Author Archives: News Desk

স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি; ভিডিওগ্রাফি তদন্তকারীদের

কলকাতা : স্বাক্ষর জালিয়াতি মামলার তদন্তে সোমবার ফের তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে যান সিআইডি আধিকারিকরা। তদন্তের স্বার্থে এদিন তাঁর বাড়িতে গিয়ে বিভিন্ন প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করেন তদন্তকারীরা।এর আগে সিআইডির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তদন্তকারীদের কাছে ১৫ দিনের সময় চেয়েছেন বলে […]

তৃণমূল ভেঙে নতুন দল গড়ার উদ্যোগ, কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা : দল থেকে বহিষ্কার হওয়ার পরই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়ে নতুন দল গড়তে উদ্যোগী হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। সেই আবহেই কড়া বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দীর্ঘ ফেসবুক লাইভে দলের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক চাপ এবং সাম্প্রতিক বিতর্ক নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কারও নাম সরাসরি উল্লেখ করেননি, […]

পশ্চিমবঙ্গের জাতীয় সড়ক প্রকল্পগুলির পর্যালোচনা নীতিন গড়করির

নয়াদিল্লি : কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি পশ্চিমবঙ্গের ৩ হাজার ৭৪৮ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক প্রকল্পগুলির গুণমান এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করেছেন। সংবাদমাধ্যম ও সমাজ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পর্যালোচনা করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক সূত্রে জানা গেছে, সোমবার দিল্লিতে আয়োজিত এই বৈঠকে কেন্দ্রীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা, জাতীয় […]

নিখরচায় বাস পরিষেবা খতিয়ে দেখলেন শশী অগ্নিহোত্রী, মহিলাদের মধ্যে খুশির আবহ

কলকাতা : কথা দিয়েছিল শুভেন্দু অধিকারী সরকার, আর সেই কথা রেখেওছে। সোমবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি মহিলারা। সোমবার কলকাতায় বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা শশী অগ্নিহোত্রী মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালুর বিষয়টি পর্যালোচনা করেন। পরে শশী অগ্নিহোত্রী বলেন, “আজ পয়লা জুন—এমন একটি দিন যখন […]

দল বিরোধী কাজের অভিযোগে ঋতব্রত ও সন্দীপনকে বহিষ্কার করল তৃণমূল

কলকাতা : দল বিরোধী কাজের অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল। ইতিমধ্যেই বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসকে চিঠি পাঠানো হয়েছে বলে খবর। বিধানসভার সই জাল-কাণ্ডে সোমবার দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত এবং সন্দীপনই লিখিত অভিযোগ জানিয়েছিলেন স্পিকারকে। তার ভিত্তিতেই বিধানসভার সচিবালয় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ […]

‘লক্ষ্মীর ভাণ্ডারের’ টাকা লুট, তদন্তে সিট গঠন করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা : অন্নপূর্ণা যোজনা নিয়ে মিথ্যাচারের গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর তদন্তে ‘সিট’ গঠন করার কথা জানালেন তিনি। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে মিথ্যাচার করা হচ্ছিল। যাঁরা করছিলেন, তাঁরা নিজেরাই বিভিন্ন জায়গায় আবেদনপত্র পূরণের জন্য এগিয়ে এসেছেন। ২০ আধিকারিক জেলায় গিয়ে কাজ তদারকি করছেন। আশা করছি বুধবার বড় সংখ্যায় টাকা ট্রান্সফার […]

৩২ বছর বয়সে তিনি রাজ্যের কনিষ্ঠতম মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিরাজ বিশ্বাস

কলকাতা : পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম ‘ডবল ইঞ্জিন’ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে উত্তর দিনাজপুরের করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাসকে ঘিরে। মাত্র ৩২ বছর বয়সে তিনি রাজ্যের কনিষ্ঠতম মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ছাত্র রাজনীতি থেকে উঠে এসে আন্দোলনের ময়দান পেরিয়ে মন্ত্রিসভার সদস্য হওয়ার এই যাত্রা এখন গেরুয়া শিবিরে বিশেষভাবে চর্চিত। সোমবার লোকভবনে […]

সইকাণ্ডে কড়া শাস্তির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কলকাতা : “যাঁরা সই জাল করেছেন তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠিন এবং কঠোর ব্যবস্থা নেবে সরকার। যাঁরা সহযোগিতা করবেন তাঁদের বিষয়ে তদন্তকারীরা একভাবে ভাববেন। বাকিদের জন্য অন্যভাবে”। সোমবার সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “একটি রাজনৈতিক দল যাঁরা ১৫ বছর সরকার চালিয়েছে তাঁরা নিজেদের বিধায়কদের সই নকল করে পাঠাচ্ছে তা বাংলার […]

স্বাতন্ত্র্যবীর সাভারকর জয়ন্তী অনুষ্ঠানে উছলে পড়ল দেশভক্তির জনজোয়ার

নিউ টাউন, কলকাতা : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের তত্ত্বাবধানে এবং আচার্য মহাপ্রজ্ঞ মহাশ্রমণ এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন, নিউ টাউনের সহযোগিতায় স্বাতন্ত্র্যবীর বিনায়ক দামোদর সাভারকর জির জন্মজয়ন্তী উপলক্ষে একটি জমকালো এবং অনুপ্রেরণাদায়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রায় ৪৫০ জন দেশপ্রেমিক নাগরিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের গৌরবময় উপস্থিতি ছিল। দেশাত্মবোধে উদ্বুদ্ধ “বন্দে মাতরম্” গানটির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। […]

নামানো হল লেকটাউনের লিওনেল মেসির মূর্তি

কলকাতা : দীর্ঘ টানাপোড়েনের পর কাটল জট। অবশেষে সরানো হল লিওনেল মেসির মূর্তি। লেক টাউনে বসানো লিওনেল মেসির বিশাল মূর্তিটি হাওয়ায় দুলছে বলে সম্প্রতি খবর দিয়েছিলেন স্থানীয়েরা। যে কোনও সময়ে সেটি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁরা। তার পরেই দিনকয়েক আগে পিডব্লিউডির লোকেরা সেখানে গিয়ে সেটিকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন। সোমবার […]