কাটমানি সংস্কৃতির জন্যই ক্ষুদ্র শিল্প ক্ষেত্রে বাংলা সারা ভারতে পিছিয়ে : অশোক দিন্দা

কলকাতা : কলকাতায় শনিবার বণিক সভা মার্চেন্ট চেম্বার অফ কমার্স আয়োজিত “উন্নয়নের মূল ক্ষেত্রগুলির দ্রুত উন্নয়ন” শীর্ষক আলোচনায় অংশ নেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা। তিনি এদিন বলেন, আমতার এমএসএমই পার্কের প্রসারে পরিকাঠামো গত উন্নয়নে আগে নজর দিতে চায় সরকার। এক্ষেত্রে রাস্তাগুলির সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হবে। ক্ষুদ্র শিল্পোদ্যোগীরা সরকারের কাছে প্রয়োজনীয় ছাড়পত্র পেতে যাতে কোন রকম দেরি না হয় সেজন্য দফতরের আধিকারিকদের নির্দেশ দেবেন বলেও তিনি জানিয়েছেন।

কাটমানি সংস্কৃতির জন্যই বিগত সরকারের আমলে ক্ষুদ্র শিল্প ক্ষেত্রে বাংলা সারা ভারতে পিছিয়ে পড়েছে বলে মন্ত্রী অভিযোগ করেন। উল্লেখ্য, স্থানীয় ও বৈশ্বিক অর্থনৈতিক বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে ব্যবসার গুরুত্ব তুলে ধরতে এদিন সারা দেশের সঙ্গে এ রাজ্যেও উদযাপিত হয় বিশ্ব এমএসএমই দিবস। আলোচনায় অন্যদের সঙ্গে অংশ নেন সংগঠনের চেয়ারম্যান বিষ্ণু কুমার ভান্ডারী, ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের আঞ্চলিক প্রধান ডঃ অনুপম গায়েন, ভারতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য ডঃ শতরূপা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + three =