বাংলা তারিখ: ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ পক্ষ: কৃষ্ণ পক্ষ ঋতু: গ্রীষ্মকাল সূর্যোদয় ও সূর্যাস্ত (কলকাতা) সূর্যোদয়: ভোর ০৪:৫১ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২২ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ তিথি: কৃষ্ণপক্ষীয়া ষষ্ঠী তিথি (দুপুর ০২:১১ মিনিট পর্যন্ত, এরপর সপ্তমী তিথি) নক্ষত্র: শ্রবণা নক্ষত্র (সকাল ০৬:০৩ মিনিট পর্যন্ত), তারপর ধনিষ্ঠা নক্ষত্র যোগ: ইন্দ্র যোগ (সকাল ১০:০৫ মিনিট পর্যন্ত), তারপর বৈধৃতি […]
Author Archives: News Desk
মেষ (Aries): আগামীকাল কোনো নতুন যোগাযোগের মাধ্যমে ব্যবসায়িক লাভের নতুন রাস্তা খুলতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। তবে কোনো বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। বৃষ (Taurus): পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে উন্নত হবে, তবে অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। মিথুন (Gemini): সৃজনশীল […]
কলকাতা : বিগত কয়েকদিন ধরে চলা জল্পনাই অবশেষে সত্যি হল। কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। শুক্রবার পুরসভায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি তাঁর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। ২০১৮ সালের ৩ ডিসেম্বর শোভন চট্টোপাধ্যায়ের উত্তরসূরি হিসেবে মেয়রের দায়িত্ব গ্রহণ করেছিলেন ফিরহাদ। প্রায় সাড়ে সাত বছর এই পদে থাকার পরে মেয়াদ শেষ হওয়ার কয়েক […]
কলকাতা : পশ্চিমবঙ্গর মালদা জেলার মোথাবাড়ি এলাকায় পথ অবরোধ এবং বিচার বিভাগীয় আধিকারিকদের বেআইনিভাবে আটকে রাখার ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই মামলায় যুক্ত থাকার অভিযোগে আরও চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই নতুন গ্রেফতারির ফলে এই মামলায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২। শুক্রবার এনআইএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার […]
আগরতলা : সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কেন্দ্রীয় সরকার আরও কঠোর অবস্থান গ্রহণ করেছে। শুক্রবার ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে বিএসএফ জওয়ানদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট ভাষায় বলেন, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং বিহারের মতো সীমান্তবর্তী রাজ্যগুলিতে জনসংখ্যার অস্বাভাবিক পরিবর্তন কোনওভাবেই মেনে নেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আন্তর্জাতিক সীমান্ত […]
কলকাতা : কিছু দিন পরই সিআইডি-র কাছে হাজিরা দেওয়ার কথা। তার আগে কথিত ‘সই জালিয়াতি’ কাণ্ডে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েও স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মামলার দ্রুত শুনানির আবেদন গ্রহণ করলেন না বিচারপতি। অভিষেককে ইতিমধ্যে দু’দফায় নোটিশ পাঠিয়েছে সিআইডি। সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই মামলার দ্রুত […]
কলকাতা : ফের সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শুক্রবার নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘আপনাদের কি মনে হয়— একটি রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা চার বারের একজন সাংসদ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকেছেন এবং চার দশক ধরে স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি কেবল নিজের স্বার্থের কথা ভাববেন? এটি আসলে (সরকারের) নীতি […]
উত্তর দিনাজপুর : উত্তর দিনাজপুরের চাকুলিয়া এলাকায় শুক্রবার এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। সাহাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাগলপুর এলাকায় একটি পরিত্যক্ত টিনের ঘরে মজুত রাখা বোমা খেলনা বল ভেবে খেলতে গিয়ে আচমকাই তীব্র বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় চারজন জখম হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে কয়েকজন শিশু ওই ফাঁকা ঘরে খেলা করছিল। সেখানে তারা […]
কলকাতা : সোমবারই রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। মন্ত্রিসভার এই ব্যাপক সম্প্রসারণের পর বুধবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকও সারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে নবনিযুক্ত মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন শুক্রবারই নতুন মন্ত্রীদের দফতর বণ্টন করা হবে। কিন্তু শুক্রবার সকাল হতেই […]
কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দফতর শুক্রবার নলবনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের আয়োজন করে। এই উপলক্ষে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একবছর ব্যাপী উদ্যোগ ‘একটি গাছ মায়ের নামে’ – এর সূচনা। এই অভিযানের লক্ষ্য হল বন দফতরের সমন্বয়ে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যে অন্তত ১ কোটি ১০ লক্ষ বৃক্ষ রোপণ […]










