কলকাতা : অস্থির এক ডামাডোল পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটে পরাজয়ের পর ভাঙনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এমতাবস্থায় তৃণমূল কংগ্রেসের সমালোচনা সরব হলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর কথায়, তৃণমূল পতনের পথে, এটাই ছিল এই দলের অবশ্যম্ভাবী পরিণতি। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আইন এড়ানোর চেষ্টা করছেন। এর আগেও তাঁর দলের […]
Author Archives: News Desk
বোলপুর : রাস্তার উপরে থাকা ‘অবৈধ’ নির্মাণ উচ্ছেদ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পূর্ত দফতরে আধিকারিকেরা। তাঁদের একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে বীরভূমের বোলপুর ১০ নম্বর ওয়ার্ডের মকরমপুর এলাকায়। বেশ কিছু দিন ধরে মকরমপুরে রাস্তা সংস্কারের কাজ চলছে। সে মতো রাস্তা থেকে ‘অবৈধ’ নির্মাণ সরানো হচ্ছিল। এ দিন তেমনই […]
কলকাতা : তোলাবাজি, জোর করে জমি হাতিয়ে নেওয়া, দুর্নীতি, হুমকি-সহ একাধিক অভিযোগে এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা ও বর্তমান বিধায়ক অর্থাৎ তাঁর ছেলে সন্দীপন সাহার বিরুদ্ধে এককাট্টা এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে তাঁরা তৃণমূলের এই দুই দুঁদে নেতার বিরুদ্ধে তাঁদের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। সেখানে উপস্থিত ছিলেন এন্টালির এবারের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্ত বাবা-ছেলেকে নিয়ে […]
কলকাতা : বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। বৃহস্পতিবার তিনি পুর কমিশনারের কাছে ইস্তফাপত্র জমা দেন। পুরসভা সূত্রে খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে কৃষ্ণা ইস্তফা দিয়েছেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরসভার অন্দরে। বুধবার কলকাতার মেয়র হিসেবে পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন ফিরহাদ হাকিম। তাতে সম্মতি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। একদিনের মধ্যেই আবার ধস তৃণমূলে। এবার বিধাননগর পুরসভার […]
কলকাতা : বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা এড়াতে অসুস্থতার কারণ দেখিয়ে ২ সপ্তাহের সময় চাইলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বজয়ী ফুটবল তারকা লিয়োনেল মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া চরম বিশৃঙ্খলা ও দুর্নীতির আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দরজায়। ওই ঘটনায় দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে তাঁকে তলব করেছিল বিধাননগর […]
কলকাতা : আরও এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে গ্রেফতার করলো পুলিশ, এবার ধৃত বিশ্বজিৎ মণ্ডল। বিশ্বজিৎ কলকাতা পৌর নিগমের ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এক মহিলা বিশ্বজিতের নামে শ্লীলতাহানি এবং হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। তার পরেই তিন বারের এই কাউন্সিলরকে গ্রেফতার করল রিজেন্ট পার্ক থানার পুলিশ। মহিলার অভিযোগ, ২০২৪ সালের মার্চে এবং গত মে মাসের ৯ তারিখ— […]
মুজফ্ফরপুর : ফের আগুন-আতঙ্ক! এবার বিহারের মুজফ্ফরপুর জেলায় একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে আগুন লেগে মৃত্যু হয়েছে ৪ জন রোগীর। মুজফ্ফরপুর জেলার ব্রহ্মপুরা থানার অধীনস্থ প্রসাদ হাসপাতালের পঞ্চম তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোর ৩.৫৫ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের বিষয়ে খবর পায় দমকল। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে হাসপাতালে পৌঁছয় পুলিশ ও […]
ক্যানিং : প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার বাড়িতে হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা এলাকায় শওকতের বাড়িতে যান এনআইএ-র আধিকারিকেরা। শুরু হয় তল্লাশি অভিযান। শওকতের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়েও তল্লাশি চালান তদন্তকারীরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শওকত বাড়িতে নেই। এনআইএ সূত্রে খবর, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা […]
◆ মহিলা ক্রিকেটের বিকাশে অভিষেকের বার্তা ক্রিকেট প্রশাসক হিসেবেই নয়, খেলাধুলোর সার্বিক বিকাশের অন্যতম মুখ হিসেবেও নিজেকে বারবার প্রতিষ্ঠিত করেছেন অভিষেক ডালমিয়া। প্রয়াত জগমোহন ডালমিয়ার সুযোগ্য উত্তরসূরি হিসেবে তিনি একসময় সফলভাবে সামলেছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর সভাপতির দায়িত্ব। ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যও। সম্প্রতি শিশু ফুটবলের বিকাশে সফলভাবে আয়োজন করেছেন বেবি লিগ। ক্রিকেট হোক […]
১. ভারতের ইতিহাস ও ব্যক্তিত্ব ১৯৪৬ (এস পি বালসুব্রহ্মণ্যমের জন্ম): ভারতের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় নেপথ্য গায়ক, সংগীত পরিচালক এবং অভিনেতা শ্রীপতি পণ্ডিতারাধ্যুল বালসুব্রহ্মণ্যম (এস পি বি) আজকের দিনে অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৬টি ভাষায় ৪০,০০০-এর বেশি গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। ১৯৫৯ (স্বতন্ত্র পার্টির আত্মপ্রকাশ): ভারতের শেষ গভর্নর […]









