কলকাতা : এক নাবালিকাকে নির্যাতনের অভিযোগে কলকাতার টালা থানায় একটি ‘জিরো এফআইআর’ দায়ের করা হয়েছে।শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা নাবালিকার পরিবার প্রথমে অভিযোগ জানাতে টালা থানায় পৌঁছায়। যদিও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে ঘটনাটি ঘটেছে লেক টাউন থানা এলাকার মধ্যে।
আইন অনুযায়ী, ঘটনাস্থল নিজেদের এক্তিয়ারভুক্ত না হলেও টালা থানা কর্তৃপক্ষ অভিযোগ গ্রহণ করে একটি ‘জিরো এফআইআর’ নথিভুক্ত করে। আইনি প্রক্রিয়া মেনে পরবর্তীতে মামলাটি লেক টাউন থানায় স্থানান্তর করা হয়েছে।
টালা থানার কাছ থেকে নথিপত্র পাওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করেছে লেক টাউন থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

