Author Archives: News Desk

সই জাল-কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা : বিধায়কদের সই জাল-কাণ্ডে কলকাতা হাইকোর্টে গেলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় সিআইডি তাঁকে নোটিস দিয়েছে। আগামী ৮ জুন ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে। তা চ্যালেঞ্জ করে এ বার হাইকোর্টে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি যাতে তাঁকে গ্রেফতার না করে, সেই সংক্রান্ত রক্ষাকবচ চাওয়া হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। আগামী […]

বিধানসভায় পৌঁছলেন ঋতব্রত, বিদ্রোহী বিধায়কদের সই নিয়ে জল্পনা

কলকাতা : জাল সই নিয়ে বিতর্কের মধ্যেই বুধবার বিধানসভায় পৌঁছলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। জল্পনায় শোনা যাচ্ছে বেশ কয়েকজন তৃণমূলের বিদ্রোহী বিধায়ককের সই সম্বলিত চিঠি এ দিন জমা দেবেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে বিধানসভায় ঢুকেছেন শিউলি সাহা, রিয়াজ হুসেন, ইমানি বিশ্বাস, সাবিনা ইয়াসমিন। রয়েছেন হাওড়া জেলার তিন বিধায়ক। বিধানসভায় পৌঁছেছেন অরুণাভ সেনও। […]

গরমের অস্বস্তি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

কলকাতা : আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা খুব একটা না বাড়লেও দক্ষিণবঙ্গে ভ্যাপসা এবং অস্বস্তিকর গরম থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে তার পর থেকে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা […]

পাটনায় খান স্যারের কোচিংয়ের বাইরে চলল গুলি, আহত এক নিরাপত্তা কর্মী

পাটনা : পাটনায় জনপ্রিয় শিক্ষক খান স্যারের কোচিং সেন্টারের বাইরে চলল গুলি। মঙ্গলবার রাতে পাটনার মুসাল্লাপুর হাটের কাছে শিক্ষক খান স্যারের কোচিং ইনস্টিটিউটের বাইরে গুলি চলে। এই ঘটনায় একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাতেই ঘটনাস্থলে যান পাটনা এসএসপি, এসপি এবং একাধিক পুলিশ দল। অন্য একটি কোচিং ইনস্টিটিউটের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। এসপি […]

ইতিহাসের পাতায় ০৩ জুন

১. ভারতের ইতিহাস ও দেশভাগ ১৯৪৭ (মাউন্টব্যাটেন পরিকল্পনা বা ৩ জুনের প্ল্যান): ভারতের তৎকালীন শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতা এবং দেশভাগের ঐতিহাসিক রূপরেখা ঘোষণা করেন, যা ইতিহাসে ‘মাউন্টব্যাটেন প্ল্যান’ বা ‘৩ জুন প্ল্যান’ নামে পরিচিত। এই পরিকল্পনার ওপর ভিত্তি করেই ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামের দুটি পৃথক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল। […]

পঞ্জিকা : ০৩ জুন, ২০২৬ (বুধবার)

আজ: ১৯ জৈষ্ঠ্য ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার, ইংরেজী: ৩ জুন ২০২৬, ৫৪০ চৈতনাব্দ, কলি: ৫১২৭, সৌর: ২০ জৈষ্ঠ্য, চান্দ্র: ১৮ বামন মাস, (মলমাস)১৯৪৮ শকাব্দ /২০৮৩ বিক্রম সাম্বৎ, ২৫৭০ বুদ্ধাব্দাঃ, বাংলাদেশ: ২০ জৈষ্ঠ্য ১৪৩৩, ভারতীয় সিভিল: ১৩ জৈষ্ঠ্য ১৯৪৮, মৈতৈ: ১৮ ইঙা, আসাম: ১৯ জেঠ, মুসলিম: ১৭-জ্বিলহজ্জ-১৪৪৭ হিজরী। সূর্য উদয়: সকাল ০৪:৫৩:৫২ এবং অস্ত: বিকাল ০৬:১৫:৩৭। চন্দ্র […]

বুধবার (০৩ জুন, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): আগামীকাল কর্মক্ষেত্রে আপনার উদ্দীপনা ও কাজের গতি প্রশংসিত হবে। আর্থিক দিক থেকে নতুন কোনো আয়ের পথ খুলে যেতে পারে। পরিবারের সদস্যদের সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। বৃষ (Taurus): ব্যবসায়ীদের জন্য আগামীকাল অত্যন্ত শুভ দিন, নতুন কোনো চুক্তিতে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন, বিশেষ করে বাইরের খাবার […]

মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের অত্যন্ত কঠোর হাতে মোকাবিলা করতে হবে : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি  : মাদক মামলায় অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সর্বোচ্চ আদালত একটি মামলার শুনানি চলাকালীন জানিয়েছে, মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের অত্যন্ত কঠোর হাতে মোকাবিলা করতে হবে। কারণ, তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দেশের তরুণদের জীবন ধ্বংস করে চলেছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, শীল নাগু এবং ভি মোহনার বেঞ্চ […]

নদিয়ায় ১৭৩ জন পুরুষ নিচ্ছেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধা, তদন্তে প্রশাসন

নদিয়া : পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে এক বড়সড় অনিয়মের ঘটনা সামনে এসেছে। নদিয়া জেলার কৃষ্ণনগর-২ ব্লকে এমন ১৭৩ জন উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে, যারা পুরুষ হওয়া সত্ত্বেও এই প্রকল্পের আর্থিক সুবিধা নিচ্ছিলেন। মঙ্গলবার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপভোক্তাদের তালিকা খতিয়ে দেখার সময় এই অসঙ্গতি ধরা পড়ে। জানা গেছে, ২০২৬ সালের […]

রক্ষী হারিয়ে অনুব্রত এখন কার্যত গৃহবন্দি

বীরভূম : একসময় যে নেতাকে ঘিরে ব্যস্ততা ছিল তুঙ্গে, রক্ষী হারিয়ে তিনি এখন কার্যত গৃহবন্দি। প্রতিদিনের মতো মঙ্গলবারও তাঁর কাটল পরিস্থিতি পর্যবেক্ষণ করে। অনুব্রত মণ্ডলের ওয়াই প্লাস নিরাপত্তায় ১০ জন দেহরক্ষী ছিলেন। সামনে পিছনে পাইলট গাড়ি। বাড়িতে চারজন পুলিশ কর্মী থাকতেন। কয়েক দিন আগে ওয়াই প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হয়। ছিলেন শুধু দুজন দেহরক্ষী, বাড়িতে […]