সুজিত বসুর বিরুদ্ধে চার্জশিট পেশ ইডি-র

কলকাতা : পুর নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দিল ইডি। বৃহস্পতিবার নগর দায়রা কোর্টে ইডির বিশেষ আদালতে ১৮৬ পাতার চার্জশিট জমা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই চার্জশিটে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর পাশাপাশি নাম রয়েছে তাঁর ছেলে সমুদ্র বসুরও। চাকরি বিক্রি করে কয়েক কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে।

সুজিতকে গ্রেফতারের ৫৯ দিনের মাথায়, বৃহস্পতিবার ওই চার্জশিট পেশ করে ইডি। ওই দুর্নীতি থেকে সুজিত প্রায় ২০ কোটি টাকা তুলেছেন বলে দাবি করেছেন মামলার তদন্তকারী অফিসার। প্রাক্তন দমকলমন্ত্রীর মাধ্যমে ৩৪০ জন অযোগ্য প্রার্থীর নাম সুপারিশ করা হয়েছিল।

তার মধ্যে নিয়োগপত্র পেয়েছেন ২৮৪ জন। প্রার্থীপিছু গড়ে ৬ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে দাবি ইডি-র। এছাড়াও, চার্জশিটে নাম রয়েছে মন্ত্রীর মালিকানাধীন দুটি সংস্থারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 6 =