কলকাতা : সম্প্রসারিত হল শুভেন্দু অধিকারী মন্ত্রিসভা। সোমবার সকালে লোকভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৩৫ জন বিজেপি বিধায়ক। রাজ্যপাল আর এন রবি তাঁদের শপথবাক্য পাঠ করান, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল প্রমুখ। মোট ৩৫ জন শপথ নিলেন সোমবার। এর মধ্যে পূর্ণমন্ত্রী ১৩ জন, স্বাধীন […]
Author Archives: News Desk
নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে ৫ জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই ৫ জন বিচারপতির মধ্যে চারজন হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি এবং শীর্ষ আদালতে কর্মরত সিনিয়র অ্যাডভোকেট ভি মোহনা। ২২ এবং ২৭ মে অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট কলেজিয়ামের বৈঠকে এই সুপারিশ করা হয়। নিয়োগের জন্য অনুমোদিত নামগুলি হল : বিচারপতি শীল নাগ, বর্তমানে পঞ্জাব […]
কলকাতা : পূর্ব ঘোষণা মতোই পয়লা জুন থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু হয়ে গেল। সরকার গঠনের পর ১ জুন থেকে বিনামূল্যে বাস পরিষেবা কার্যকর করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো সোমবার থেকে সরকারি বাসে মহিলাদের ভাড়া লাগছে না। বাসে উঠলে তাঁদের শূন্য মূল্যের একটি টিকিট দেওয়া হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের […]
কলকাতা : তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার যে অভিযোগ করেছিলেন, তা সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, “সকলেই দেখেছে কেউ তাঁকে (কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে) ধাক্কা দেয়নি অথবা আক্রমণও করেনি।” সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “আমরা সংসদেও তার নাটক দেখেছি, আর এখন তো সর্বত্রই তা দেখছি। এমন ব্যক্তিকে […]
কলকাতা : কলকাতা-সহ অনেক জায়গায় বৃষ্টি কমে এসেছে। ফের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ফলে বাড়তে চলেছে গরমও। তবে, আগামী ২৪ ঘণ্টাও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে আলাদা করে ঝড় বা বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি। এ বার দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না-হলেও […]
আহমেদাবাদ : ফের আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দু’বার খেতাব জিতল আরসিবি। রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আরসিবি-র হাতেই। ব্যাটে-বলে দাপট দেখিয়ে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুবমান গিলদের ৫ উইকেটে হারিয়ে নতুন ইতিহাস গড়ল আরসিবি। পরপর দু’বার আইপিএল জয়ের কৃতিত্ব অর্জন করল […]
১. ভারতের ইতিহাস ও যোগাযোগ ব্যবস্থা ১৯৩০ (ডেকান কুইনের যাত্রা শুরু): ভারতের রেলওয়ের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রথম বিলাসবহুল, দূরপাল্লার এবং বিদ্যুৎচালিত ট্রেন ‘ডেকান কুইন’ (Deccan Queen) মুম্বাই (তৎকালীন বোম্বে) এবং পুনের মধ্যে বাণিজ্যিক যাত্রা শুরু করে। ১৯৯৬ (এইচ ডি দেবেগৌড়ার প্রধানমন্ত্রিত্ব): ভারতের একাদশ (১১তম) প্রধানমন্ত্রী হিসেবে হরদনহাল্লি দোদ্দেগৌড়া দেবেগৌড়া (এইচ ডি দেবেগৌড়া) […]
আজ: ১৭ জৈষ্ঠ্য ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার, ইংরেজী: ১ জুন ২০২৬, ৫৪০ চৈতনাব্দ, কলি: ৫১২৭, সৌর: ১৮ জৈষ্ঠ্য, চান্দ্র: ১৬ বামন মাস, (মলমাস)১৯৪৮ শকাব্দ /২০৮৩ বিক্রম সাম্বৎ, ২৫৭০ বুদ্ধাব্দাঃ, বাংলাদেশ: ১৮ জৈষ্ঠ্য ১৪৩৩, ভারতীয় সিভিল: ১১ জৈষ্ঠ্য ১৯৪৮, মৈতৈ: ১৬ ইঙা, আসাম: ১৭ জেঠ, মুসলিম: ১৫-জ্বিলহজ্জ-১৪৪৭ হিজরী। সূর্য উদয়: সকাল ০৪:৫৪:০২ এবং অস্ত: বিকাল ০৬:১৪:৪৯। চন্দ্র […]
মেষ (Aries): নতুন মাসের প্রথম দিনটি আপনার জন্য ইতিবাচক বার্তা নিয়ে আসবে। কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি লাভজনক হলেও সন্ধ্যার দিকে খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। বৃষ (Taurus): আগামীকাল আপনার পারিবারিক পরিবেশ বেশ আনন্দময় থাকবে। দীর্ঘদিনের কোনো মানসিক উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন। মিথুন (Gemini): […]
কলকাতা : সোমবার রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হতে চলেছে। রবিবার বিকেলে সমাজ মাধ্যমে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, “আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠিত হতে চলেছে। মন্ত্রীসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১ টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল […]










