সুপ্রিম কোর্টে ৫ জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে ৫ জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই ৫ জন বিচারপতির মধ্যে চারজন হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি এবং শীর্ষ আদালতে কর্মরত সিনিয়র অ্যাডভোকেট ভি মোহনা।

২২ এবং ২৭ মে অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট কলেজিয়ামের বৈঠকে এই সুপারিশ করা হয়।

নিয়োগের জন্য অনুমোদিত নামগুলি হল : বিচারপতি শীল নাগ, বর্তমানে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি; বিচারপতি শ্রী চন্দ্রশেখর, বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি; বিচারপতি সঞ্জীব সচদেবা, মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি; বিচারপতি অরুণ পল্লী, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি; এবং সিনিয়র অ্যাডভোকেট ভেঙ্কিতা সুব্রামানি মোহনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =