০ মার্চ দ্বিতীয় পর্যায়ে বাহিনী পৌঁছবে। ইতিমধ্যেই জেলাভিত্তিক বণ্টন ও মোতায়েনের খসড়া তৈরি হয়েছে। প্রথম দফা: ১ মার্চ (মোট ২৪০ কোম্পানি) সিআরপিএফ […]

মঙ্গলবার রাজ্যের একাধিক আদালতে বোমা হামলার হুমকি

কলকাতা : কলকাতার নগর দায়রা আদালতে বোমাতঙ্ক। একটি হুমকি মেল থেকে আতঙ্ক ছড়ায় মঙ্গলবার সকালে। ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। বোমার খোঁজে তল্লাশি চলে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে পাঠানো ওই হুমকি ইমেলে দাবি করা হয়, নগর দায়রা আদালতে বোমা রাখা হয়েছে। এরপরই দ্রুত গোটা আদালত চত্বর খালি করে দেওয়া হয়। বোমা নিষ্ক্রিয়কারী দল […]

ফের মা ফ্লাইওভারে দুর্ঘটনা; আহত দু’জন, ব্যস্ত সময়ে যানজট

কলকাতা : মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, মঙ্গলবার সকালে এই দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট হয়। পুলিশ সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা মারে সেনা বাহিনীর ট্রাক। সেনাবাহিনীর নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। বৃষ্টি ভেজা রাস্তায় মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার ভোরে বৃষ্টি হয় কলকাতায়, রাস্তা ছিল ভেজা। এদিন সকালেই মা ফ্লাইওভারের […]

কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি, সঙ্গে বইলো ঝোড়ো হাওয়া

কলকাতা : শীতের বিদায় বেলায় স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে থাকে। মঙ্গলবার ভোর থেকেই শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত। ঘড়ির কাঁটায় ভোর তখন চারটে হবে, বৃষ্টিপাত শুরু হয় কলকাতায়। কলকাতার বিভিন্ন জায়াগায় মাঝারি বৃষ্টিপাতই হয়। বৃষ্টিপাতের […]

পূর্ব কলকাতা জলাভূমিতে বেআইনি নির্মাণ নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

কলকাতা : পূর্ব কলকাতার জলাভূমিতে বেআইনি নির্মাণ ভাঙতে রাজ্য সরকার ও পুর কর্তৃপক্ষের ভূমিকায় চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। এবার কেন্দ্রীয় সরকারকে মামলায় যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সোমবার পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ একটি রিপোর্ট জমা দেয়। একইসঙ্গে দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসকও একটি রিপোর্ট জমা দেন। তা দেখে রীতিমতো উষ্মা প্রকাশ করেন বিচারপতি সিনহা। তাঁর […]

কালীঘাটে পুজো দিয়ে বিজেপি মহিলা মোর্চার সম্মেলনে যোগ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

কলকাতা : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় স্তরের নেতাদের আনাগোনা ক্রমাগত বাড়ছে। এই আবহে রবিবার সকালে কলকাতার ঐতিহ্যবাহী কালীঘাট মন্দিরে পুজো দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এদিন ভোরেই কালীঘাট মন্দিরে পৌঁছান রেখা গুপ্তা। হালকা গোলাপি রঙের শাড়ি এবং গেরুয়া রঙের উত্তরীয় পরিহিত অবস্থায় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তিনি মন্দিরে প্রবেশ […]

মহানায়ক উত্তমকুমার স্টেশনে ঝাঁপ, সাময়িক ব্যাহত মেট্রো

কলকাতা : রবিবার বিকেলে দক্ষিণ কলকাতার মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে এক যাত্রীর ট্র্যাকে নেমে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিকেল ৪টা ২০ মিনিট নাগাদ দক্ষিণমুখী মেট্রো ঢোকার মুখে ওই ব্যক্তি হঠাৎ লাইনে ঝাঁপ দেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। মেট্রো রেলের এক […]

ভোটার তালিকা প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সিইও-র, কোর্টের নির্দেশ মেনে চলবে পুরো ব্যবস্থা

কলকাতা : ভোটার তালিকা সংক্রান্ত প্রক্রিয়ায় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)। শনিবার তিনি জানান, জেলাভিত্তিক ও বিধানসভাভিত্তিক সমস্ত প্রয়োজনীয় তথ্য কমিশনের তরফে সরবরাহ করা হবে। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার ক্ষেত্রেও যে কোনও ধরনের সহায়তা দিতে প্রশাসন প্রস্তুত রয়েছে।সিইও বলেন, দিল্লি কিংবা ডিইও (জেলা নির্বাচন আধিকারিক) অফিস—যেখান থেকেই সহায়তা প্রয়োজন […]

শীতের বিদায় বেলায় বৃষ্টির পূর্বাভাস, দু’দিন ভিজবে উত্তর ও দক্ষিণবঙ্গ

কলকাতা : শীতের বিদায় বেলায় বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৩ ও ২৪ তারিখ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বাতাসের গতিপ্রকৃতির পরিবর্তন, বঙ্গোপসাগর থেকে […]